ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে পেঁয়াজ-রসুনে ঝাঁঝ, ডালে স্বস্তি

January 9, 2026
0 0
0
চট্টগ্রামে পেঁয়াজ-রসুনে ঝাঁঝ, ডালে স্বস্তি

বন্দরনগরী চট্টগ্রামের বাজারে বিভিন্ন ধরনের ডালের দাম কমেছে। তবে বেড়েছে পেঁয়াজ, রসুন, আদার দাম। সবজি, মাছ-মাংসের দাম অপরিবর্তিত আছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে নগরীর রিয়াজউদ্দিন বাজার ও বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানে দর যাচাই করে এ চিত্র পাওয়া গেছে।

বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে মোটা মসুর ডাল ৫ টাকা, চিকন মসুর, মুগডাল ও বুটের ডাল ১০ টাকা করে কমেছে। বিক্রেতারা জানিয়েছেন, দেশিয় ফলনের ডাল বাজারে আসায় দাম কমেছে। বাজারে ডালের মধ্যে ছোট মসুর ডাল ১৪০ টাকা, মোটা মসুর ডাল ৯০ টাকা, বড় মুগ ডাল ১২০ টাকা, ছোট মুগ ডাল ১৩০ থেকে ১৫০ টাকা, খেসারি ডাল ১০০ টাকা, বুটের ডাল ৬৫ টাকা, ছোলা ১১০ টাকা, মাষকলাই ডাল ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে।

এদিকে বেড়েছে পচনশীল মসলা আদা, পেঁয়াজ ও রসুনের দাম। বাজার থেকে হঠাৎ দেশি পেঁয়াজ উধাও হয়ে গেছে। নতুন ফলনের পেঁয়াজের দেখাও মিলছে না। এ অবস্থায় ভারতের পেঁয়াজের দাম কেজিতে অন্তঃত ২০ টাকা বেড়েছে। রসুনও কেজিতে ২০ টাকা এবং আদা ৩০ টাকা বেড়েছে। বাজারে মানভেদে ভারতের নাসিক পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। অবশ্য মানভেদে কিছু পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায়ও বিক্রি হচ্ছে, তবে সেগুলোর চাহিদা বেশি নেই। এছাড়া চীনের রসুন বিক্রি হয়েছে ১৫০ টাকায়। চীনা আদা ১৫০ টাকা, থাইল্যান্ডের আদা ১৭০ টাকা, ভারতের কেরালার আদা ১২০ টাকা ও দেশি চাষের আদা ৯০ টাকা দরে বিক্রি হয়েছে।

অন্যান্য মুদিপণ্যের মধ্যে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা ও খোলা সয়াবিন তেল ১৭২ টাকা দরে বিক্রি হচ্ছে। খোলা সরিষার তেল প্রতি লিটার ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেটজাত চিনি ১১০ টাকা ও খোলা চিনি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। দুই কেজির প্যাকেট আটা ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। দুই কেজি প্যাকেট ময়দা ১২০ টাকা, কৌটাজাত ঘি ১৪৫০ থেকে ১৫৫০ টাকা, খোলা ঘি ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। মসলার মধ্যে এলাচ প্রতিকেজি ৪৭৫০ টাকা, দারুচিনি ৫০০ টাকা, লবঙ্গ ১২৮০ টাকা, সাদা গোলমরিচ ১৩৫০ টাকা ও কালো গোলমরিচ ১১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

চালের মধ্যে খুচরায় প্রতি কেজি সরু বা মিনিকেট চাল মানভেদে ৭৮ থেকে ৮২ টাকা, নাজিরশাইল মানভেদে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়েছে। মাঝারি মানের ব্রি-২৮ ও পাইজাম জাতের চালের কেজি বিক্রি হয়েছে ৬০ থেকে ৬৬ টাকায়। মোটা বা গুটি স্বর্ণা জাতের চালের কেজি ৫৪ থেকে ৫৮ টাকা।

বাজারে সবজির দাম গত সপ্তাহের মতো ক্রেতার নাগালে আছে। শীতকালীন সবজির মধ্যে বেগুন, ফুলকপি-বাঁধাকপি, মূলা প্রতিকেজি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো, শিম, শালগম ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল, দেশি পটল, দেশি গাজর, দেশি শসা, ছোট করলা, ঢেঁড়স, চিচিঙ্গা, কচুর লতি, কচুরমুখী, লাউ, চালকুমড়া প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। উত্তরাঞ্চলের নতুন আলু ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পুরনো আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। পেঁপে, মিষ্টি কুমড়া প্রতিকেজি ৪০ থেকে ৫০ টাকা, প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ও ধনেপাতা প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকা এবং শীতকালীন লাল শাক-পালং শাকসহ অন্যান্য সব ধরনের শাক আঁটিপ্রতি ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগি, ডিম, গরু-ছাগলের মাংসের দামও স্থিতিশীল আছে। প্রতি ডজন ব্রয়লার মুরগির লাল ডিম ১১০ টাকা, সাদা ডিম ১০০ টাকা, দেশি মুরগির ডিম ১৬০ টাকা, হাঁসের ডিম ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন প্রকারের মুরগির দামও স্থিতিশীল আছে। ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৫৫ থেকে ১৬৫ টাকা, আকারভেদে সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা, পাকিস্তানি কক ২৮০ থেকে ৩২০ টাকা, দেশি মোরগ ৭০০ টাকা, দেশি মুরগি ৫০০ থেকে ৫২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি হাঁস প্রতিকেজি ৩৫০ টাকা এবং চীনা হাঁস ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের দাম অবশ্য আগের মতো চড়াই আছে। বাজারে কোরাল মানভেদে ৬০০ থেকে ৭০০ টাকা, লাল পোয়া ৫০০ থেকে ৬০০ টাকা, সাদা পোয়া ২৮০ থেকে ৩৫০ টাকা, মাইট্যা ৪৫০ থেকে ৬০০ টাকা, আইড় ৪০০ থেকে ৬৫০ টাকা, লইট্যা ১৮০ থেকে ২৫০ টাকা, রূপচাঁদা ৩৫০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সাগরের ছোট চিংড়ি প্রতিকেজি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সাগরের মিশেল মাছ ৪০০ টাকা, চিংড়ি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মাছের মধ্যে রুই ও কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকা, শিং ৪০০ থেকে ৫০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৭০০ টাকা, সরপুঁটি ৩০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ৩০০ টাকা, নাইলোটিকা ২২০ থেকে ২৮০ টাকা, পাঙ্গাস ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৩০০ থেকে ৪০০ গ্রামের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮৫০ টাকায়।

প্রদা/ডিও

Tags: চট্টগ্রামচট্টগ্রাম বাজারডালপেয়াজসবজি
ShareTweetPin
Previous Post

খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ যুক্তরাষ্ট্রে

Next Post

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ

Related Posts

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?
Uncategorized

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?

July 20, 2026
20
ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
25
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
38
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
22
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
30
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
25
Next Post
রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In