ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

বিদায় ঘিরে লন্ডন এয়ারপোর্টে না যাওয়ার অনুরোধ জানালেন তারেক রহমান

December 17, 2025
0 0
0
বিদায় ঘিরে লন্ডন এয়ারপোর্টে না যাওয়ার অনুরোধ জানালেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ২৫ তারিখে তিনি দেশে ফিরবেন, তবে সেদিন কাউকে লন্ডনের এয়ারপোর্টে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। এয়ারপোর্টে ভিড় বা হট্টগোল হলে দেশের ও দলের সুনাম ক্ষুণ্ন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানকালে বিভিন্ন সময়ে বহু মানুষের সঙ্গে তার দেখা হয়েছে এবং অসংখ্য স্মৃতি তৈরি হয়েছে। এই সময়ের দুঃখ-কষ্ট ও অভিজ্ঞতা তিনি প্রবাসীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলেও উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, যারা তার অনুরোধ রেখে সেদিন এয়ারপোর্টে যাবেন না, তিনি ধরে নেবেন তারা দল ও দেশের স্বার্থ এবং সম্মানের প্রতি শ্রদ্ধা রেখেছেন। আর অনুরোধ অমান্য করে যারা এয়ারপোর্টে যাবেন, তাদের তিনি ব্যক্তিগত স্বার্থে গিয়েছেন বলে বিবেচনা করতে বাধ্য হবেন।

তিনি আরও বলেন, এ দিনের আয়োজনের দুটি তাৎপর্য রয়েছে-একদিকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, অন্যদিকে প্রায় ১৭-১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর আগামী ২৫ তারিখে তার দেশে প্রত্যাবর্তন।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সামনের দিনগুলো সহজ হবে না। তবে ঐক্য বজায় রাখতে পারলে দলীয় পরিকল্পনাগুলো বাস্তবায়ন সম্ভব হবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা যাবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দুমাস পর বহুল প্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণকে সচেতন করা এবং তাদের সামনে সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তারেক রহমান বলেন, তিনি কোনো স্বপ্নে বিভোর নন, বরং পরিকল্পনার মধ্যেই রয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়া সংকটময় সময়ে দেশকে খাদ্যসংকট থেকে রক্ষা করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে জনগণের সমর্থনে আগামী নির্বাচনে সরকার গঠন করা সম্ভব হবে, যদিও সামনে পথ অত্যন্ত কঠিন।

বক্তব্যে তিনি দলের ৩১ দফা সংস্কার ও উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে অসচ্ছল পরিবারের জন্য মাইক্রোচিপ সংযুক্ত ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, শিক্ষা খাতে শিক্ষকদের প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে গড়ে তোলা, সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলা জোরদার করা।

এছাড়া সরকার গঠন করলে ‘কুঁড়ি’ টেলিভিশন অনুষ্ঠান নতুনভাবে সাজানো, প্রবাসীদের জন্য ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টি, রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা উন্নয়ন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ চালু, কনটেন্ট ক্রিয়েটরদের আয় বাড়াতে সহায়তা, ছোট ওয়ার্কস্পেস, ফ্রি ওয়াই-ফাই ও ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

তিন থেকে ছয় মাসের মধ্যে এসব উদ্যোগের সুফল জনগণ পাবে বলেও আশ্বাস দেন তারেক রহমান।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, ঐক্য বজায় রাখতে পারলেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।

প্রদা/ডিও

Tags: তারেক রহমানবিএনপি
ShareTweetPin
Previous Post

যুদ্ধ অবসানের চুক্তির ‘দ্বারপ্রান্তে’ রাশিয়া–ইউক্রেন: রুশ উপপররাষ্ট্রমন্ত্রী

Next Post

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আরও পাঁচ দেশের ওপর

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
15
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
11
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
39
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আরও পাঁচ দেশের ওপর

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আরও পাঁচ দেশের ওপর

No Result
View All Result

সাম্প্রতিক

জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই এলো বড় সুখবর

নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতির ভবিষ্যৎ কি বড় কোনো ঝুঁকির ইঙ্গিত?

১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

চট্টগ্রামে বন্ধুর ডাকে গিয়ে আর ফেরা হলো না কলেজছাত্রের

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In