ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আন্তর্জাতিক অর্থনীতি

মৌলভীবাজারে হাট বসেছে নারী উদ্যোক্তাদের

এগিয়ে এসেছে মৌলভীবাজারের সদর উপজেলা প্রশাসন ও লেডিস ক্লাব ।

March 9, 2022
0 0
0
মৌলভীবাজারে হাট বসেছে নারী উদ্যোক্তাদের

গতকাল দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে নারী উদ্যোক্তাদের একটি হাট বসেছে। উদ্বোধন হলো কইন্যা-নারীদের হাটের প্রথম আসর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীনা রহমান। প্রধান অতিথি ছিলেন লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমীন। বক্তব্য দেন চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখতার উদ্দিন আহমদ।

সেখানে কথা হয় উদ্যোক্তা শামস জাহানের সঙ্গে। শামস জাহান মৌলভীবাজারের রাজনগরের একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক। চাকরিজীবী হলেও ছোটবেলা থেকেই তাঁর আকাঙ্ক্ষা ছিল নিজের উদ্যোগে কিছু করার। শিক্ষকতা, সংসারের সব কাজ গুছিয়ে সেদিকে আর পা বাড়ানো হয়ে ওঠেনি। করোনার কারণে ২০২০ সালে টানা ছুটি পেলেন। সেই প্রথম চাকরির বাইরে নিজের উদ্যোগে কিছু করার সুযোগ এল।ওই বছর জুলাই থেকে উপজেলা সদরের কাটাজুরি গ্রামের বাড়ি থেকে শুরু করলেন অনলাইনে ব্যবসা। দিন দিন ব্যবসা জেনো ডানা মেললো। আলিনা অনলাইন শপ এবং আলিনা শাড়িজ নামে দুটি অনলাইন প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন তিনি। আপাতত অনলাইনেই অর্ডার নিয়ে সরবরাহ করছেন পণ্য। আর তাতেই দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও এখন তাঁর ক্রেতা।

শামস জাহান জানান, তাঁর পণ্যের মধ্যে তৈরি পোশাক ছাড়াও তাঁর নকশায় তৈরি ছোট-বড় নকশিকাঁথা আছে। আকার ও কাজ ভেদে দাম ২৫০ থেকে ১০০০ হাজার টাকা পর্যন্ত পৌঁছায়।

এ রকম অসংখ্য নারী উদ্যোক্তা ছড়িয়ে আছে নানা প্রান্তে। নিজ নিজ অবস্থান থেকে প্রতিনিয়ত তাঁরা সংগ্রাম করে চলেছেন নিজের ব্যবসার প্রসারের। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে আন্তর্জাতিক নারী দিবসে এ রকম নারী উদ্যোক্তাদের জন্যই মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন ও লেডিস ক্লাব মৌলভীবাজার এগিয়ে এসেছে। এক ছাদের নিচে জেলার নারী উদ্যোক্তাদের নিয়ে আসতে তাদের উদ্যোগ কইন্যা-নারীদের হাট। এখন থেকে সপ্তাহে দুদিন বসবে এই হাট। সেখানে নারী উদ্যোক্তারা তাঁদের পণ্য বেচা-কেনা করতে পারবেন।

উদ্বোধনী দিনে নারী উদ্যোক্তাদের ছয়টি স্টল বসেছিল। এত দিন তাঁরা ঘরে বসেই বাড়ি থেকেই সরাসরি বা অনলাইনে পণ্য বিক্রি করে আসছিলেন। তবে এ রকম একটি হাট তাঁরা মনে মনে প্রত্যাশা করে আসছিলেন। হাট ঘুরে কথা হয় বিভিন্ন নারী উদ্যোক্তাদের সঙ্গেও।

ঐতিহ্যের স্বাদ মিষ্টিঘরের ব্যানারে নাফিজা ফিরোজ এসেছেন হাতে তৈরি চিকেন কাটলেট, মাংসপিঠা, ফিরনিসহ নানা খাবার নিয়ে। তিনি বলেন, ‘আমরা নারীরা সব জায়গায় যেতে পারি না। এই পরিবেশে আসা সম্ভব।’

রাত্রি ভৌমিক স্নাতকোত্তর শেষ করে চাকরির চেষ্টা করেছেন। তবে চাকরি জোটেনি। এরই মধ্যে সরকারি চাকরির বয়সও শেষ। কুশির হাতের কাজ জানেন, কম্পিউটারের কাজও জানেন। উদ্যোক্তা প্রশিক্ষণও নিয়েছেন। প্রায় পাঁচ বছর ধরে অনলাইনে টুকটাক ব্যবসা করে আসছিলেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মৌলভীবাজার শহরের বরকাপন এলাকার বাসাতেই শোরুম করেন। ৩০ হাজার টাকার পুঁজি নিয়ে এখন মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করছেন তিনি।

ইউএনও সাবরীনা রহমান বলেন, ”এই হাটে যেসব নারী উদ্যোক্তা আসবেন, তাঁদের কোনো টাকা দিতে হবে না। এখানে নারীরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য, হস্তশিল্প নিয়ে আসবেন। মাছও আসবে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে এর সূচনা হলো। এখন থেকে সপ্তাহে দুদিন হাট বসবে। প্রথম দিন কেবল নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ ও হাটের সঙ্গে পরিচিত করে তোলা কাজটি হলো। এরপর স্থায়ী শামিয়ানা বা শেড নির্মাণ করে দেওয়া হবে।”

ShareTweetPin
Previous Post

ক্রিপ্টোকারেন্সির দিকে বাইডেনের নজরে জারি করবেন নির্বাহী আদেশ

Next Post

কমে যাচ্ছে আমানত বাংলাদেশ ব্যাংকগুলোতে

Related Posts

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
29
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
26
যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ কোটি ডলার কৃষিপণ্য কিনতে হবে
আমদানি রপ্তানি

যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ কোটি ডলার কৃষিপণ্য কিনতে হবে

February 11, 2026
37
১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে বাংলাদেশ
আমদানি রপ্তানি

১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে বাংলাদেশ

February 10, 2026
30
ভারতের সঙ্গে কুটনৈতিক টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বাণিজ্য

ভারতের সঙ্গে কুটনৈতিক টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন

February 10, 2026
22
সাত মাসে ইইউতে পোশাক রপ্তানি কমেছে প্রায় ৪ শতাংশ
আমদানি রপ্তানি

সাত মাসে ইইউতে পোশাক রপ্তানি কমেছে প্রায় ৪ শতাংশ

February 10, 2026
42
Next Post
কমে যাচ্ছে আমানত বাংলাদেশ ব্যাংকগুলোতে

কমে যাচ্ছে আমানত বাংলাদেশ ব্যাংকগুলোতে

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In