ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে সক্রিয় পাকিস্তান-কাতার

July 10, 2026
0 0
0
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে সক্রিয় পাকিস্তান-কাতার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই দিনের প্রাণঘাতী পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করেছে। এ অবস্থায় দুই দেশকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান ও কাতার।

সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন এখনো কূটনৈতিকভাবেই সংকটের সমাধান চায়।

এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।
সাম্প্রতিক সামরিক সংঘর্ষের কারণে দুই দেশের মধ্যে স্থায়ী সমাধানের লক্ষ্যে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়েছে।

তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও কাতারের কর্মকর্তারা ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছেন।

তারা উভয় পক্ষকে সামরিক অভিযান বন্ধ করে আবার আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দোহার সঙ্গে সমন্বয় করে ইসলামাবাদ উত্তেজনা কমাতে এবং পরবর্তী দফার আলোচনা আয়োজনের জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

পাকিস্তানি সূত্রগুলোর মতে, সাম্প্রতিক সামরিক উত্তেজনা অপ্রত্যাশিত হলেও উভয় পক্ষই বুঝতে পারছে, পূর্ণমাত্রার যুদ্ধ কারও স্বার্থে নয়। তাদের আশা, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

সর্বশেষ সংঘাত শুরুর আগে কয়েক সপ্তাহের মধ্যেই ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা আপাতত স্থগিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পাকিস্তানেই পরবর্তী দফার আলোচনা আয়োজনের আশা করা হচ্ছে।

সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ইরানের প্রায় ৯০টি সামরিক স্থাপনায় হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য।

জবাবে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে আরও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার সতর্কবার্তাও দেয় তেহরান।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় মার্কিন হামলায় দেশটির পাঁচটি প্রদেশে অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন।

এদিকে সর্বশেষ উত্তেজনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন সালমানের সঙ্গে টেলিফোনে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি যুক্তরাষ্ট্র ও ইরান-উভয় পক্ষকেই আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তার মতে, বিদ্যমান সমঝোতা বাস্তবায়ন করা গেলে এখনো দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের পথ তৈরি হতে পারে।

ShareTweetPin
Previous Post

সঞ্চয়ের টাকার লোভে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববিকে হত্যা

Next Post

রয়টার্সে সাক্ষাৎকার: ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন শেখ হাসিনা

Related Posts

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি
Uncategorized

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি

September 3, 2026
2
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
Uncategorized

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

September 3, 2026
2
ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের
Uncategorized

ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের

September 3, 2026
3
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়
Uncategorized

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়

September 2, 2026
1
চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু
Uncategorized

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

September 2, 2026
5
চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ
Uncategorized

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

September 1, 2026
3
Next Post
রয়টার্সে সাক্ষাৎকার: ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন শেখ হাসিনা

রয়টার্সে সাক্ষাৎকার: ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন শেখ হাসিনা

No Result
View All Result

সাম্প্রতিক

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In