ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আমদানি রপ্তানি

ছয় মাসের সর্বোচ্চে চীন থেকে দুষ্প্রাপ্য খনিজ রফতানি

August 21, 2025
0 0
0
ছয় মাসের সর্বোচ্চে চীন থেকে দুষ্প্রাপ্য খনিজ রফতানি

চীন থেকে দুষ্প্রাপ্য খনিজ চুম্বক রফতানি জুলাইয়ে ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

চীন থেকে দুষ্প্রাপ্য খনিজ চুম্বক রফতানি জুলাইয়ে ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি), জেট ইঞ্জিন ও উচ্চপ্রযুক্তির জন্য অপরিহার্য এ খনিজের বাণিজ্যপ্রবাহে মাস কয়েক আগে নিয়ন্ত্রণ আরোপ করে বেইজিং। এতে রফতানি দ্রুত কমে আসে। এখন বিধিনিষেধ শিথিল হওয়ার পর সরবরাহ বেড়েছে, যা রফতানি আগের স্তরে ফিরে আসার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।

বিশ্বের বৃহত্তম দুষ্প্রাপ্য খনিজ চুম্বক সরবরাহকারী চীন। জুনের তুলনায় গত মাসে দেশটি থেকে এ ধাতুপণ্যের রফতানি প্রায় ৭৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৭৭ টনে পৌঁছেছে, যা চলতি বছরের জানুয়ারি পর একক মাস হিসাবে সর্বোচ্চ রফতানি। গতকাল চীনের শুল্ক কর্তৃপক্ষের দেয়া রফতানি তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, জুলাইয়ে রফতানির এ পরিমাণ বিশ্লেষকদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা গত বছরের একই মাসে রফতানি হওয়া ৫ হাজার ২৭৮ টন দুষ্প্রাপ্য খনিজের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে চীনের একাধিক চুক্তির পর দুষ্প্রাপ্য খনিজ খাতে রফতানির গতি ধারাবাহিকভাবে পুনরুদ্ধার হচ্ছে। গত এপ্রিলে বেইজিং খনিজ রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করলে বিশ্বজুড়ে সংশ্লিষ্ট খাতগুলোয় উদ্বেগ দেখা যায়। মূলত মার্কিন শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা হিসেবে ওই নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল।

এপ্রিল ও মে মাসে চীন থেকে দুষ্প্রাপ্য খনিজ রফতানি তীব্রভাবে কমে যায়। ওই সময় রফতানি লাইসেন্স অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়া বৈশ্বিক সরবরাহ চেইনকে ব্যাহত করে। চীনের বাইরে কিছু গাড়ি নির্মাতা দুষ্প্রাপ্য খনিজের ঘাটতির কারণে উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়।

জুলাইয়ে দুষ্প্রাপ্য খনিজ চুম্বকের সর্বোচ্চ আমদানিকারকের অবস্থান ধরে রেখেছে জার্মানি, যার পরিমাণ ছিল ১ হাজার ১১৬ টন, যা আগের মাসের তুলনায় ৪৬ শতাংশ বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে রফতানি আগের মাসের তুলনায় ৭৫ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬১৯ টনে পৌঁছেছে, যা ২০২৪ সালের জুলাইয়ের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ বেশি।

চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) চীনের দুষ্প্রাপ্য খনিজ চুম্বক রফতানি সম্মিলিতভাবে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯৭ টন। এ সময় বার্ষিক রফতানি হ্রাসের হারও সংকুচিত হয়েছে। বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ২০২৪ সালের একই সময়ের তুলনায় রফতানি কমে ১৮ দশমিক ৯ শতাংশ। তবে জুলাইয়ে রফতানি বাড়ায় তা সংকুচিত হয়ে ১৫ শতাংশে নেমে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্ক বিবাদে দরকষাকষির কৌশল হিসেবে দুষ্প্রাপ্য খনিজকে ব্যবহার করছে চীন। সম্প্রতি প্রতিবেশী দেশ মিয়ানমারের দুষ্প্রাপ্য খনিজ নিজেদের কবজায় রাখতে তৎপরতা বাড়িয়েছে বেইজিং।

প্রদা/ডিও
Tags: আমদানি-রপ্তানিবাণিজ্য
ShareTweetPin
Previous Post

স্থগিত চেয়ে সাকিব-হিরুর ব্যাংক হিসাব দুদকে চিঠি বিএসইসির

Next Post

গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
7
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
15
Next Post
গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু

গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In