ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আমদানি রপ্তানি

রপ্তানি বাড়ার আশা বাংলাদেশের চামড়া খাতের যুক্তরাষ্ট্রের বাজারে

August 29, 2025
0 0
0
রপ্তানি বাড়ার আশা বাংলাদেশের চামড়া খাতের যুক্তরাষ্ট্রের বাজারে
বাংলাদেশের শুল্ক ২০ শতাংশ, চীন ও ভারতের শুল্ক যথাক্রমে ৩০ শতাংশ ও ৫০ শতাংশ। গত অর্থবছরে চামড়া ও ফুটওয়্যার রপ্তানি থেকে বাংলাদেশের আয় বেড়েছে ১৪.৪৫ শতাংশ। 

বাংলাদেশের ক্রমবর্ধমান চামড়াজাত পণ্য ও ফুতওয়্যার (পাদুকা) খাত যুক্তরাষ্ট্রের বাজারে নতুন সুযোগ দেখতে পাচ্ছে। কারণ, প্রতিযোগী দেশ চীন ও ভারতের ওপর তুলনামূলক উচ্চ শুল্ক আরোপের ফলে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে জানান রপ্তানিকারকরা ।

আলোচনার মাধ্যমে বাংলাদেশ তার রপ্তানি পণ্যের ওপর মার্কিন পাল্টা শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনতে পেরেছে। অন্যদিকে, ভারত ও চীনের ওপর এখনও যথাক্রমে প্রায় ৫০ শতাংশ ও ৩০ শতাংশ চড়া শুল্ক বলবত রয়েছে।

চামড়া খাতসংশ্লিষ্টরা বলছেন, এই শুল্ক সুবিধার কারণে ইতিমধ্যে বাংলাদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের ক্রেতাদের থেকে চামড়া ও চামড়াজাত পণ্যের বাড়তি অর্ডার পেতে শুরু করেছে।

তবে তারা সতর্ক করে এ-ও বলেন, বিনিয়োগের পরিবেশ, অবকাঠামো ও ইউটিলিটি সরবরাহে নানা সমস্যা রয়েছে। এসব দুর্বলতার ফলে এই সুযোগকে কাজে লাগানোর ক্ষেত্রে দেশের সক্ষমতাকে সীমিত করে ফেলতে পারে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে চামড়া ও ফুটওয়্যার রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছে ১.৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৪.৪৫ শতাংশ বেশি।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাজার থেকে এসেছে ৩৯৭.৫ মিলিয়ন ডলার, যা এই খাতের মোট রপ্তানির প্রায় ২০-২৫ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি আগের অর্থবছরের তুলনায় ৪২ শতাংশ বেড়েছে।

লেদারেক্স ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাজমুল হাসান বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির ফলে বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হয়েছে। কারণ বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে চলে আসবে, যা বিনিয়োগ তৈরি টানবে।

‘তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন। বাড়তি চাহিদা পেলে তা নেওয়ার সক্ষমতা দেশের চামড়া শিল্প খাতের উদ্যোক্তাদের রয়েছে,’ টিবিএসকে বলেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রে রপ্তানিতে বেশ ওঠানামা দেখা গেছে। অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে দেশটিতে রপ্তানি যথাক্রমে ৬৪ শতাংশ ও ৪৯ শতাংশ বাড়লেও পরবর্তী দুই বছরে তা যথাক্রমে ২২ শতাংশ ও ২০ শতাংশ কমে যায়।

‘বাংলাদেশে নতুন কারখানা স্থাপনে বড় সংকট হচ্ছে ইউটিলিটি। গ্যাস-বিদ্যুতের যথাযথ জোগান দেওয়া সম্ভব হয় না। বিদ্যুৎ কখনও থাকে, আবার থাকে না। গ্যাসেরও পর্যাপ্ত জোগান নেই। ফলে দেশের সব শিল্প খাতই ইউটিলিটি সমস্যায় ভুগছে,’ বলেন তিনি।

দেশের প্রথম সারির জুতা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাও মনে করেন বিদেশী বিনিয়োগ আনার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার ঘাটতি রয়েছে। এই সক্ষমতার উন্নতি কিংবা বিনিয়োগবান্ধব পরিস্থিতি তৈরী করতে না পারলে প্রতিযোগী দেশসমূহে বিনিয়োগ চলে যাবে।”

অন্যান্য রপ্তানিকারকরাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান পরিবেশে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে অনাগ্রহী।

দেশের প্রথম সারির জুতা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের একজন শীর্ষ কর্মকর্তাও বলেন, বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার ঘাটতি রয়েছে। এই সক্ষমতার উন্নতি কিংবা বিনিয়োগবান্ধব পরিস্থিতি তৈরি করতে না পারলে প্রতিযোগী দেশগুলোতে বিনিয়োগ চলে যেতে পারে।

তবে কিছু রপ্তানিকারক এর মধ্যেই সুবিধা পেতে শুরু করেছেন।

সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করে এমন আরও অন্তত পাঁচটি কোম্পানির কর্মকর্তারাও টিবিএসকে জানান, শুল্ক পরিবর্তনের কারণে তারা চাহিদা বাড়ার আশা করছেন।

নারীদের জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান আকিজ ফুটওয়্যার লিমিটেড জানায়, গত বছর তাদের ১০০ কোটি টাকা টার্নওভারের প্রায় ৬০ শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

নাম না প্রকাশের শর্তে কোম্পানিটির একজন কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের ক্রেতাদের আগের কিছু অর্ডার আঁটকে ছিল, তা ডেলিভারি করা হয়েছে। নতুন নতুন অর্ডারও পাচ্ছি আমরা।’

প্রদা/ডিও

Tags: অর্থনীতিআমদানি-রপ্তানিশুল্ক
ShareTweetPin
Previous Post

বেড়েছে ইলিশের দাম, সবজির বাজার চড়া

Next Post

শুল্কছাড়ের সময়সীমা বাড়িয়েছে ভারত তুলা আমদানিতে

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
7
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
15
Next Post
শুল্কছাড়ের সময়সীমা বাড়িয়েছে ভারত তুলা আমদানিতে

শুল্কছাড়ের সময়সীমা বাড়িয়েছে ভারত তুলা আমদানিতে

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In