ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, আঘাত হানবে বাংলাদেশের যেসব জায়গায়

October 24, 2026
0 0
0
ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, আঘাত হানবে বাংলাদেশের যেসব জায়গায়

দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ক্রমশ আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হওয়ার ইঙ্গিত দিচ্ছে এটি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শক্তিশালী এক ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বর্তমান লঘুচাপটি।
‎
‎শনিবার (২৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
‎
‎বিডব্লিউওটির পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী তিন থেকে চার দিন ক্রমান্বয়ে শক্তিবৃদ্ধি করতে পারে লঘুচাপটি। আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এটি। পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপ এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
‎
‎বর্তমানে সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকাগুলোতে সাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছে।
‎
‎সতর্কবার্তার বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে আবহাওয়া দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সতর্ক সংকেত জারি করা না হলেও খুব দ্রুতই হুঁশিয়ারি সংকেত জারি হতে পারে। এমন পরিস্থিতিতে মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে গভীর সাগরে অর্থাৎ উপকূল থেকে ১৫০ কিলোমিটারের বেশি দূরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জেলেদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
‎
‎বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা গড়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এরপর শক্তিসঞ্চয় করে ধীরে ধীরে পশ্চিম দিকে মোড় নেওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে এটি নিজের সর্বোচ্চ শক্তিমত্তা অর্জন করতে পারে।
‎
‎এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার স্পষ্ট লক্ষণ থাকলেও ঠিক কতটা শক্তিশালী হবে, তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি।
‎
‎বিডব্লিউওটি আরও জানায়, সম্ভাব্য এই সিস্টেমটি থেকে বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত হানার বা বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর কোনো ঝুঁকি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ঘূর্ণিঝড় হিসেবে এটি পূর্ণ রূপ নেওয়ার পর আগামী ২৮ অক্টোবরের দিকে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশে সরাসরি আঘাত না হানলেও দূরবর্তী প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। সিস্টেমটি ভারতের উপকূলের দিকে অতিক্রম করার সময় সেখানে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
‎
‎অন্যদিকে, এর পরোক্ষ বা দূরবর্তী প্রভাবে আগামী ২৭ বা ২৮ অক্টোবর থেকে বাংলাদেশের ওপর একটি বিস্তৃত ‘বৃষ্টি বলয়’ সক্রিয় হয়ে উঠতে পারে। এই বৃষ্টি বলয়ের প্রভাবে ২৭ ও ২৮ অক্টোবর থেকে শুরু করে ১ নভেম্বর পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে। বিপরীতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টি হলেও তার পরিমাণ খানিকটা কম হতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।

ShareTweetPin
Previous Post

আবারো আক্রান্ত হলে সমুদ্রতলের ইন্টারনেট সংযোগে হামলার পরিকল্পনা ইরানের

Related Posts

আবারো আক্রান্ত হলে সমুদ্রতলের ইন্টারনেট সংযোগে হামলার পরিকল্পনা ইরানের
Uncategorized

আবারো আক্রান্ত হলে সমুদ্রতলের ইন্টারনেট সংযোগে হামলার পরিকল্পনা ইরানের

October 24, 2026
1
এবার কক্সবাজার ‘সি প্রিসেন্স’ হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
Uncategorized

এবার কক্সবাজার ‘সি প্রিসেন্স’ হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

October 23, 2026
2
সরবরাহ বাড়ায় কমেছে শীতকালীন সবজির দাম
Uncategorized

সরবরাহ বাড়ায় কমেছে শীতকালীন সবজির দাম

October 23, 2026
1
বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, যে তিন জেলায় বৃষ্টির আভাস
Uncategorized

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, যে তিন জেলায় বৃষ্টির আভাস

October 22, 2026
4
তিতাসে দুটি নতুন কূপ খনন হবে ৫৯২ কোটি টাকায়, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
Uncategorized

তিতাসে দুটি নতুন কূপ খনন হবে ৫৯২ কোটি টাকায়, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

October 22, 2026
3
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৮৫৫৬ কোটি টাকায় নির্মিত হচ্ছে ৪ বাইপাস ও ১ ফ্লাইওভার
Uncategorized

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৮৫৫৬ কোটি টাকায় নির্মিত হচ্ছে ৪ বাইপাস ও ১ ফ্লাইওভার

October 22, 2026
12
No Result
View All Result

সাম্প্রতিক

ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, আঘাত হানবে বাংলাদেশের যেসব জায়গায়

আবারো আক্রান্ত হলে সমুদ্রতলের ইন্টারনেট সংযোগে হামলার পরিকল্পনা ইরানের

এবার কক্সবাজার ‘সি প্রিসেন্স’ হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সরবরাহ বাড়ায় কমেছে শীতকালীন সবজির দাম

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, যে তিন জেলায় বৃষ্টির আভাস

তিতাসে দুটি নতুন কূপ খনন হবে ৫৯২ কোটি টাকায়, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In