ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অর্থ কথা

খুচরা বাজারে ইতিবাচক প্রভাব পড়ার আশা, দেশে আমদানি করা হচ্ছে ১৩ লাখ টন চাল ও গম

পর্যাপ্ত মজুদ থাকার পরও আগামী বছরের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ

November 10, 2022
0 0
0
খুচরা বাজারে ইতিবাচক প্রভাব পড়ার আশা, দেশে আমদানি করা হচ্ছে ১৩ লাখ টন চাল ও গম

দেশে চালের পর্যাপ্ত মজুদ থাকলেও প্রায় সাড়ে পাঁচ লাখ টন চাল এবং সাড়ে সাত লাখ টন গম আনা হচ্ছে। দেশের চলতি বছরের পাশাপাশি আগামী বছরের খাদ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সরকার বিভিন্ন দেশ থেকে চাল এবং গম আমদানি করছে। সরকারিভাবে আমদানিকৃত এসব চাল এবং গম দিয়ে ওএমএস, কাজের বিনিময়ে খাদ্য, বিধবা ভাতাসহ বিভিন্ন গণমুখী কার্যক্রম পরিচালিত হবে। চালের এই বিশাল মজুদ খুচরা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সূত্র জানিয়েছে, দেশে চালের বাজার অস্থির গত বেশ কিছুদিন ধরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক সংকট চালের বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। এর পাশাপাশি আগামী বছরের দুর্ভিক্ষের শঙ্কার কথাও বাজারে প্রভাব ফেলে। সবকিছু মিলে দেশে পর্যাপ্ত উৎপাদন এবং মজুদ থাকলেও বাজারের অস্থিরতা কাটছে না। বর্তমানে দেশে শুধুমাত্র সরকারি গুদামেই প্রায় ১৬ লাখ টন খাদ্য শষ্য মজুদ রয়েছে। এর মধ্যে ১৩ লাখ ৬৪ হাজার টনেরও বেশি চাল। সরকারি গুদামে এই বিপুল মজুদ গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ বলেও সূত্র জানায়।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে খাদ্য শস্যের মজুদ ১৫ লাখ ৮১ হাজার ১৬৬ টন। এর মধ্যে চাল ১৩ লাখ ৬৪ হাজার ৫৮৩ টন, গম দুই লাখ ১০ হাজার ৫৯৮ টন এবং ধান ১২ হাজার ৭৪ টন। এই মজুদকে অত্যন্ত সন্তোষজনক বলে উল্লেখ করে খাদ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, ‘‘সরকারি গুদামের বিশাল এই মজুদের পাশাপাশি মানুষের ঘরে এবং বিভিন্ন বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান ও গুদামে প্রচুর চালের মজুদ রয়েছে।’’

সূত্র বলেছে যে, ২০২১ সালের এ সময়ে ১৫ লাখ ৪৭ হাজার ৩৫০ টন খাদ্য শস্যের মজুদ ছিল। ওই সময় চাল ছিল ১৩ লাখ ৪৯ হাজার ৭২০ টন, গম এক লাখ ৯৪ হাজার ৭০০ টন এবং ধান চার হাজার ৫২০ টন। ২০২০ সালের এ সময়ে খাদ্যশস্যের মজুদ ছিল ১০ লাখ ৪২ হাজার ৯৭০ টন। চাল ছিল সাত লাখ ৫৪ হাজার ১৩০ টন, গম দুই লাখ ৮১ হাজার ১২০ টন এবং ধান ১১ হাজার ৮৯০ টন। বিশাল এই মজুদের কারণে দেশে চালের সংকট হওয়ার কোন শঙ্কা নেই বলেও সূত্রগুলো মন্তব্য করেছে। সরকারি বেসরকারি পর্যায়ে যে পরিমাণ চালের মজুদ রয়েছে তাতে অনায়াসে চাহিদা মেটানো সম্ভব হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ‘‘দেশে সংকট হবে না কিংবা পর্যাপ্ত মজুদ থাকার পরও আগামী বছরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আরো ৫ লাখ ৩০ হাজার টন চাল এবং সাড়ে ৭ লাখ টন গম আমদানি করছে। এর মধ্যে মিয়ানমার থেকে ২ লাখ টন আতব, ভারত থেকে এক লাখ টন সিদ্ধ, থাইল্যান্ড থেকে ২ লাখ টন সিদ্ধ এবং ভিয়েতনাম থেকে ৩০ হাজার টন আতব চাল আমদানি করা হচ্ছে। এসব চালের কিছু অংশ ইতোমধ্যে দেশে পৌঁছেছে, বাকি চালও পাইপ লাইনে রয়েছে। চালের পাশাপাশি সরকার রাশিয়া থেকে ৫ লাখ টন গম আনছে। এছাড়া বুলগেরিয়া এবং ইউক্রেন থেকেও আনা হচ্ছে আরো আড়াই লাখ টন গম।’’

দেশে বর্তমানে চাল এবং গমের কোন সংকট নেই এবং সামনের দিনগুলোতেও সংকট হবে না বলে মন্তব্য করে খাদ্য মন্ত্রণালয়ের শীর্ষ একজন কর্মকর্তা গতকাল বলেছেন, ‘‘খাদ্য নিরাপত্তার বিষয়টি সরকার অত্যন্ত সতর্কতার সাথে মনিটরিং করছে।’’

এতো মজুদ থাকার পরও বাজারের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘চালের বাজার দর আরো কঠোরভাবে মনিটরিং করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।’’

 

ShareTweetPin
Previous Post

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

Next Post

এখন ৪৮ ঘণ্টায় কন্টেনার লোড-আনলোড করতে সক্ষম চট্টগ্রাম বন্দর

Related Posts

রূপপুরের পারমাণবিক জ্বালানি নিয়ে দেশে পৌঁছাল বিশেষ কার্গো বিমান
আমদানি রপ্তানি

রূপপুরের পারমাণবিক জ্বালানি নিয়ে দেশে পৌঁছাল বিশেষ কার্গো বিমান

October 3, 2026
5
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
51
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
40
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
42
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
80
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
36
Next Post
এখন ৪৮ ঘণ্টায় কন্টেনার লোড-আনলোড করতে সক্ষম চট্টগ্রাম বন্দর

এখন ৪৮ ঘণ্টায় কন্টেনার লোড-আনলোড করতে সক্ষম চট্টগ্রাম বন্দর

No Result
View All Result

সাম্প্রতিক

আনোয়ারায় বাবার স্বপ্ন বাস্তবায়নে ‘আলোকায়ন’ প্রকল্পে আলোকিত গ্রামীণ জনপদ

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে চার অভিযানে ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

কক্সবাজারে মেরিনড্রাইভের ‘টুপটুপ’ রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতি-দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ

ফেসবুকে অশ্লীল মন্তব্যকারীদের নাম-পরিচয় উন্মোচন করছে ‘নো মোর সাইলেন্স’

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In