ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

September 1, 2026
0 0
0
চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় বাসার সামনে অটোরিকশার ধাক্কায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত শিশুটির নাম নাওয়াল আনসারী। সে নাসিরাবাদ ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

শিশুটির বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, ঘটনার দিন সকালে তিনি নিজেই মেয়েকে স্কুলে দিয়ে আসেন। পরে বেলা আনুমানিক সাড়ে ১টার দিকে ট্যাক্সিযোগে স্কুল থেকে বাসার প্রধান ফটকের সামনে পৌঁছায় নাওয়াল। গাড়ি থেকে নামার সময় দ্রুতগতির একটি বিদ্যুৎচালিত অটোরিকশা এসে তাকে ধাক্কা দেয়।

বাবার দাবি, ধাক্কায় নাওয়াল ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে তার দুই হাত, মাথা, ঠোঁট, মুখমণ্ডল ও কপালে গুরুতর কাটা-ছেঁড়া ও রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে রয়েল হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে নাওয়ালের বাবা বলেন, তাঁর মেয়ে কোনো অপরাধ করেনি। নিজের বাসার সামনেও যদি একটি শিশু নিরাপদ না থাকে, তাহলে দেশের অন্য কোথাও শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি আরও অভিযোগ করেন, দুর্ঘটনার জন্য দায়ী অটোরিকশাটি অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন এবং চালকের প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স ছিল না। এ ধরনের যানবাহন ও চালকদের বিরুদ্ধে প্রচলিত আইন প্রয়োগ না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে আইন প্রয়োগের বিধান থাকলেও প্রশিক্ষণ ও লাইসেন্সবিহীন অটোরিকশা চালকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে। কত মানুষের প্রাণহানি বা কত শিশুর রক্তে সড়ক রঞ্জিত হলে এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে—এমন প্রশ্নও তোলেন তিনি।

এ বিষয়ে তিনি সরকারের নীতিনির্ধারকদের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেন। অবৈধ অটোরিকশা ও প্রশিক্ষণবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সড়কে শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

তবে দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট অটোরিকশাচালক বা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ShareTweetPin
Previous Post

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

Next Post

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

Related Posts

সাবেক মেয়র আজম নাছিরের ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের বিরুদ্ধে দুদকে মামলা
Uncategorized

সাবেক মেয়র আজম নাছিরের ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের বিরুদ্ধে দুদকে মামলা

September 14, 2026
4
গ্যাস-বিদ্যুৎ নিয়ে স্বস্তির খবর দিলেন প্রধানমন্ত্রী
Uncategorized

গ্যাস-বিদ্যুৎ নিয়ে স্বস্তির খবর দিলেন প্রধানমন্ত্রী

September 14, 2026
5
রপত্র উন্মুক্তের এক মাস পরও কার্যাদেশ হয়নি, সার সরবরাহে অনিশ্চয়তা
Uncategorized

রপত্র উন্মুক্তের এক মাস পরও কার্যাদেশ হয়নি, সার সরবরাহে অনিশ্চয়তা

September 14, 2026
3
স্বল্প সুদে ঋণ পেতে ১৫ অক্টোবর পর্যন্ত তরুণ উদ্যোক্তাদের আবেদন করতে হবে
Uncategorized

স্বল্প সুদে ঋণ পেতে ১৫ অক্টোবর পর্যন্ত তরুণ উদ্যোক্তাদের আবেদন করতে হবে

September 14, 2026
4
দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
Uncategorized

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

September 14, 2026
3
জ্বালানি তেল উত্তোলন ৩৪ বছরের মধ্যে সর্বনিম্নে সৌদি আরব
Uncategorized

জ্বালানি তেল উত্তোলন ৩৪ বছরের মধ্যে সর্বনিম্নে সৌদি আরব

September 13, 2026
2
Next Post
চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

No Result
View All Result

সাম্প্রতিক

সাবেক মেয়র আজম নাছিরের ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের বিরুদ্ধে দুদকে মামলা

গ্যাস-বিদ্যুৎ নিয়ে স্বস্তির খবর দিলেন প্রধানমন্ত্রী

রপত্র উন্মুক্তের এক মাস পরও কার্যাদেশ হয়নি, সার সরবরাহে অনিশ্চয়তা

স্বল্প সুদে ঋণ পেতে ১৫ অক্টোবর পর্যন্ত তরুণ উদ্যোক্তাদের আবেদন করতে হবে

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

জ্বালানি তেল উত্তোলন ৩৪ বছরের মধ্যে সর্বনিম্নে সৌদি আরব

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In