ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home খেলাধুলা

তাহলে কি বাংলাদেশের ওডিআই খেলা অনিশ্চিত?

October 12, 2025
0 0
0
তাহলে কি বাংলাদেশের ওডিআই খেলা অনিশ্চিত?

ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ৮১ রানে হেরেছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকী থাকতে আফগানিস্তানের কাছে টানা তৃতীয় সিরিজ হার নিশ্চিত হয় মিরাজ-জাকেরদের।

২০২৩ ও ২০২৪ সালে তিন ম্যাচের সর্বশেষ দুই সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এছাড়া নিজেদের ওয়ানডেতে টানা চতুর্থ সিরিজ হারল টাইগাররা। এরমধ্যে আফগানিস্তানের কাছে দু’বার, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার কাছে একবার করে সিরিজ হেরেছে বাংলাদেশ।

আবু ধাবির জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ১১ রান করা রহমানুল্লাহ গুরবাজকে শিকার করেন বাংলাদেশ পেসার তানজিম হাসান সাকিব। নবম ওভারে প্রথম আক্রমণে এসেই উইকেট তুলে নেন স্পিনার তানভীর ইসলাম। তিন নম্বরে নামা সেদিকুল্লাহ আতালকে ৮ রানে শিকার করেন তিনি।

দলীয় ৬৫ রানে পায়ের ইনজুরিতে আহত অবসর নেন ব্যক্তিগত ৯ রানে থাকা রহমত শাহ। তার ফেরার পর দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। ৪ রান করা আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদিকে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচের জয়ের নায়ক আজমতুল্লাহ ওমারাজাইকে রানের খাতা খুলতে দেননি আরেক স্পিনার রিশাদ হোসেন। এতে ৭৯ রানে ৪ উইকেট হারায় আফগানিস্তান।

পঞ্চম উইকেটে ৩৯ রানের জুটিতে আফগানিস্তানের রান ১শ পার করেন জাদরান ও নবি। এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরির দেখা পান ৭০ বল খেলা জাদরান।

৩০তম ওভারের প্রথম বলে নবিকে শিকার করে জুটি ভাঙেন তানজিম। ২২ রান করেন নবি। এরপর নাঙ্গোলিয়া খারোতেকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন জাদরান। এই জুটি ৩৬ রানের বেশি যোগ করতে পারেনি। ১৩ রানে রান আউট হন খারোতে।

রশিদ খানকে ১ রানে শিকার করে দ্বিতীয় উইকেটের দেখা পান মিরাজ। ১৫৭ রানে সপ্তম উইকেট পতনের পর আফগানিস্তানের রানের গতি বাড়ান জাদরান ও এএম গাজানফর। অষ্টম উইকেটে ৩২ বলে ৩১ রান তুলে আফগানদের ২শ রানের কাছাকাছি নিয়ে যান তারা। কিন্তু ২ রানের ব্যবধানে জাদরান ও গাজানফর আউট হলে আফগানদের ২শ রান পাওয়া হুমকির মুখে পড়ে। কারণ ১৯০ রানে নবম উইকেট হারায় আফগানরা।

এসময় শেষ ব্যাটার হিসেবে ক্রিজে ফিরেন ১৫তম ওভারে আহত অবসর নেওয়া রহমত। কিন্তু ১ বলের বেশি খেলতে পারেননি তিনি। পায়ের ইনজুরিতেই হুইলচেয়ারে মাঠ ছাড়েন রহমত। এতে ৪৪.৫ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

মিরাজের তৃতীয় শিকার হয়ে ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন জাদরান। ১৪০ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ৯৫ রান করেন জাদরান।

১০ ওভারে ৪২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার মিরাজ। এছাড়া রিশাদ-তানজিম ২টি করে এবং তানভীর ১ উইকেট নেন।

১৯১ রানের টার্গেট খেলতে নেমে প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। আফগানিস্তানের পেসার ওমারাজাইর বলে আউট হয়ে খালি হাতে ফিরেন তানজিদ।

পঞ্চম ওভারে রান আউটের ফাঁদে পড়ে ৭ রানে থামেন তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। ২৫ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৫০ রানের মধ্যে আরও ২ উইকেট পতনে বিপদে বাড়ে টাইগারদের। ওপেনার সাইফ হাসানকে ২২ ও মিরাজকে ৪ রানে শিকার করেন ওমারজাই।

ওমারাজাইর তোপ সামলে জুটি গড়ার চেষ্টা করেছিলেন তাওহিদ হৃদয়, জাকের আলি ও নুরুল হাসান। পঞ্চম উইকেটে হৃদয়ের সাথে ২৯ ও ষষ্ঠ উইকেটে নুরুলকে নিয়ে ২০ রানের বেশি যোগ করতে পারেননি জাকের।

আফগানিস্তানের স্পিনার রশিদ খানের ঘূর্ণিতে পড়ে ৯৯ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। হৃদয় ২৪, নুরুল ১৫ ও তানজিম শূন্য রানে রশিদের শিকার হন। ৪৩ বলে ১৮ রান করে খারোতের বলে আউট হন জাকের। শেষ পর্যন্ত ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয় টাইগাররা।

আফগানিস্তানের রশিদ ৮.৩ ওভার বল করে ১৭ রানে ৫ উইকেট নেন। ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে এটিই ক্যারিয়ার সেরা বোলিং রশিদের।

আগামী ১৪ অক্টোবর একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

প্রদা/ডিও

Tags: ওয়ানডেওয়ানডে বিশ্বকাপক্রিকেটবাংলাদেশ
ShareTweetPin
Previous Post

প্রধান উপদেষ্টা ইতালির পথে

Next Post

চট্টগ্রাম বন্দর পরিচালনায় ৩০ বছরের চুক্তি, ডিসেম্বরেই চূড়ান্ত চুক্তি

Related Posts

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?
Uncategorized

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?

July 20, 2026
20
ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
25
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
38
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
22
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
30
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
25
Next Post
চট্টগ্রাম বন্দর পরিচালনায় ৩০ বছরের চুক্তি, ডিসেম্বরেই চূড়ান্ত চুক্তি

চট্টগ্রাম বন্দর পরিচালনায় ৩০ বছরের চুক্তি, ডিসেম্বরেই চূড়ান্ত চুক্তি

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In