ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আমদানি রপ্তানি

চীন থেকে পণ্য যাবে ইউরোপে আর্কটিকের নতুন রুটে

August 30, 2025
0 0
0
চীন থেকে পণ্য যাবে ইউরোপে আর্কটিকের নতুন রুটে

বরফাচ্ছন্ন আর্কটিক সাগরের মাধ্যমে রাশিয়া ও চীনের মধ্যে কয়েক বছর ধরে সীমিত গন্তব্যভিত্তিক কনটেইনার শিপিং পরিচালিত হয়ে আসছে।

বরফাচ্ছন্ন আর্কটিক সাগরের মাধ্যমে রাশিয়া ও চীনের মধ্যে কয়েক বছর ধরে সীমিত গন্তব্যভিত্তিক কনটেইনার শিপিং পরিচালিত হয়ে আসছে। এবার রুটটি পশ্চিম ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে যাচ্ছে। প্রথমবারের মতো এ পথে নিয়মিত পরিষেবা চালু করতে যাচ্ছে একটি চীনা অপারেটর, যার আওতায় থাকবে একাধিক দেশের বন্দর। খবর হাই নর্থ নিউজ।

প্রতিবেদন অনুসারে, আগামী মাসে চায়না-ইউরোপ আর্কটিক এক্সপ্রেস পরিষেবা চালু করবে হাইজিয়ে শিপিং কোম্পানি। এ রুটে চীনের নিংবো-ঝৌশান বন্দর যুক্তরাজ্যের সবচেয়ে বড় কনটেইনার বন্দর ফিলিক্সটোর সঙ্গে যুক্ত হবে। যাত্রাপথে আরো থাকছে নেদারল্যান্ডসের রটারডাম, জার্মানির হামবুর্গ ও পোল্যান্ডের দানস্ক বন্দর।

চীনের এ পরিষেবার সূচনাবিন্দু হলো কিংদাও বন্দর, একটি বিরতি থাকবে সাংহাই বন্দরে। আর্কটিক অংশে নিংবো থেকে ফিলিক্সটো পর্যন্ত রাশিয়ার উত্তর সাগর রুট হয়ে যাত্রার সময় ধরা হয়েছে মাত্র ১৮ দিন, যা সুয়েজ খাল হয়ে প্রচলিত রুটের অর্ধেকেরও কম সময় নেবে।

প্রাথমিকভাবে রুটটি মৌসুমভিত্তিক হবে। জুলাই-নভেম্বরে এ রুটে বরফের স্তর পাতলা থাকে, তখন পরিষেবা চালু থাকবে। হাই আই-ক্লাস বা শক্তিশালী বরফ সহনশীল কনটেইনারশিপ এলে সারা বছরই চলাচল হবে। এ রুটে প্রথম যাত্রা শুরু হবে ২০ সেপ্টেম্বর।

চায়না-ইউরোপ আর্কটিক এক্সপ্রেস হলো প্রথম ধরনের কনটেইনার পরিষেবা, যা প্রচলিত রুটের মতো এশিয়া ও ইউরোপে একাধিক বিরতি রাখছে। এর আগে আর্কটিক হয়ে কনটেইনার শিপিং মূলত একক বন্দরভিত্তিক ছিল।

গত বছর আর্কটিক হয়ে ১৭টি কনটেইনারশিপ ভ্রমণ হয়েছিল, যার অধিকাংশই পরিচালনা করে চীনা অপারেটর নিউনিউ শিপিং লাইন। ২০২৩ সালে তারা সাতটি ভ্রমণ সম্পন্ন করে। গত বছর যা দাঁড়ায় ১৩-তে, তখন প্রায় ২০ হাজার টিইইউ কনটেইনার পরিবহন হয়। মোট ট্রানজিট কার্গোর ৯৫ শতাংশেরই গন্তব্য ছিল রাশিয়া ও চীন।

আর্কটিক হয়ে এ পরিষেবায় প্রথম জাহাজ হিসেবে ব্যবহার হবে লো-আইস-ক্লাস কনটেইনারশিপ ইস্তানবুল ব্রিজ। ৪ হাজার ৮৯০ টিইইউ ধারণ ক্ষমতাসম্পন্ন এ জাহাজ সুয়েজ ও পানামা খালের পরিষেবা দেয়া নৌযানগুলোর তুলনায় ছোট হলেও আর্কটিকের প্রেক্ষাপটে উল্লেখযোগ্যভাবে বড়।

ইস্তানবুল ব্রিজের প্রথম যাত্রাটি ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ। কারণ জাহাজটি ছুটির মৌসুমের পণ্য মজুদ সময়সীমা ধরতে সক্ষম হবে। কম যাত্রা সময়ের কারণে ইউরোপের প্রধান টার্মিনালে পিক সিজনে যে ভিড় হয়, তা এড়িয়ে যেতে পারবে জাহাজটি।

হাইজিয়ে বলছে, সংক্ষিপ্ত এ যাত্রা দ্রুত পণ্য সরবরাহে সহায়তা করবে, মজুদ খরচ কমাবে এবং মূলধনের টার্নওভার ত্বরান্বিত করবে। সরবরাহ দ্রুততর করতে ইউরোপে গতিশীল আনলোডিংয়ের জন্য পরিচিত বন্দর বেছে নেয়া হয়েছে।

চলতি বছর হাইজিয়ে মাত্র একটি ভ্রমণ পরিচালনা করবে। তবে কোম্পানি জানিয়েছে, প্রথম যাত্রা পুরোপুরি বুকড এবং চীনা ই-কমার্স প্লাটফর্ম ও উৎপাদকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

হাইজিয়ের নতুন পরিষেবা রাশিয়ার কোনো বন্দর ব্যবহার করবে না। ইউক্রেন আক্রমণের পর থেকে আর্কটিক শিপিংয়ের একটি বড় অংশ রাশিয়া ও চীনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়।

আর্কটিক হয়ে শিপিং বিস্তারে চীনের ব্যাপক আগ্রহ রয়েছে। এ লক্ষ্যে তিয়ানজিন মেরিন সেন্টার মেটেরোলজিক্যাল অবজারভেটরির সঙ্গে মিলে একটি লাইভ আর্কটিক সি-আইস মনিটরিং প্রডাক্ট চালু করেছে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের নর্থ সি নেভিগেশন সাপোর্ট সেন্টার। এটি আর্কটিকের জলপথের বরফ পর্যবেক্ষণ করে জাহাজ চলাচলের উপযোগী জলপথ চিহ্নিত করবে এবং আর্কটিক শিপিং রুটের নিরাপত্তার জন্য আরো নির্ভুল তথ্য সরবরাহ করবে।

প্রদা/ডিও

Tags: আর্ন্তজাতিক বাণিজ্যচীন
ShareTweetPin
Previous Post

দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে ২০২২-২৩ অর্থবছরের তুলনায়: অর্থনীতিবিদ জাহিদ হোসেন

Next Post

৬০ শতাংশ শিক্ষার্থী বৈষম্যের শিকার পরীক্ষার ফলাফলে

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
15
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
11
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
39
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
৬০ শতাংশ শিক্ষার্থী বৈষম্যের শিকার পরীক্ষার ফলাফলে

৬০ শতাংশ শিক্ষার্থী বৈষম্যের শিকার পরীক্ষার ফলাফলে

No Result
View All Result

সাম্প্রতিক

জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই এলো বড় সুখবর

নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতির ভবিষ্যৎ কি বড় কোনো ঝুঁকির ইঙ্গিত?

১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

চট্টগ্রামে বন্ধুর ডাকে গিয়ে আর ফেরা হলো না কলেজছাত্রের

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In