ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

বিশ্ববাজারে কমলেও দেশের বাজারে কমছে না নিত্যপণ্যের দাম

January 26, 2026
0 0
0
বিশ্ববাজারে কমলেও দেশের বাজারে কমছে না নিত্যপণ্যের দাম

আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমলেও বাংলাদেশের বাজারে এর সুফল পাচ্ছেন না সাধারণ ভোক্তারা। আসন্ন রমজানকে সামনে রেখে উল্টো অনেক পণ্যের দাম চড়া হতে শুরু করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক পর্যালোচনা প্রতিবেদনে উঠে এসেছে এমন বৈপরীত্যের চিত্র। রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠকে এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক বছরে আন্তর্জাতিক বাজারে মোটা চালের দাম প্রায় ১৮.৬৫ শতাংশ কমলেও দেশের বাজারে তা বেড়েছে ৮.৫৭ শতাংশ। বর্তমানে বাজারে প্রতি কেজি মোটা চাল ৫৪ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। একই চিত্র ভোজ্যতেলের ক্ষেত্রেও; গত এক মাসে বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম ৩ শতাংশের বেশি কমলেও দেশের বাজারে বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে ১.৫৭ শতাংশ। পাম অয়েলের ক্ষেত্রে এই ব্যবধান আরও বেশি—বিশ্ববাজারে দাম ১১.৮২ শতাংশ কমলেও দেশের বাজারে তা সামান্য বেড়েছে। এমনকি মসুর ডালের প্রধান আমদানির উৎস ভারত ও অস্ট্রেলিয়ায় দাম কমলেও দেশের বাজারে মাঝারি ও ছোট দানার ডালের দাম এখনো বাড়তি।

তবে বাজারের সব খবরই নেতিবাচক নয়। প্রতিবেদনে পেঁয়াজ ও খেজুরের দামে কিছুটা স্বস্তির ইঙ্গিত দেওয়া হয়েছে। নতুন পেঁয়াজ বাজারে আসায় গত এক মাসে এর দাম প্রায় ১৮ শতাংশ কমেছে। ইফতারের অপরিহার্য উপাদান খেজুরের দামও মানভেদে প্রতি কেজিতে ২.৬৭ শতাংশ কমেছে। এছাড়া আদা, রসুন ও ছোলার দামও বর্তমানে নিম্নমুখী রয়েছে।

বাণিজ্য উপদেষ্টা রমজানে পণ্যমূল্য নাগালের মধ্যে থাকার আশ্বাস দিলেও মন্ত্রণালয়ের প্রতিবেদনে ভোজ্যতেলের সরবরাহ নিয়ে আশঙ্কার কথা জানানো হয়েছে। রমজানে তেলের চাহিদা প্রায় ৩ লাখ টন হলেও গত নভেম্বর ও ডিসেম্বরে আগের বছরের তুলনায় আমদানি ও এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ কমেছে। এর ফলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রোজা শুরু হলে বাজারে ভোজ্যতেলের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাজার বিশ্লেষক ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান এই পরিস্থিতির জন্য সরাসরি ব্যবসায়ীদের ‘সিন্ডিকেট’ ও ‘দুর্বৃত্তায়ন’কে দায়ী করেছেন। তিনি বলেন, ব্যবসায়ীরা ডলারের দামের অজুহাত দিলেও বাস্তবে বিশ্ববাজারে দাম কমার সুফল সাধারণ মানুষ পায় না দুর্বল বাজার তদারকির কারণে। সরকারের নজরদারি সংস্থাগুলো অনেক ক্ষেত্রে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে পারছে না বলেও তিনি মনে করেন।

বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অবশ্য ভোক্তাদের আশ্বস্ত করেছেন। তিনি জানান, গত বছরের তুলনায় এবার নিত্যপণ্য আমদানি ৪০ শতাংশ বেশি হওয়ায় এবারের রমজান গতবারের চেয়ে স্বস্তিদায়ক হবে। ব্যবসায়ীরাও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। উপদেষ্টার মতে, আমদানির এই বাড়তি প্রবাহের কারণে কিছু কিছু পণ্যের দাম রমজানে আরও কমবে এবং তা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

প্রদা/ডিও

Tags: নিত্যপণ্যপণ্যের দাম
ShareTweetPin
Previous Post

অনলাইন রিটার্নে রাজস্ব আদায় ৪৩০ কোটি টাকা: এনবিআর চেয়ারম্যান

Next Post

৩ দিনের ছুটি নির্বাচন উপলক্ষে, প্রজ্ঞাপন জারি

Related Posts

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?
Uncategorized

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?

July 20, 2026
20
ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
25
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
38
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
22
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
30
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
25
Next Post
৩ দিনের ছুটি নির্বাচন উপলক্ষে, প্রজ্ঞাপন জারি

৩ দিনের ছুটি নির্বাচন উপলক্ষে, প্রজ্ঞাপন জারি

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In