ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

হরমুজ এড়াতে তেল রপ্তানির বিকল্প পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো

June 4, 2026
0 0
0
হরমুজ এড়াতে তেল রপ্তানির বিকল্প পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি করা উপসাগরীয় দেশগুলো নতুন পাইপলাইন নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি যদি দীর্ঘমেয়াদে অবরুদ্ধ বা বন্ধ থাকে, তাহলে যেন এটি সম্পূর্ণ এড়িয়ে বিশ্ববাজারে তেল সরবরাহ সচল রাখা যায়—সেই লক্ষ্যেই এই কূটনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের (কেপিসি) আন্তর্জাতিক বিপণন বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক শেখ খালেদ আহমদ আল-সাবাহ জানান, কুয়েত তাদের উৎপাদিত তেল বিশ্ববাজারের ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্ভাব্য পাইপলাইন নির্মাণের বিষয়ে আলোচনা করছে, যা এই দুই দেশের ভূখণ্ডের মধ্য দিয়ে যাবে।

গতকাল বুধবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ খালেদ বলেন, “কুয়েত বেশ কয়েকটি প্রতিবেশী দেশের সাথে আলোচনা ও সংলাপ চালিয়ে যাচ্ছে।” তিনি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌযান চলাচলের ওপর ইরানি হুমকির কারণে, এই পাইপলাইন প্রকল্পের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এখন নতুন করে সামনে আসছে।

তিনি আরও বলেন, “আগে অনেকেই ভাবতেন, মানুষ কেন কোনো ব্যবহার ছাড়াই বা শুধু ফেলে রাখার জন্য পাইপলাইন তৈরি করছে? কিন্তু বর্তমান পরিস্থিতি সেই পাইপলাইনগুলোর আসল উপযোগিতা প্রমাণ করে দিচ্ছে।”

ইরান এই জলপথটিকে তাদের রাজনৈতিক ও কৌশলগত স্বার্থে অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করতে শুরু করার পর এবং এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর কঠোর নৌ-অবরোধ আরোপ করায়— তিন মাসেরও বেশি সময় ধরে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এতে উপসাগরীয় আরব দেশগুলোর জ্বালানি তেল, গ্যাস ও সার রপ্তানিও থমকে পড়েছে। যুদ্ধ চলমান থাকায় অব্যাহত ক্ষতি গুনতে হচ্ছে রাজস্বের।

এমন প্রেক্ষাপটে, উপসাগরীয় দেশগুলোর এই ব্যয়বহুল অবকাঠামোগত বিনিয়োগের বিষয়টি বিবেচনা করার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে, তারা একটি আপৎকালীন বিকল্প খুঁজছে, কারণ ইরান ইতিমধ্যে এই প্রণালীটিকে জিম্মি করার সক্ষমতা প্রমাণ করেছে।

কিন্তু, যদি এই সংঘাতের অবসান ঘটে এবং জাহাজগুলো যদি আবারো হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচল করতে পারে—তাহলে এই ধরনের অত্যন্ত ব্যয়বহুল পাইপলাইন প্রকল্পের প্রতি উপসাগরীয় দেশগুলোর সমর্থন বা আগ্রহ আবারো কমে যেতে পারে।

এই সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে কেবল সৌদি আরব ও আমিরাতের নিজস্ব পাইপলাইন রয়েছে, যা দিয়ে অন্য কোনো প্রতিবেশী দেশের ওপর নির্ভর না করেই হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত বন্দরগুলোতে সরাসরি তেল পরিবহন করতে পারে তারা। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় দেশই এই পাইপলাইনগুলোর ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে।

নতুন কোনো পাইপলাইন নিয়ে আলোচনা চলছে কি না, সে বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্য দেশগুলোকে এই বিকল্প সুবিধা ব্যবহার করতে হলে নতুন পাইপলাইন নির্মাণ করতে হবে। আলোচনাধীন প্রস্তাব অনুযায়ী, তেল সৌদি আরব এবং আমিরাতের বন্দরগুলোয় লোড করা হবে এবং সেখান থেকে এমন গন্তব্যে পাঠানো হবে যার সাথে হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত বন্দরগুলোতে তেল পাম্প করার পাইপলাইন সুবিধা যুক্ত রয়েছে।

গত মঙ্গলবার আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনক) ট্রেডিং বিষয়ক এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট ফিলিপ খুরি বলেন, আমিরাত অপরিশোধিত তেলের জন্য একটি নতুন “ওয়েস্ট-ইস্ট পাইপলাইন” নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। অতীতে যখন এধরনের প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল, তখনও এটিকে উপসাগরীয় অন্যান্য উৎপাদক দেশের জন্য হরমুজ প্রণালী এড়ানোর একটি কার্যকর উপায় হিসেবে দেখা হয়েছিল। এর বিনিময়ে পাইপলাইন যেসব দেশের ওপর দিয়ে যাবে, তারা একটি নির্দিষ্ট টোল পাবে।

কিন্তু অতীতে বিভিন্ন সময়ে এই ধরনের প্রকল্প নিয়ে আলোচনা হলেও—তা কখনো বাস্তবে রূপ নেয়নি। প্রতিবেশী দেশগুলোর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং এর ফলে তৈরি হতে পারে এমন সম্ভাব্য কৌশলগত নিরাপত্তা দুর্বলতার আশঙ্কায়, উপসাগরীয় দেশগুলোর মধ্যকার পারস্পরিক সুবিধাজনক অনেক প্রকল্পই অতীতে মাঝপথে থমকে গেছে।

তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এই ধরনের প্রকল্পগুলোর যৌক্তিকতাকে এবার আরও জোরালো করেছে। শেখ খালেদ বলেন, ইরানের আচরণের চরম অনিশ্চয়তার কারণে কুয়েত আর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর পুরোপুরি নির্ভর করার ঝুঁকি নিতে পারছে না। গত রাতেও ইরান উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরও অন্তর্ভুক্ত রয়েছে।

শেখ খালেদ আরও জানান, কুয়েত হরমুজ প্রণালীর ওপারে সম্ভাব্য তেল মজুত বা বড় স্টোরেজ সাইট গড়ে তোলার বিষয়ে ওমানের সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছে।

ShareTweetPin
Previous Post

আমেরিকায় ফেরত পাঠানো হচ্ছে এসএনএ কর্পোরেশন কর্তৃক চুুক্তিকৃত জাহাজ

Next Post

চকরিয়ায় ‘স্বপ্নপূরণ (মমতার পাঠশালা)’র উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও ফোরকানিয়া কার্যক্রমের শুভ সূচনা

Related Posts

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪
Uncategorized

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

July 17, 2026
4
মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ
Uncategorized

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

July 17, 2026
4
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান
Uncategorized

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

July 16, 2026
9
মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার
Uncategorized

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

July 16, 2026
9
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু
Uncategorized

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

July 16, 2026
5
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার
Uncategorized

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

July 16, 2026
3
Next Post
চকরিয়ায় ‘স্বপ্নপূরণ (মমতার পাঠশালা)’র উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও ফোরকানিয়া কার্যক্রমের শুভ সূচনা

চকরিয়ায় ‘স্বপ্নপূরণ (মমতার পাঠশালা)’র উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও ফোরকানিয়া কার্যক্রমের শুভ সূচনা

No Result
View All Result

সাম্প্রতিক

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In