ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন

June 28, 2026
0 0
0
বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন

ডিজিটাল রূপান্তর, সুশাসন এবং স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্প অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এক ফ্যাক্টশিট অনুযায়ী, ‘স্ট্রেন্দেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ শীর্ষক এই প্রকল্পটি সরকারি আর্থিক ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ, কেনাকাটা, ডেটা সিস্টেম এবং নিরীক্ষা বা অডিট ব্যবস্থার সংস্কারে সহায়তা করবে।

২০২৫ সালের ১২ জুন অনুমোদিত এই প্রকল্পের আওতায় সরকারের পাঁচটি প্রধান প্রতিষ্ঠানের আধুনিকায়ন করা হবে। প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় (ওসিএজি)।

বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্য অর্জনে শক্তিশালী সরকারি প্রতিষ্ঠান অপরিহার্য।
প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) একটি সমন্বিত জাতীয় তথ্য ইকোসিস্টেম তৈরি করতে সহায়তা করা হবে, যাতে তথ্য-প্রমাণ ভিত্তিক নীতি প্রণয়নের জন্য উচ্চমানের ডেটা উৎপাদন ও ব্যবহার নিশ্চিত করা যায়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য এই উদ্যোগটি অটোমেশন, ই-ইনভয়েসিং এবং সমন্বিত ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কর প্রশাসনকে আধুনিকীকরণের ওপর গুরুত্ব দেবে, যা কর পরিপালন বৃদ্ধি এবং অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহকে ত্বরান্বিত করবে।

পরিকল্পনা বিভাগকে ডিজিটাল প্ল্যাটফর্ম, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিশ্লেষণ এবং রিয়েল-টাইম মনিটরিং সরঞ্জামের মাধ্যমে সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে সহায়তা দেওয়া হবে।

এদিকে, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)তাদের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ব্যবস্থায় উন্নত ডিজিটাল ফিচার যুক্ত করবে, যা কার্যকারিতা, স্বচ্ছতা এবং অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করবে।

প্রকল্পটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ে অডিট প্রক্রিয়া ডিজিটাইজ করতে সহায়তা করবে, যার লক্ষ্য হলো অডিট রিপোর্ট প্রদানের সময় ৭২ মাস থেকে কমিয়ে মাত্র ৯ মাসে নামিয়ে আনা।

পরিকল্পনা ও অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এ বিষয়ে বলেন, সরকার সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে এবং নাগরিকদের উন্নত সেবা দেওয়ার জন্য সুশাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “কেনাকাটা ব্যবস্থা, তথ্যের মান, অভ্যন্তরীণ সম্পদ আহরণ, সরকারি আর্থিক ব্যবস্থাপনা এবং প্রকল্প বাস্তবায়নে আধুনিকায়ন ও স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে এই প্রকল্পটি কার্যকর সেবা প্রদানের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে বলে আশা করা হচ্ছে।”

তিনি আরও যোগ করেন, এই উদ্যোগটি সরকারি প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা এবং জবাবদিহিতা বৃদ্ধিতেও সহায়তা করবে।

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপ শক্তিশালী ও স্বচ্ছ প্রতিষ্ঠানের ওপর নির্ভর করবে। তিনি বলেন, “সিতা প্রকল্প সরকারের কোর সিস্টেমগুলোকে আধুনিকীকরণের পাশাপাশি তথ্যের মান শক্তিশালী করতে সাহায্য করবে, যাতে সিদ্ধান্ত গ্রহণ আরও তথ্যনির্ভর হয়, ফলাফলগুলো কার্যকরভাবে ট্র্যাক করা যায় এবং জবাবদিহিতা আরও সুদৃঢ় হয়।”

ShareTweetPin
Previous Post

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

Next Post

ঢাকায় নতুন কমিশনার, সিলেট ও কুমিল্লা পেল নতুন ডিসি

Related Posts

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪
Uncategorized

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

July 17, 2026
4
মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ
Uncategorized

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

July 17, 2026
4
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান
Uncategorized

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

July 16, 2026
9
মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার
Uncategorized

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

July 16, 2026
9
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু
Uncategorized

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

July 16, 2026
5
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার
Uncategorized

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

July 16, 2026
3
Next Post
ঢাকায় নতুন কমিশনার, সিলেট ও কুমিল্লা পেল নতুন ডিসি

ঢাকায় নতুন কমিশনার, সিলেট ও কুমিল্লা পেল নতুন ডিসি

No Result
View All Result

সাম্প্রতিক

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In