বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ আশপাশের বিভিন্ন এলাকা।
পিজিসিবি জানিয়েছে, জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলাকালে প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ করেন। জাতীয় গ্রিড সিস্টেমটি ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে।
পিজিসিবি আরো জানায়, দেশের উত্তরাঞ্চলসহ অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক ছিল। গ্রিডের রিস্টোরেশন কাজ শেষ হলেও বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করায় উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত লোডশেডিং কমে আসবে।
অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।