ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

এনআইডি জালিয়াতি রোধে ‘ফ্যামিলি ট্রি’ পরিকল্পনা ইসির

July 1, 2026
0 0
0
এনআইডি জালিয়াতি রোধে ‘ফ্যামিলি ট্রি’ পরিকল্পনা ইসির
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ঠেকাতে নতুন এক পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে কেউ ভোটার হতে এলে পিতা-মাতার এনআইডির তথ্যের সঙ্গে দিতে হবে পরিবারের অন্য সদস্যদের এনআইডির তথ্যও।
ইসি কর্মকর্তারা বলছেন, সাধারণত এনআইডি পাওয়ার জন্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হয়। ১৬-১৭ বছর বয়সীদের ভোটার না হলেও একই ফরম পূরণ করতে হয়।
এক্ষেত্রে ফরমে বর্তমানে কেবল পরিবারের সদস্যদের মধ্যে পিতা ও মাতার এনআইডির তথ্য দিতে হয়। সামনের দিনে পরিবারের অন্য সদস্য তথা ভাই-বোনের তথ্যও দিতে হবে।
কর্মকর্তারা জানান, মিয়ানমার থেকে দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ঠেকাতে চট্টগ্রাম অঞ্চলে বিশেষ ফরমের মাধ্যমে ভোটার বা এনআইডি কার্যক্রম পরিচালনা করা হয়। ফলে চট্টগ্রাম অঞ্চল থেকে তাদের এনআইডি সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।
এতে রোহিঙ্গারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এছাড়া অন্যান্য দেশের নাগরিকরাও মাঝে মধ্যে জালিয়াতির মাধ্যমে এনআইডি হাতিয়ে নেয়। অনেকেই নানাভাবে বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করে থাকেন। কেবল পিতা-মাতার এনআইডির তথ্য নেওয়ায় দালালরা তা সহজেই সংগ্রহ করে দেয়। এই পথটি আরও কঠিন করার জন্য মূলত ভাই-বোনের এনআইডির তথ্যও এখন থেকে নেওয়া হবে। যার মাধ্যমে কেউ ভোটার হতে এলে সবার তথ্য সার্ভারে অন্তর্ভুক্ত করে যাচাই করা যাবে।এদিকে কেবল বিদেশি নয়, দেশের নাগরিকরাও অনেক সময় অনৈতিক কারণে পিতা-মাতার নাম বা তথ্য পরিবর্তনের আবেদন করেন। এক্ষেত্রে ভুয়া কাগজপত্র জমা দেওয়া হয়। ভাই-বোনের এনআইডির তথ্য নিলে সেটা আর করতে পারবেন না। কেননা, ভাই-বোনের এনআইডিতে পিতা-মাতার নাম ও তথ্য যা আছে, সেটিও সহজে যাচাই করা যাবে। এভাবে দুই ধরনের কাজ হবে। প্রথমত, বিদেশিদের এনআইডি হাতিয়ে নেওয়ার সুযোগ কমবে। অন্যদিকে দেশের নাগরিকদের জালিয়াতিও রোধ হবে।ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বলছেন, পরিবারের সবার তথ্য একসঙ্গে থাকলে এনআইডি সংশোধনের হার কমে যাবে। অন্যদিকে সবার তথ্যই পাওয়া যাবে মুহূর্তেই। এতে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানও সহজেই ব্যক্তির পরিচয় আরও সুনির্দিষ্টভাবে যাচাই করতে পারবে। এছাড়া ওয়ারিশ-সংক্রান্ত বিরোধও কমে আসবে।

ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, আমরা একটি ‘ফ্যামিলি ট্রি’ করার পরিকল্পনা করছি। কেউ একজন আবেদন নিয়ে এলে সেখানে তার পিতা-মাতা, কয়জন ভাই-বোন আছে, তাদের এনআইডির তথ্য দিতে হবে। এক্ষেত্রে এনআইডি জালিয়াতির হার যেমন কমবে, তেমনি পরিবারের সবার তথ্যও একসঙ্গে পাওয়া যাবে। ওয়ারিশ সনদ তখন আমরাই দিতে পারব।
ইসি সচিব আরও বলেন, ‘ফ্যামিলি ট্রি’ ব্যবস্থা চালুর বিষয়টি বর্তমানে পর্যালোচনায় রয়েছে। প্রক্রিয়া শেষ হলে দ্রুতই এটি বাস্তবায়ন করা হবে।
অনেকের সনদের সঙ্গে ভাই-বোনের এনআইডিতে উল্লেখিত পিতা-মাতার নামের মিল নেই। আবার অনেক পরিবারেই ভাই-বোনদের কারও কাগজপত্রের সঙ্গে অন্যজনের কাগজপত্রে পিতা-মাতার নামের মিল নেই। এমন ক্ষেত্রে কেউ ভোটার হতে এলে বা এনআইডির জন্য আবেদন করলে সমাধান কী হবে— জানতে চাইলে তিনি বলেন, প্রথমত, এটা কি স্বাভাবিক বিষয় যে ভাই-বোনদের মধ্যে পিতা-মাতার নামের বানানে মিল নেই? মোটেই স্বাভাবিক নয়। দ্বিতীয়ত, এমন হলে তারা সবাই মিলে পিতা-মাতার নামের বানান একই রকম করার জন্য আবেদন করবেন। আমরা করে দেব। এতে তো কোনো অসুবিধা নেই।

ইসি সচিব বলেন, আমরা চাই সবার এনআইডিতে একই রকম তথ্য থাকুক। এজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিভিন্ন ধরনের অনিয়ম কমে আসবে। এনআইডি সংশোধনের জন্য আবেদনের হারও কমবে।

সাধারণ ক্ষেত্রে ভোটার হয়ে এনআইডি পাওয়ার জন্য নাম, পিতা-মাতার এনআইডির কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্ট, জন্মসনদ, ইউটিলিটি বিল, বিবাহিতদের ক্ষেত্রে স্বামী-স্ত্রীর এনআইডির কপি, ড্রাইভিং লাইসেন্স, টিআইএন নম্বর, ফোন বা মোবাইল নম্বর, রক্তের গ্রুপ ইত্যাদি কাগজপত্র ও তথ্য দিতে হয়।

এছাড়া এনআইডি সংশোধনের জন্য হলফনামা, শিক্ষাসনদ, পরিবারের সদস্যদের এনআইডি, তালাকনামা, কাবিননামা, বাড়ির দলিল, ইউটিলিটি বিল, ওয়ারিশ সনদ ইত্যাদি তথ্য দিতে হয়।

প্রবাসীদের ভোটার হওয়ার জন্য পাসপোর্টের কপি (মেয়াদ থাকুক বা না থাকুক), সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিন নাগরিকের প্রত্যয়ন, জন্মনিবন্ধন, পাসপোর্ট সাইজের ছবি এবং অনলাইনে পূরণ করা আবেদনপত্র সংশ্লিষ্ট দেশের দূতাবাসে জমা দিতে হয়। বাধ্যতামূলক নয় এমন তথ্য নিবন্ধন কেন্দ্রে জমা দিতে না পারলে প্রবাসীরা দেশে থাকা আত্মীয়ের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার কাছে তা জমা দিতে পারেন।

অন্যদিকে রোহিঙ্গা অধ্যুষিত চট্টগ্রাম অঞ্চলের ৫৬টি উপজেলা/থানার জন্য (চট্টগ্রাম অঞ্চল) বিশেষ তথ্য ফরম, শিক্ষাসনদ, পিতা-মাতার এনআইডি, মৃত্যু সনদ, ড্রাইভিং লাইসেন্স/টিআইএন, দ্বৈত নাগরিকত্ব সনদ, নিকাহনামা, স্বামী-স্ত্রীর এনআইডি, নাগরিকত্ব সনদ, ইউটিলিটি বিলের কপি, ভাড়াটিয়া হলে বাড়িভাড়ার চুক্তিপত্র এবং বাড়িওয়ালার অনাপত্তিপত্র জমা দিতে হয়।

বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ১ হাজার ২৪৩ জন।

ইসি কর্মকর্তারা জানান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি-বেসরকারি প্রায় ২০২টি প্রতিষ্ঠান নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ইসির সার্ভার থেকে যাচাই সেবা নিয়ে থাকে। ‘ফ্যামিলি ট্রি’ চালু হলে খুব সহজেই পরিবারের সবার তথ্য পাওয়া যাবে।

ShareTweetPin
Previous Post

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

Next Post

ভেনেজুয়েলায় মৃত্যু বেড়ে প্রায় দুই হাজার

Related Posts

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪
Uncategorized

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

July 17, 2026
4
মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ
Uncategorized

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

July 17, 2026
4
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান
Uncategorized

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

July 16, 2026
9
মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার
Uncategorized

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

July 16, 2026
9
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু
Uncategorized

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

July 16, 2026
5
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার
Uncategorized

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

July 16, 2026
3
Next Post
ভেনেজুয়েলায় মৃত্যু বেড়ে প্রায় দুই হাজার

ভেনেজুয়েলায় মৃত্যু বেড়ে প্রায় দুই হাজার

No Result
View All Result

সাম্প্রতিক

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In