বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্খাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী।আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী জনাব মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০১ (এক) বছর মেয়াদে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী ইতিপূর্বে ইস্ট-ওয়েস্ট মিডিয়ার উপপরিচালকসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় প্রেসক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্য।
বাসসের বিদায়ী প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজের স্থলাভিষিক্ত হবেন কাদের গনি চৌধুরী।