ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আমদানি রপ্তানি

“পদ্মার ইলিশ — দুই বাংলার হৃদয়ের সুতোয় বাঁধা বন্ধন”

September 13, 2025
0 0
0
“পদ্মার ইলিশ — দুই বাংলার হৃদয়ের সুতোয় বাঁধা বন্ধন”

ইলিশ পদ্মার, নাকি গঙ্গার—এই বিতর্ক বহুদিনের। দুই বাংলার মানুষের আবেগ, সংস্কৃতি ও ভোজনরসিকতার সঙ্গে জড়িয়ে আছে এই মাছ।

তবু কলকাতার একাংশের অভিযোগ, গঙ্গার ইলিশকে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। প্রশ্ন উঠছে—কেন পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো ইলিশ ধরার নীতি গড়ে তোলা হয়নি?

গঙ্গার ইলিশ কি তবে কেবল ভিআইপিদের জন্য? সাধারণ গঙ্গাপাড়ের মানুষ কেন এর স্বাদ পাবেন না? কলকাতার হোটেল-রেস্তোরাঁয় গঙ্গার ইলিশের কিছুটা ভাগ হয়তো ভিআইপি টেবিলে ওঠে, কিন্তু স্থানীয় বাজারে তার দেখা মেলে খুব কমই।

তবে ভোজনরসিক বাঙালির কাছে ইলিশ কেবল একটি মাছ নয়—এটি আবেগ, ঐতিহ্য এবং দুই বাংলার সম্পর্কের সেতুবন্ধন। পদ্মা হোক বা গঙ্গা, ইলিশের স্বাদ নিয়ে বিতর্ক থাকলেও এই মাছকে ঘিরে আবেগ দুই বাংলার মানুষকে এক সুতোয় বাঁধা।

রপ্তানি নীতি ও ভারতের বাজার

বাংলাদেশ ২০১৫ সালে জাতীয় রপ্তানি নীতিতে শর্তসাপেক্ষে ইলিশকে রপ্তানিযোগ্য তালিকায় রাখে। এরপর ২০১৯ সালে প্রথমবার পূজার মৌসুমে ৫০০ টন ইলিশ রপ্তানি করা হয় কলকাতায়। ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় এক হাজার ৮৫০ টনে।

২০২১ সালে রপ্তানির অনুমতি ছিল চার হাজার ৬০০ টন, তবে কলকাতা পায় এক হাজার ২০০ টন। ২০২২ সালে অনুমোদিত ছিল দুই হাজার ৯০০ টন, এদিকে ভারতে আসে এক হাজার ৩০০ টন। ২০২৩ সালে তিন হাজার ৯৫০ টন অনুমোদনের বিপরীতে পৌঁছায় মাত্র ৫৮৭ টন। ২০২৪ সালে অনুমতি ছিল দুই হাজার ৪২০ টন, এসেছে মাত্র ৫৭৭ টন।

চলতি বছর বাংলাদেশেই ইলিশ ধরা কম হয়েছে। তারপরও অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ভারতের জন্য এক হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০ সেপ্টেম্বর থেকে কলকাতার খুচরা বাজারে পৌঁছাবে পদ্মার ইলিশ।

বাংলায় জালে ওঠেনি ইলিশ, বর্তমান ভরসা গুজরাটের ইলিশ

মোদীর রাজ্য গুজরাট আর দিদির (মমতা) বাংলা। রাজনৈতিক ভাবে চরম বিরোধিতা থাকলেও এই মুহূর্তে ভোজনরসিক বাঙালির রসনা মেটাচ্ছে গুজরাটের ইলিশ। কারণ বাংলার সমুদ্র এবার নিরাশ করেছে। পশ্চিমবঙ্গের জালে জড়ায়নি ইলিশ। ফলে বর্তমান ভরসা গুজরাটের ইলিশ।

তথ্য মতে, গত দুমাসে গড়ে সাড়ে ৪ হাজার মেট্রিক টন, গুজরাটি ইলিশ এসেছে কলকাতায়। স্বাদ মোটামুটি হলেও, চাহিদা থাকার কারণে দাম ছিল সাধ্যের মধ্যে। ফলে  নিম্নআয়ের মানুষ এবার খেতে পারছে ইলিশ। এমনটাই জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ।

তিনি নিজেও চরম মোদী বিরোধী। তার অভিমত, রাজনীতি ভিন্ন আর ব্যবসা ভিন্ন। ফলে মোদির রাজ্যের ইলিশ বাঙালির পাতে তুলে দিতে দ্বিধা করছেন না মাকসুদ।

কলকাতায় বাংলাদেশি ইলিশের দাম হবে আকাশ ছোঁয়া

বাংলাদেশে ইলিশ এলেই ভারতের বাজার চাঙ্গা হয়ে ওঠে। তাতে লক্ষীলাভ হয়, খুচরা থেকে পাইকারি ব্যবসায়ী সবার। ব্যবসায়ীরা বলছেন, বেশি দাম দিয়ে হলেও বাংলাদেশের ইলিশ একবার কিনে খেতে চান সবাই। সেটাই অর্থ লাভের প্রাপ্তি।

ব্যবসায়ীরা এও জানাচ্ছেন, পূজার মৌসুমে ইলিশের চাহিদা থাকায় ভারতের খুচরা বাজারে কেজি প্রতি, বাংলাদেশের ইলিশ বিক্রি হবে দুই হাজার ২০০ থেকে আড়াই হাজার রুপিতে। বিগত বছরে অনেকক্ষেত্রে এই দামও ছাপিয়ে গিয়েছে। তবে তাতেও বাজার সামাল দেওয়া মুশকিল হয়ে ওঠে।

ফলে দাম আকাশছোঁয়া হলেও, এই মুহূর্তে সবাই এখন চাতকের মতো চেয়ে আছেন বাংলাদেশের ইলিশের দিকে।

প্রদা/ডিও

Tags: আমদানি-রপ্তানিইলিশবাণিজ্য
ShareTweetPin
Previous Post

বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ পটিয়ায় , চালক নিহত

Next Post

সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি

Related Posts

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
5
সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
12
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
25
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
17
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
43
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
13
Next Post
সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি

সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি

No Result
View All Result

সাম্প্রতিক

মূল্যস্ফীতি ফের ৯ শতাংশ ছাড়াল

ঈদ ঘিরে খাতুনগঞ্জে পণ্যের দাম বাড়ানোর তোড়জোড়

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে তিস্তা চুক্তির আশা দেখছে বিএনপি

একদিন পরই বাড়ল সোনার দাম

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

তেলের পর এবার বাড়বে বিদ্যুতের দাম

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In