ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

চীনের হাড় জোড়া লাগানোর আঠা আবিষ্কার

October 22, 2025
0 0
0
চীনের হাড় জোড়া লাগানোর আঠা আবিষ্কার

চীনের বিজ্ঞানীরা একটি যুগান্তকারী নতুন হাড় জোড়া লাগানোর আঠা তৈরি করেছেন, যা প্রথাগতভাবে মাসখানেক সময় নেয় এমন ফ্র্যাকচার বা ভাঙা হাড়কে মাত্র কয়েক মিনিটের মধ্যে সারিয়ে তুলতে সক্ষম হবে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বোন-০২ নামক এই পণ্যটি একটি চীনা গবেষক দল তৈরি করেছে। গ্লোবাল টাইমস জানিয়েছে, তারা এমন অর্থোপেডিক আঘাত সারানোর উপায় খুঁজছিলেন, যার জন্য সাধারণত কয়েক মাস সময় এবং মেটাল প্লেট বসানোসহ আক্রমণাত্মক সার্জারির প্রয়োজন হয়।

হাংঝৌয়ের স্যার রান রান শ হসপিটালের সহযোগী প্রধান অর্থোপেডিক সার্জন লিন জিয়ানফেং বলেছেন, রক্তে ভরা পরিবেশেও এই আঠা মাত্র কয়েক মিনিটের মধ্যে নিখুঁতভাবে হাড়কে দৃঢ়ভাবে যুক্ত করতে পারে।

প্রতিবেদন অনুসারে, এই আঠা চিকিৎসাটি মাত্র একটি ইনজেকশনের মাধ্যমে দেওয়া হবে এবং এটি ‘মাত্র তিন মিনিটের মধ্যে ভাঙা হাড়ের টুকরোগুলোকে যুক্ত করে দেবে।’

চো সান ডেইলি জানিয়েছে, একটি ক্লিনিক্যাল ট্রায়ালে কব্জি ভাঙা একজন রোগীকে মাত্র তিন সেন্টিমিটার ছিদ্রের মাধ্যমে একটি ইনজেকশন দেওয়া হয় এবং মাত্র তিন মিনিটের মধ্যে তার ভাঙা হাড় জোড়া লেগে যায়।

তারা আরো জানায়, কব্জি ঠিক করার জন্য যদি সার্জারি করা হতো, তবে তাতে একটি ধাতব প্লেট এবং স্ক্রু লাগত, যা পরের বছর আবার অস্ত্রোপচার করে অপসারণ করার প্রয়োজন হতো।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিন মাস ফলো-আপ চেকআপের পর, রোগীর ভাঙা হাড় কোনো জটিলতা ছাড়াই সম্পূর্ণরূপে সেরে উঠেছে।

ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং জানিয়েছে, গবেষকরা এই আঠার অনুপ্রেরণা পেয়েছেন ঝিনুক থেকে। ঝিনুক সেইসব জলজ পৃষ্ঠতলের সঙ্গেও লেগে থাকতে পারে, যা প্রথাগত আঠার পক্ষে সামলানো কঠিন।

তারা ব্যাখ্যা করেছে, ঝিনুক দ্বারা নিঃসৃত এই বায়ো-গ্লু সাধারণ আঠার মতো নয়। এটি আর্দ্র, লবণাক্ত, ভেজা এবং ক্রমাগত গতিশীল পরিস্থিতিতেও চাপ ও ক্ষয় প্রতিরোধী বন্ধন তৈরি করে।

গ্লোবাল টাইমস জানিয়েছে, বোন-০২ এর উদ্ভাবকরা আরো বলেছেন, পদার্থটি ৪০০ পাউন্ডের (প্রায় ১৮১ কেজি) বেশি সর্বোচ্চ বন্ধন শক্তি প্রদর্শন করেছে।

এর নির্মাতারা জানিয়েছেন, বোন-০২ হাড় সেরে উঠলে শরীরের সঙ্গে স্বাভাবিকভাবেই মিশে যেতে পারে। ফলে শরীরে বসানো ইমপ্ল্যান্ট অপসারণের জন্য দ্বিতীয়বার অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। প্রাথমিক পরীক্ষাগুলো আরো ইঙ্গিত দেয়, মেটাল প্লেট ব্যবহারের চেয়ে এই হাড়ের আঠা ব্যবহারে সংক্রমণ কম হয়।

প্রদা/ডিও

Tags: আর্ন্তজাতিক খবরচীন
ShareTweetPin
Previous Post

রাশিয়ার তেল নিয়ে ট্রাম্পের মন্তব্য ভ্রান্ত, জানাল ভারত

Next Post

সেদ্ধ ও আতপ চাল কিনবে সরকার এক লাখ টন

Related Posts

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?
Uncategorized

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?

July 20, 2026
20
ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
25
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
38
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
22
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
30
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
25
Next Post
সেদ্ধ ও আতপ চাল কিনবে সরকার এক লাখ টন

সেদ্ধ ও আতপ চাল কিনবে সরকার এক লাখ টন

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In