চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, অপরাধ দমনে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং নির্মূলে দৃষ্টান্ত তৈরি করা হবে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এছাড়া, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে সরকার দেশের উন্নয়নে কাজ করছে, যার সুফল মানুষ পাবে বলে মন্তব্য করেন তিনি।







