ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home চাকরি

স্নাতক বেকারের সুনামি: চাকরির বাজারে আশার আলো নেই

September 20, 2025
0 0
0
স্নাতক বেকারের সুনামি: চাকরির বাজারে আশার আলো নেই

দেশের সবচেয়ে বড় চাকরির ওয়েবসাইট বিডিজবস ডটকমের তথ্য বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫ শতাংশ স্নাতক ৩০ বছর বয়সেও বেকার থাকেন। অথচ এই বয়স পেরিয়ে গেলে সরকারি-বেসরকারি চাকরির সুযোগ প্রায় বন্ধ হয়ে যায়। তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের মধ্যে বেকারত্বের হার ১৪ শতাংশ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২৯ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক বেকারত্ব নিয়ে একাডেমিক গবেষণার চিত্রও হতাশাজনক। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক সমীক্ষায় দেখা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮ শতাংশ স্নাতক বেকার, ১৬ শতাংশ স্ব-উদ্যোগে কিছু করছেন, আর ১৩ শতাংশ খণ্ডকালীন কাজের পাশাপাশি পড়াশোনা চালাচ্ছেন। বেতনভুক্ত চাকরি পেয়েছেন মাত্র ৪২ শতাংশ।

সর্বোচ্চ বেকার বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর সর্বশেষ শ্রমশক্তি জরিপ জানাচ্ছে, দেশে সবচেয়ে বেশি বেকার বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীরা (১৩.৫৪ শতাংশ)। অন্যদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষাহীনদের মধ্যে বেকারত্ব মাত্র ১.২৫ শতাংশ। বর্তমানে দেশে প্রায় ৯ লাখ স্নাতক বেকার, যা আট বছরে দ্বিগুণ হয়েছে।

স্নাতকের সংখ্যা বাড়ছে, চাকরি নেই

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানায়, প্রতি বছর প্রায় ৭ লাখ স্নাতক শ্রমবাজারে প্রবেশ করেন, যার মধ্যে ৬০ শতাংশের বেশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থী। এই কলেজগুলোর পাঠ্যক্রম ও পাঠদানের মান নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা আছে। অথচ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বাড়ছে—বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় ৫৬টি, বেসরকারি ১১৬টি। কিন্তু স্নাতকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি।

নিয়োগ বন্ধ, বিনিয়োগ কম

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ থাকলে বছরে সর্বোচ্চ ৩ লাখ স্নাতকের কর্মসংস্থান করা সম্ভব। কিন্তু এখন নতুন নিয়োগ প্রায় হয়নি, শুধু শূন্য পদ পূরণ হয়েছে।

অর্থনীতিবিদরাও সতর্ক করেছেন। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, দেশের ৪৫০ বিলিয়ন ডলারের অর্থনীতি এত বিপুল তরুণ জনগোষ্ঠীকে ধারণ করতে পারছে না। তার মতে, বিশ্ববিদ্যালয়ে যা শেখানো হচ্ছে এবং নিয়োগকর্তাদের যা দরকার—তার মধ্যে বড় অমিল আছে।

বেকারত্ব কোন বিষয়ে বেশি

বিএ (পাশ কোর্স) স্নাতকদের বেকারত্ব সর্বোচ্চ—৩১ শতাংশ। এরপর রাষ্ট্রবিজ্ঞান (২৩ শতাংশ), গ্রন্থাগার ব্যবস্থাপনা (২০.৫৭ শতাংশ), বাংলা (১৮.৪৯ শতাংশ) ও ইসলামের ইতিহাস (১৭.৪৫ শতাংশ)। বিপরীতে ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞান ও ফিন্যান্সে বেকারত্ব প্রায় নেই বললেই চলে।

কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি

অর্থনীতিতে প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান বাড়ছে না। কৃষিতে ৪৫ শতাংশ মানুষ কর্মরত থাকলেও খাতটির জিডিপিতে অবদান এখন ১১ শতাংশেরও কম। শিল্প খাতের অবদান ৩৭ শতাংশ হলেও কর্মসংস্থান মাত্র ১৭ শতাংশের কিছু বেশি। সেবাখাত জিডিপির অর্ধেকেরও বেশি হলেও এখানে চাকরি মাত্র ৩৮ শতাংশ।

অসংগতিপূর্ণ উন্নয়ন মডেল

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, গত ১০-১৫ বছরের উন্নয়ন মডেল কর্মসংস্থানবান্ধব ছিল না। শিক্ষা ব্যবস্থাও চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিশেষজ্ঞদের মতে, প্রবৃদ্ধির কৌশল ও উচ্চশিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো না হলে স্নাতক বেকারত্ব আগামী দিনে দেশের অগ্রগতির জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে।

প্রদা/ডিও

Tags: আজকের চাকরির খবরচাকরি
ShareTweetPin
Previous Post

চট্টগ্রাম অঞ্চলে অব্যাহতভাবে কমে যাচ্ছে বিনিয়োগ প্রস্তাব

Next Post

ভারতে মাছ রপ্তানিতে রেকর্ড বেনাপোল দিয়ে

Related Posts

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?
Uncategorized

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?

July 20, 2026
16
ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
13
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
22
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
18
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
24
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
17
Next Post
ভারতে মাছ রপ্তানিতে রেকর্ড বেনাপোল দিয়ে

ভারতে মাছ রপ্তানিতে রেকর্ড বেনাপোল দিয়ে

No Result
View All Result

সাম্প্রতিক

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে যেখানে যাবেন

বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই এখন দলটির ভেতরে সবচেয়ে বেশি গুরুত্ব

শেভরন হাসপাতাল ও প্রোবেল একাডেমি, উৎসব সুপার স্টোর সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা

ওমানের সঙ্গে চুক্তি হলেও হরমুজ প্রণালি পুরোপুরি খুলবে না: ইরান

কাঁচামরিচের দাম কমলেও নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই

এক্সিমের পর সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In