ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

রপ্তানি এগিয়ে নেবে আরও বিএসটিআইয়ের ‘হালাল ল্যাব’

August 2, 2025
0 0
0
রপ্তানি এগিয়ে নেবে আরও বিএসটিআইয়ের ‘হালাল ল্যাব’

ইসলামি শরিয়াহ অনুযায়ী গ্রহণযোগ্য প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, প্রসাধন সামগ্রী প্রভৃতিকে ‘হালাল’ পণ্য বা সেবা বলা হয়। গত কয়েক বছর ধরে দেশি-বিদেশি কোম্পানিগুলো এ সনদ নিতে বেশ আগ্রহী। বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে হালাল সনদ গুরুত্বপূর্ণ। সনদের কারণে হালাল পণ্য রপ্তানিতে বাংলাদেশ অনেক পিছিয়ে।

বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ইসলামিক ফাউন্ডেশন পণ্যের ক্ষেত্রে এ সনদ দেয়। ইসলামিক ফাউন্ডেশন ২০১৭ সালে একটি হালাল ল্যাব উদ্বোধন করলেও যন্ত্রপাতির অভাবে সেটি এখনো সচল হয়নি। যে কারণে এর আগে সনদ দেওয়া দুটি সংস্থাই বাইরের সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পরীক্ষা-নীরিক্ষা ও প্রতিবেদন যাচাই করে হালাল সনদ দিতো।

গত ১৪ জুলাই বিএসটিআইয় নিজস্ব ল্যাব উদ্বোধন করেছে। সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিক মানের ওই ‘ন্যাশনাল হালাল ল্যাবরেটরি’ দেশের প্রথম ও একমাত্র সচল হালাল পরীক্ষাগার বলা যায়।

পণ্যের হালাল সনদ বিশ্বব্যাপী মুসলিম ভোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা নিশ্চিত করে পণ্যটি ইসলামি শরিয়াহ অনুযায়ী হালাল বা বৈধ। এতে কোনো হারাম বা নিষিদ্ধ উপাদান নেই। হালাল সনদ মূলত একটি পণ্যের ওই নিশ্চয়তা দেয় যে, পণ্যটি মুসলিমদের জন্য গ্রহণে কোনো বাধা নেই। পণ্যটি ধর্মীয় বিশ্বাস ও খাদ্যাভ্যাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

বিশ্বে প্রতিনিয়ত হালাল পণ্যের চাহিদা বাড়ছে। প্রতি বছর হালাল পণ্যের বাজার বাড়ছে ১০ শতাংশ হারে। বর্তমানে হালাল পণ্যের বাজার ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের, যা তৈরি পোশাকের দ্বিগুণেরও বেশি। বিশ্বে তৈরি পোশাকের বাজার ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের।

বাংলাদেশ হালাল পণ্য রপ্তানি করছে। তবে এর পরিমাণ মাত্র ৮৪৩ দশমিক শূন্য ৩ মিলিয়ন ডলারের, যার বেশিরভাগই কৃষিভিত্তিক পণ্য। যে কারণে বাংলাদেশ থেকে বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার ধরতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাজারে পণ্য রপ্তানির জন্য এ সনদ দরকার হয়।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর হালাল সনদ দেওয়ার কার্যক্রম শুরু করেছিল বিএসটিআই। এ পর্যন্ত ১৮৩টি পণ্যের হালাল সনদ দিয়েছে প্রতিষ্ঠানটি। এখন দিন দিন এ সনদের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।

বিএসটিআইয়ের পরিচালক (রসায়ন) খোদেজা খাতুন বলেন, ‘যেহেতু অভ্যন্তরীণের পাশাপাশি হালাল পণ্যের প্রচুর রপ্তানির সম্ভাবনা রয়েছে, সেহেতু এতে আগ্রহী হচ্ছে দেশি-বিদেশি কোম্পানিগুলো। আগের চেয়ে এ কার্যক্রম আরও বেগবান হয়েছে। নিজস্ব ল্যাব প্রতিষ্ঠার পরে বিএসটিআইয়ের সক্ষমতাও বেড়েছে।

এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত প্রাণ, নেসলে, অলিম্পিক, আকিজ, কোকোলা ফুড, রিমার্ক এইচবি, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, আকিজ বেকার্স লিমিটেড, বেঙ্গল মিট, নিউজিল্যান্ড ডেইরির মতো অনেক বড় বড় প্রতিষ্ঠান হালাল সনদ নিয়েছে।

অলিম্পিকের ডেপুটি ম্যানেজার (কোয়ালিটি অ্যাসিওরেন্স) মোস্তফা কামাল বলেন, ‘বিশ্ববাজারের ৪০টি দেশে আমাদের পণ্য রপ্তানি হয়। এর মধ্যে একটি বড় বাজার মধ্যপ্রাচ্যের দেশগুলো। যেখানে রপ্তানির জন্য বাধ্যতামূলক হালাল সার্টিফিকেট প্রয়োজন হয়। এখন বিএসটিআই থেকে আমরা বিভিন্ন পণ্যের হালাল সার্টিফিকেট নিতে পারছি। আগে এ সার্টিফিকেট নেওয়ার জন্য বিদেশ যেতে হতো। বাড়তি খরচ ও ঝামেলা ছিল। এ সনদ চালু করায় আমরা সুফল পাচ্ছি।’

দেশের প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেডের অপারেটিভ ডিরেক্টর আরিফুল ইসলাম বলেন, ‘দেশে আমরা প্রথম কোনো প্রসাধনী, স্কিন ও হোমকেয়ার পণ্য উৎপাদনকারী কোম্পানি হিসেবে প্রতিটি পণ্যের জন্য হালাল সনদ নিচ্ছি। আমরা এরই মধ্যে ২৪টি পণ্যের হালাল সনদ পেয়েছি। এছাড়া দুইশ’র বেশি পণ্যের সনদের আবেদন প্রক্রিয়াধীন।’

Tags: আমদানি-রপ্তানিবাণিজ্যবিএসটিআই
ShareTweetPin
Previous Post

পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না পণ্যে ২০% মার্কিন কাঁচামাল থাকলে

Next Post

‘চট্টগ্রাম-মোংলা বন্দরের সেবা নিশ্চিত করতে হবে সাশ্রয়ী মূল্যে ’

Related Posts

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
2
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
15
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
13
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
15
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
11
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
19
Next Post
‘চট্টগ্রাম-মোংলা বন্দরের সেবা নিশ্চিত করতে হবে সাশ্রয়ী মূল্যে ’

‘চট্টগ্রাম-মোংলা বন্দরের সেবা নিশ্চিত করতে হবে সাশ্রয়ী মূল্যে ’

No Result
View All Result

সাম্প্রতিক

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In