ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে খুচরা বাজারে বাড়ছে ছোলার দাম

February 10, 2026
0 0
0
চট্টগ্রামে খুচরা বাজারে বাড়ছে ছোলার দাম

দেশে ছোলার বার্ষিক চাহিদার তুলনায় চলতি বছরে আমদানি প্রায় ২৮ শতাংশ বেশি হলেও রমজানকে সামনে রেখে খুচরা বাজারে এ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। গত বছরের তুলনায় আমদানি ৭৭ শতাংশের বেশি বেড়েছে, কিন্তু খুচরা পর্যায়ে গত দুই সপ্তাহে কেজিপ্রতি ছোলার দাম ৩ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, সামগ্রিকভাবে আমদানির চিত্র ইতিবাচক হলেও সরবরাহ চেইনের বিভিন্ন স্তরে হাতবদলের কারণে বাজারে দাম বাড়ার চাপ তৈরি হচ্ছে। অন্যদিকে ভোক্তা সংশ্লিষ্টরা মনে করছেন, যথাযথ তদারকি না থাকলে রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দাম আরও বাড়তে পারে।

চট্টগ্রামের পাহাড়তলী বাজারে খুচরা ব্যবসায়ীদের তথ্যমতে, দুই সপ্তাহ আগে যে ভালো মানের ছোলা কেজিপ্রতি ৭৮ টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে তা বেড়ে ৮২ টাকায় দাঁড়িয়েছে। মাঝারি মানের ছোলার দামও ৭২ টাকা থেকে বেড়ে ৭৫ টাকায় পৌঁছেছে।

খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে দামের ঊর্ধ্বগতির প্রভাব সরাসরি খুচরা পর্যায়ে পড়ছে। রমজানকে কেন্দ্র করে আগাম চাহিদা বাড়তে থাকায় এই মূল্যবৃদ্ধি ঘটছে বলে তাদের দাবি।

বাংলাদেশে ছোলার বার্ষিক সর্বোচ্চ চাহিদা প্রায় ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ছোলা আমদানি হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৫৬ মেট্রিক টন, যা চাহিদার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এর আগের বছর ২০২৪ সালে আমদানি হয়েছিল ১ লাখ ৬৬ হাজার ১২৬ মেট্রিক টন। অর্থাৎ এক বছরে আমদানি বেড়েছে ১ লাখ ২৮ হাজার ৯২৯ মেট্রিক টন বা প্রায় ৭৭.৬১ শতাংশ।

তবে সার্বিকভাবে চলতি বছরের বাজারদর গত বছরের তুলনায় এখনও কিছুটা স্বস্তিদায়ক। গত বছর রমজানের আগে ছোলার কেজি যেখানে ১১০ থেকে ১১৫ টাকায় উঠেছিল, এবার তা মানভেদে ৭৫ থেকে ৮২ টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ফলে ক্রেতারা গত বছরের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা কম দামে ছোলা কিনতে পারছেন।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন                 বলেন, বর্তমানে বাজারে ছোলা, মটর ও খেজুরসহ রমজান সংশ্লিষ্ট পণ্যের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। তাঁর মতে, আমদানির আধিক্যের কারণেই গত বছরের তুলনায় এবার ছোলার দাম অনেকটাই কম রয়েছে।

তবে তিনি জানান, অতিরিক্ত আমদানির ফলে অনেক ব্যবসায়ী আগে বেশি দামে পণ্য কিনে এখন কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যার কারণে লোকসানও গুনতে হচ্ছে।

অন্যদিকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সরকারের মনোযোগ অন্যদিকে থাকায় বাজার মনিটরিং কার্যত দুর্বল হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছে এবং প্রশাসনিক নজরদারির অভাবে সাধারণ ভোক্তাদের ভোগান্তি বাড়ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যাপ্ত মজুত ও আমদানি থাকা সত্ত্বেও বাজার স্থিতিশীল রাখতে এখনই শক্ত মনিটরিং ও কার্যকর তদারকি জরুরি, নইলে রমজান শুরুর সঙ্গে সঙ্গে মূল্যচাপ আরও বাড়তে পারে।

প্রদা/ডিও

Tags: চট্টগ্রামহাটবাজার
ShareTweetPin
Previous Post

সব স্থলবন্দরের ইমিগ্রেশন বন্ধ থাকবে ২৪ ঘণ্টা

Next Post

প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫ কোটির বেশি

Related Posts

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?
Uncategorized

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?

July 20, 2026
16
ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
13
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
22
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
18
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
24
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
18
Next Post
প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫ কোটির বেশি

প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫ কোটির বেশি

No Result
View All Result

সাম্প্রতিক

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে যেখানে যাবেন

বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই এখন দলটির ভেতরে সবচেয়ে বেশি গুরুত্ব

শেভরন হাসপাতাল ও প্রোবেল একাডেমি, উৎসব সুপার স্টোর সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা

ওমানের সঙ্গে চুক্তি হলেও হরমুজ প্রণালি পুরোপুরি খুলবে না: ইরান

কাঁচামরিচের দাম কমলেও নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই

এক্সিমের পর সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In