ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home বাণিজ্য

আমদানি বেড়েছে, তবু খাতুনগঞ্জে পাম অয়েলের দাম অস্থির

October 4, 2025
0 0
0
আমদানি বেড়েছে, তবু খাতুনগঞ্জে পাম অয়েলের দাম অস্থির

চট্টগ্রামের খাতুনগঞ্জে পাম অয়েলের দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। উল্লেখযোগ্য পরিমাণে আমদানি বৃদ্ধি এবং সরকারকর্তৃক দাম সমন্বয়ের পরেও পাইকারি বাজারে পাম অয়েলের দাম বেড়েই চলেছে।

চলতি বছরের ১২ আগস্ট লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে পাম অয়েলের দাম ১৫০ টাকা নির্ধারণ করে সরকার। এর আগে দাম ছিল ১৬৯ টাকা। তবে বাজারে সুপার পাম অয়েল বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়, যা আগের ১৫০ টাকার চেয়ে বেশি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৮ লাখ ৯৮ হাজার ২২২ টন পাম অয়েল আমদানি হয়েছে। গত বছরের একই সময়ে আমদানি ছিল ১৬ লাখ ৬৯ হাজার ৬০৪ টন। অর্থাৎ এক বছরে আমদানি বেড়েছে দুই লাখ টনের বেশি।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্যমতে, এক বছরে পাম অয়েলের দাম বেড়েছে ১২ দশমিক ১৯ শতাংশ। পাইকারি ব্যবসায়ীদের মতে, দাম বাড়ার পেছনে মূল কারণ মালয়েশিয়াসহ আন্তর্জাতিক বাজারে বুকিং রেটের ওঠানামা।

জুনে মালয়েশিয়ার বাজারে বুকিং রেট ছিল ৪ হাজার ৫০ রিংগিত, তখন খাতুনগঞ্জে মণপ্রতি দাম ছিল ৫ হাজার ৬৫০ টাকা। পরে বুকিং বেড়ে ৪ হাজার ৬০০ রিংগিত হলে দাম হয় ৬ হাজার ১০০ টাকা। আবার বুকিং কমে ৪ হাজার ৩৫০ হলেও বাজার দাঁড়ায় ৫ হাজার ৯৮০ টাকায়।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের আইনবিষয়ক সম্পাদক ও চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, “বিশ্ববাজারে বুকিং রেট বাড়ায় এর প্রভাব খাতুনগঞ্জেও পড়েছে। তবে সরবরাহ ভালো আছে। এখন বাজারে চাহিদা কম। ডলারের দাম না বাড়লে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ার সম্ভাবনা নেই।”

খাতুনগঞ্জের এক ভোজ্যতেল ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে একটি সিন্ডিকেট বাজারে দাম বাড়িয়ে দেয়। কিন্তু আন্তর্জাতিক বাজারে কমলে খাতুনগঞ্জে তা আর কমানো হয় না। বড় ব্যবসায়ীরা রেট ধরে রাখে, যার প্রভাব পাইকারি ও খুচরা বাজারে পড়ে।”

প্রধান আমদানিকারক কারা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যে দেখা গেছে, চলতি বছরের প্রথম আট মাসে দেশের সর্বোচ্চ পাম অয়েল আমদানিকারক ছিল টিকে গ্রুপ। তাদের চার প্রতিষ্ঠান—বে-ফিশিং করপোরেশন লিমিটেড, শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ, সুপার অয়েল রিফাইনারি লিমিটেড ও সামুদা এডিবল অয়েল লিমিটেড—মোট ৭ লাখ ১ হাজার ৯ টন পাম অয়েল আমদানি করেছে।

দ্বিতীয় সর্বোচ্চ আমদানিকারক ছিল আবুল খায়ের গ্রুপের স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড, যারা আমদানি করেছে ৫ লাখ ৫৯ হাজার ২৪২ টন। তৃতীয় স্থানে রয়েছে সিটি গ্রুপের সিটি এডিবল অয়েল লিমিটেড ও ভুট অয়েল রিফাইনার্স লিমিটেড, যাদের আমদানি দুই লাখ ৫২ হাজার ৭৮৬ টন। চতুর্থ অবস্থানে মেঘনা গ্রুপ, আমদানি করেছে এক লাখ ৭৯ হাজার ৯৯০ টন।

আলোচিত এস আলম গ্রুপ এ বছর কোনো পাম অয়েল আমদানি করেনি। তবে একই সময়ে মীর বনস্পতি প্রোডাক্টস আমদানি করেছে ৩৫ হাজার ৯৯৯ টন। নতুন বিনিয়োগে সিকম গ্রুপ আমদানি করেছে ৪৫ হাজার ৭০২ টন, আর প্রাণ গ্রুপ আমদানি করেছে ১৫ হাজার ৯৫৬ টন।

এছাড়া আকিজ ব্রেকার্স, বম্বে সুইটস, কোকোলা ফুড, ডাবর বাংলাদেশ, ইফাদ মাল্টি প্রোডাক্টস, কাজী ফুড, ম্যাথাডোর, নেসলে বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের কারখানার কাঁচামাল হিসেবে পাম অয়েল আমদানি করেছে।

বড় আমদানিকারকরা ক্রুড পাম অয়েল আমদানি করে নিজেদের কারখানায় পরিশোধন করে বাজারে সরবরাহ করেন। টিকে, সিটি, আবুল খায়ের, মেঘনা ও মীর গ্রুপ পাইকারি বাজারে পরিশোধিত পাম অয়েল বিক্রি করছে। খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো খোলা পাম অয়েল কিনে নিজেদের উৎপাদনে ব্যবহার করছে।

প্রদা/ডিও

Tags: খাতুনগঞ্জচট্টগ্রামপাম অয়েল
ShareTweetPin
Previous Post

‘নাটক দেখি না ধর্ম দেখে’, প্রেমময় মন্তব্য ইয়াশভক্তের

Next Post

ইসরায়েলি সরকার গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছে

Related Posts

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?
Uncategorized

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?

July 20, 2026
20
ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
25
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
38
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
22
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
30
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
25
Next Post
ইসরায়েলি সরকার গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছে

ইসরায়েলি সরকার গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছে

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In