ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অপরাধ

চট্টগ্রামে কোকেন জব্দ, আন্তর্জাতিক চক্রের ৪ সদস্য অভিযুক্ত

September 29, 2025
0 0
0
চট্টগ্রামে কোকেন জব্দ, আন্তর্জাতিক চক্রের ৪ সদস্য অভিযুক্ত

দক্ষিণ আমেরিকা ও পূর্ব আফ্রিকা থেকে কোকেন এনে বাংলাদেশ হয়ে ভারত ও থাইল্যান্ডে পাচার করছিলো নাইজেরিয়ানদের নেতৃত্বে গড়া একটি আন্তর্জাতিক চক্র। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোকেন জব্দের ঘটনায় চার বিদেশির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো।

অভিযোগপত্রে অভিযুক্তরা হলেন—গ্র্যান্ড বাহামা দ্বীপের নাগরিক স্টাটিয়া শান্টিয়া রোল (৫৩), নাইজেরিয়ার আফিজ ওয়াহাব (৩৮), ইকেচুকু নওয়াগউ (৩১) এবং মূল হোতা জ্যাকব ফ্র্যাঙ্ক ওরফে ডন ফ্র্যাঙ্কি ওরফে জন ল্যারি। বর্তমানে তিনজন কারাগারে থাকলেও জ্যাকব ফ্র্যাঙ্ক অবস্থান করছেন নাইজেরিয়ায়।

২০২৪ সালের ১৫ জুলাই শাহ আমানত বিমানবন্দরে গ্রেপ্তার হন গ্র্যান্ড বাহামা দ্বীপের নাগরিক স্টাটিয়া শান্টিয়া রোল। তিনি কম্পিউটার ইউপিএসের ভেতরে লুকানো ৩ কেজি ৯ গ্রাম কোকেন বহন করছিলেন। তদন্তে উঠে আসে আন্তর্জাতিক চক্রের সক্রিয় ভূমিকা এবং মূল হোতা জ্যাকব ফ্র্যাঙ্কের নাম।

ডিএনসি জানায়, একই চক্র এর আগে ২০২৪ সালের ২৪ জানুয়ারি ঢাকার বিমানবন্দর দিয়ে মালাউইয়ের নাগরিক নারী নোমথানদাজো টাওয়েরা সোকোর মাধ্যমে ৮ কেজি ৩ গ্রাম কোকেন পাচার করেছিল। সেটিই ছিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় কোকেন জব্দ। সেবারও মূল পরিকল্পনাকারী ছিলেন জ্যাকব ফ্র্যাঙ্ক।

তদন্ত কর্মকর্তা লোকাশিষ চাকমা জানান, বাংলাদেশে কোকেনের বাজার নেই। এগুলো মূলত বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে ভারত ও থাইল্যান্ডে পাচার করা হতো। স্টাটিয়া শান্টিয়া রোলকে ব্রাজিল থেকে পাঠানো লাগেজ পৌঁছে দিতে ৫০ হাজার মার্কিন ডলার দেয়ার কথা ছিল। তার হোয়াটসঅ্যাপ চ্যাটে জ্যাকব ফ্র্যাঙ্কের সঙ্গে যোগাযোগের প্রমাণও মিলেছে।

তদন্তে আরও দুই নাইজেরিয়ান—আফিজ ওয়াহাব ও ইকেচুকু নওয়াগউ এর সম্পৃক্ততা পাওয়া গেছে। ঢাকায় বসবাসরত এ দু’জন স্টাটিয়ার লাগেজ পরিবহন ও তদারকিতে ভূমিকা রাখেন। আফিজ ওয়াহাব দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছেন এবং একজন বাংলাদেশি নারীকে বিয়ে করেছেন।

ডিএনসি সূত্র বলছে, আন্তর্জাতিক এই চক্রটি অত্যন্ত সংগঠিত। সদস্যরা পরস্পরকে সরাসরি চেনেন না, বরং ওপর থেকে নিয়ন্ত্রণকারী হোতা আলাদা আলাদা নির্দেশ দেন। এতে মূল পরিকল্পনাকারী ধরা না পড়লেও স্থানীয় পর্যায়ের সদস্যরা আটক হচ্ছেন।

মামলার বাদী ডিএনসির পরিদর্শক জিল্লুর রহমান বলেন, কোকেনের বাংলাদেশে কোনো বাজার নেই। ইউরোপ ও আমেরিকাই মূল গন্তব্য। বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তৈরি পোশাকসহ বৈধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে এই আন্তর্জাতিক মাদক চক্র সক্রিয় রয়েছে।

প্রদা/ডিও

Tags: অপরাধচট্টগ্রামদুর্নীতিভারত
ShareTweetPin
Previous Post

ভারতের সাফল্যকে ‘অপারেশন সিন্দুর’-এর রূপক দিলেন মোদি

Next Post

তোপের মুখে নিউজিল্যান্ড সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ায়

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
15
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
11
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
40
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
তোপের মুখে নিউজিল্যান্ড সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ায়

তোপের মুখে নিউজিল্যান্ড সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ায়

No Result
View All Result

সাম্প্রতিক

রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের

বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই এলো বড় সুখবর

নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতির ভবিষ্যৎ কি বড় কোনো ঝুঁকির ইঙ্গিত?

১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In