ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আমদানি রপ্তানি

ইলিশ রপ্তানির অনুমতিতে হু হু করে বেড়েছে দাম

September 18, 2025
0 0
0
ইলিশ রপ্তানির অনুমতিতে হু হু করে বেড়েছে দাম

স্থানীয় বাজারে ইলিশের দাম বেড়ে গেছে অন্তর্বর্তী সরকার সম্প্রতি ভারত ও মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার পরপরই।

ব্যবসায়ীদের দাবি, সরবরাহ ঘাটতির কারণে এ বছর ইলিশের দাম আগে থেকেই বেশি ছিল। রপ্তানির সিদ্ধান্তের পর দাম আরও বেড়েছে। বিশেষ করে বড় ইলিশের ক্ষেত্রে পাইকারি দাম প্রতি কেজিতে সর্বোচ্চ ৬০০ টাকা ও খুচরোতে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।

খুচরো পর্যায়েও দাম বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা।

সম্প্রতি এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সরকার প্রতিবেশী দেশের অনুরোধে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আগে ভারতে এক হাজার ২০০ টন ইলিশ রপ্তানি করছে।

গত রোববার তিনি বলেন, ধর্মীয় সৌজন্য হিসেবে এবং অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতে ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। এবার গত বছরের অর্ধেকেরও কম ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে।

যদিও ইলিশ রপ্তানির জন্য ‘চাপ’ রয়েছে বলেও আলোচনা ছিল।

ফরিদা আখতার আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের চাহিদার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ হাজার টন ইলিশ রপ্তানিরও অনুমোদন দেওয়া হয়েছে।

ইলিশ আহরণ কমতে থাকার পরও এই মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। নির্বিচারে জাটকা ধরা, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে এ বছরের জুলাই ও আগস্ট মাসে ইলিশ আহরণ যথাক্রমে ৩৭ শতাংশ ও ৪৭ শতাংশ কমেছে গত বছরের একই সময়ের তুলনায়।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০৩ থেকে ২০২৩ পর্যন্ত জাতীয় ইলিশ উৎপাদন বাড়লেও ২০২৪ সালে ৪২ হাজার টন কমেছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, ঢাকায় বড় ইলিশের দাম আগের বছরের একই সময়ের তুলনায় সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত বেড়েছে।

সোমবার বিভিন্ন আকারের ইলিশ প্রতি কেজি ৯০০ থেকে দুই হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে, যেখানে এক বছর আগে দাম ছিল ৮০০ থেকে এক হাজার ৬০০ টাকা।

সরকারি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত এক মাসে দাম বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ এবং গত এক বছরে বেড়েছে ২৯ দশমিক ১৭ শতাংশ। ২০২৩ সালের তুলনায় ইলিশ এখন ৩৩ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে।

গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জানিয়েছে, ২০১০ সালে ইলিশ বিক্রি হয়েছে প্রতি কেজি ৪১৭ টাকায়, ২০১৯ সালে ৭৮৯ টাকায় এবং ২০২৫ সালে তিন হাজার ৫০০ টাকায়।

বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এক প্রজ্ঞাপনে জানিয়েছে, ভারতে অনুমোদিত ইলিশ রপ্তানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে।

ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২ দশমিক ৫ ডলার (প্রায় দেড় হাজার টাকা), যা এখনও অভ্যন্তরীণ বাজারমূল্যের চেয়ে কম।

মা ইলিশের প্রজনন মৌসুমে সুরক্ষার জন্য সরকার সাধারণত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদে নিষেধাজ্ঞা আরোপ করে।

জেলেরা বলছেন, এ মৌসুমে বড় ইলিশের আহরণ অস্বাভাবিকভাবে কম। কিছু জাটকা ধরা পড়লেও বড় মাছ প্রায় নেই বললেই চলে।

প্রদা/ডিও

Tags: আমদানি-রপ্তানিইলিশবাণিজ্যভারত
ShareTweetPin
Previous Post

সূচকের উত্থানে শেয়ারবাজারে দরপতন

Next Post

দেশের অস্থিরতা চাইলে রাজনৈতিকভাবে জবাবদিহি হবে: আমীর খসরু

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
9
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
10
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
9
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
17
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
20
Next Post
দেশের অস্থিরতা চাইলে রাজনৈতিকভাবে জবাবদিহি হবে: আমীর খসরু

দেশের অস্থিরতা চাইলে রাজনৈতিকভাবে জবাবদিহি হবে: আমীর খসরু

No Result
View All Result

সাম্প্রতিক

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

চসিকের নাম ব্যবহারে ইজি বাইক বিক্রি, দুই ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে জব্দ

বাংলাদেশকে ১৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In