ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

তরুণ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল, বিনা জামানতে ঋণ

August 11, 2026
0 0
0
তরুণ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল, বিনা জামানতে ঋণ
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এক হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দেওয়ার পাশাপাশি ব্যবসায় ভালো ফলাফলের ওপর ভিত্তি করে উদ্যোক্তাদের অনুদান দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাথমিকভাবে তহবিলের ৫০০ কোটি টাকা ঋণ এবং বাকি ৫০০ কোটি টাকা অনুদান হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এর মধ্য দিয়ে অন্তত পাঁচ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।তরুণ উদ্যোক্তাদের জন্য নেওয়া এ উদ্যোগের বাস্তবায়ন নিয়ে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নেতাদের সঙ্গে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
বৈঠকে তহবিলের কাঠামো, ঋণ বিতরণ, উদ্যোক্তা নির্বাচন এবং অনুদান দেওয়ার পদ্ধতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠক শেষে এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন সাংবাদিকদের বলেন, তরুণদের জন্য বিশেষ পুনঃঅর্থায়ন (রিফাইন্যান্সিং) ও অনুদান প্যাকেজ চালুর বিষয়ে কাজ চলছে।
যেসব তরুণ ব্যবসা শুরু করতে আগ্রহী হলেও প্রয়োজনীয় মূলধনের অভাবে উদ্যোগ নিতে পারছেন না, তাদের এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পেতে পারেন। এ ঋণের সুদহার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।বর্তমানে ব্যাংকঋণের সুদহার যেখানে প্রায় ১১ থেকে ১৫ শতাংশ এবং এনজিও থেকে নেওয়া ঋণের খরচও তুলনামূলক বেশি, সেখানে এই উদ্যোগের আওতায় উদ্যোক্তাদের জন্য অর্থায়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে কম হবে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে উদ্যোগটির বিশেষত্ব শুধু কম সুদের ঋণে সীমাবদ্ধ থাকছে না। ব্যবসা পরিচালনায় সাফল্য এবং ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধের রেকর্ড বিবেচনায় নিয়ে উদ্যোক্তাদের অনুদান দেওয়ার পরিকল্পনাও করছে কেন্দ্রীয় ব্যাংক।

মাসরুর আরেফিন বলেন, কোনো উদ্যোক্তা ১০ লাখ টাকা ঋণ নিলে পরবর্তী সময়ে তার ব্যবসার পারফরম্যান্স ও ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় একই পরিমাণ, অর্থাৎ সর্বোচ্চ আরও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। ব্যাংকগুলো তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে এ অনুদান দেওয়ার পরিকল্পনা করছে।

এতে তরুণদের মধ্যে ঋণ যথাসময়ে পরিশোধ এবং ব্যবসা টেকসইভাবে পরিচালনার প্রবণতা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ঋণনির্ভরতার বাইরে উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করার সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত তহবিলের ঋণের বিপরীতে কোনো জামানত নেওয়ার পরিকল্পনা নেই। ফলে জমি বা অন্য কোনো সম্পদ বন্ধক রাখার সক্ষমতা না থাকলেও যোগ্য তরুণদের ব্যবসা শুরু করার সুযোগ থাকবে।

উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রেও স্থানীয় পর্যায়কে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বৈঠকে উপজেলা পর্যায়ে প্রকৃত উদ্যোক্তা চিহ্নিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় ব্যাংক শাখার ব্যবস্থাপক কিংবা নির্ধারিত কমিটির মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের যাচাই-বাছাই করা হবে।

এতে তদবির, রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবের মাধ্যমে অযোগ্য ব্যক্তির ঋণ পাওয়ার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবিবির চেয়ারম্যান জানান, দেশের ৫০০টির বেশি উপজেলায় ব্যাংকগুলো নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে সম্ভাবনাময় উদ্যোক্তা খুঁজে বের করবে। উদ্যোক্তা বাছাইয়ের সময় ব্যবসার সম্ভাবনা, সংশ্লিষ্ট ব্যক্তির দক্ষতা এবং প্রকৃত উদ্যোগ নেওয়ার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।

প্রস্তাবিত তহবিলের আওতায় ব্যবসার ধরনও নির্দিষ্ট কোনো খাতে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা নেই। উৎপাদন ও বাণিজ্য—দুই ধরনের উদ্যোগই এ কর্মসূচির আওতায় আসতে পারে।

সম্ভাব্য খাতগুলোর মধ্যে মৎস্য চাষ, প্রাণিসম্পদ, খাদ্য উৎপাদন, হস্তশিল্প, শতরঞ্জি তৈরি এবং অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা রয়েছে। এর ফলে শহরের পাশাপাশি উপজেলা ও গ্রাম পর্যায়ের তরুণদেরও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ShareTweetPin
Previous Post

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী

Related Posts

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী
Uncategorized

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী

August 11, 2026
1
আগামীকাল যে কারণে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান
Uncategorized

আগামীকাল যে কারণে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

August 11, 2026
1
চট্টগ্রাম বন্দর দেশি-বিদেশি যার হাতেই যাক জনগণের স্বার্থ নিশ্চিত হবে: অর্থমন্ত্রী
Uncategorized

চট্টগ্রাম বন্দর দেশি-বিদেশি যার হাতেই যাক জনগণের স্বার্থ নিশ্চিত হবে: অর্থমন্ত্রী

August 11, 2026
2
আধুনিক চিকিৎসার দৃষ্টান্ত চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, রোগীদের বেশি খরচে যেতে হবেনা বিদেশ
Uncategorized

আধুনিক চিকিৎসার দৃষ্টান্ত চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, রোগীদের বেশি খরচে যেতে হবেনা বিদেশ

August 11, 2026
1
নাসিরাবাদে আদালতের আদেশ না মেনে ভবন নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ গণপূর্তের বিরুদ্ধে
Uncategorized

নাসিরাবাদে আদালতের আদেশ না মেনে ভবন নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ গণপূর্তের বিরুদ্ধে

August 10, 2026
12
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
Uncategorized

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

August 10, 2026
6
No Result
View All Result

সাম্প্রতিক

তরুণ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল, বিনা জামানতে ঋণ

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী

আগামীকাল যে কারণে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

চট্টগ্রাম বন্দর দেশি-বিদেশি যার হাতেই যাক জনগণের স্বার্থ নিশ্চিত হবে: অর্থমন্ত্রী

আধুনিক চিকিৎসার দৃষ্টান্ত চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, রোগীদের বেশি খরচে যেতে হবেনা বিদেশ

নাসিরাবাদে আদালতের আদেশ না মেনে ভবন নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ গণপূর্তের বিরুদ্ধে

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In