ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা যাবে বেসরকারি খাতে

November 22, 2026
0 0
0
শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা যাবে বেসরকারি খাতে

সার ছাড়া শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন অন্য সব কারখানা বেসরকারি খাতের বিনিয়োগে নেবে সরকার। অর্থাৎ বেসরকারি খাতে দিয়ে কারখানাগুলো চালাতে চায় সরকার। প্রয়োজনীয় বিধিবিধান অনুমোদনের পর আগামী বছরের শুরুতে এ প্রক্রিয়া শুরু হতে পারে।

শিল্প মন্ত্রণালয়ে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ কথা বলেন। তিনি বলেন, ‘সার কারখানা ছাড়া অন্য সবগুলোতেই আমরা ব্যক্তি খাতের বিনিয়োগ আহ্বান করব। সেটা হবে পিপিপি মডেলে।’

মন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) অধীন কয়েকটি পদ্ধতি আছে। কোনোটি দীর্ঘমেয়াদি ইজারা, কোনোটি রাজস্ব ভাগাভাগি, কোনোটি মুনাফা ভাগাভাগি। এই তিন পদ্ধতির কোনো একটির আওতায় কারখানাগুলো ছেড়ে দেওয়া হবে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন সার ছাড়াও চিনি ও খাদ্য, সিমেন্ট, ইস্পাত, রাসায়নিক ইত্যাদি কারখানা রয়েছে। বেশির ভাগ কারখানা বছর বছর লোকসান দিচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত হিসাবে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে বছরে দুই হাজার কোটি টাকার বেশি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ইশতেহারে বন্ধ কারখানা চালুর কথা বলা হয়েছিল। এরপর পাট ও বস্ত্র কারখানা বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যে কয়েকটি কারখানা বেসরকারি খাতে দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ও একই প্রক্রিয়ায় রয়েছে।

সরকার নতুন করে জনগণের করের টাকা ঢেলে এগুলো চালু করছে না; বরং বেসরকারি খাতের মাধ্যমে চালুর চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনের পর গতকাল সন্ধ্যায় শিল্পমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে আবার যোগাযোগ করা হয়। সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন অন্য সব কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রক্রিয়া শুরু করলে শেষ করতে কমপক্ষে ছয় মাস লাগে। আমরা আগামী বছরের জানুয়ারি থেকে স্বচ্ছতার সঙ্গে দরপত্র প্রক্রিয়া শুরু করব। আশা করছি, ভালো সাড়া পাব।’

সরকারি কারখানা

দেশের স্বাধীনতার পর সরকার বিভিন্ন খাতে কারখানাগুলো জাতীয়করণ করে; অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসা হয়। ১৯৭২ সালের ২৬ মার্চ স্বাধীনতার প্রথম বার্ষিকীতে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃহৎ শিল্পগুলো রাষ্ট্রায়ত্ত করার ঘোষণা দেন। এই আদেশের মাধ্যমে পাট, বস্ত্র ও চিনিশিল্পের সব কারখানা এবং ১৫ লাখ টাকার বেশি সম্পদসম্পন্ন অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান সরকারি মালিকানায় চলে আসে। তবে ব্যবস্থাপনার অভাব, রাজনৈতিক বিবেচনায় প্রচুর অপ্রয়োজনীয় নিয়োগ, দুর্নীতি, নতুন বিনিয়োগ না করা ইত্যাদি কারণে কারখানাগুলো রুগ্​ণ হয়ে পড়ে। অন্যদিকে বিকাশ ঘটে বেসরকারি খাতের।

সরকারি কারখানাগুলো সার্বিকভাবে লোকসানি। কোনো কোনোটি কিছু মুনাফা করে। ২০২৩-২৪ অর্থবছরে শিল্প খাতের কারখানাগুলো ২ হাজার ২৪৭ কোটি টাকা লোকসান দিয়েছে। ১১ বছর আগে (২০১৩-১৪) এই লোকসানের পরিমাণ ছিল ৮৮৪ কোটি টাকা। এ সময় কোনো বছরই সরকারি শিল্পকারখানা সার্বিকভাবে মুনাফার দেখা পায়নি।

রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান। তিনি প্রথম আলো বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় মালিকানাধীন যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো নিয়ে নতুন করে চিন্তাভাবনা করার সময় চলে এসেছে। বছরের পর বছর ধরে এসব প্রতিষ্ঠান লোকসানে। করদাতাদের টাকা দিয়ে এগুলো বাঁচিয়ে রাখা হচ্ছে। এই খাতে যে সংস্কার প্রয়োজন, তা অস্বীকার করার কোনো উপায় নেই।’

মোস্তাফিজুর রহমান বলেন, তবে কোন প্রতিষ্ঠান কীভাবে দেওয়া হবে এবং এর রক্ষাকবচগুলো কী হবে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবেই দেওয়া হোক না কেন, এগুলো যেন শিল্পকারখানা হিসেবেই টিকে থাকে, তা নিশ্চিত করতে হবে। এই উদ্যোগ যেন কোনোভাবেই জমি কেনাবেচার সুযোগ তৈরি না করে এবং কারখানার জমি যেন আবাসন ব্যবসার কাজে ব্যবহৃত না হয়, সেটি নিশ্চিত করতে হবে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন কারখানা

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) ১৯৭৬ সালে যাত্রা শুরু করে। এখন করপোরেশনটির নিয়ন্ত্রণে ১৫টি চিনিকল, ১টি প্রকৌশল কারখানা ও ২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।

করপোরেশনটির ১৫টি চিনিকলের ৬টি সারা বছরই বন্ধ থাকে। কয়েকটি আখমাড়াই মৌসুমে খোলা থাকে। বন্ধগুলো হচ্ছে কুষ্টিয়া চিনিকল, পঞ্চগড় চিনিকল, পাবনা চিনিকল, রংপুর চিনিকল, শ্যামপুর চিনিকল ও সেতাবগঞ্জ চিনিকল। ২০২২-২৩ অর্থবছরে বিএসএফআইসি লোকসান দাঁড়িয়েছে ৫৩৩ কোটি টাকা।

বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশন (বিসিআইসি) যাত্রা শুরু করে ১৯৭২ সালে। তখন কারখানা ছিল ৮৮টি। পরে ছয়টি নতুন কারখানা করা হয় এবং তিনটি কারখানা অন্য সংস্থা থেকে বিসিআইসির নিয়ন্ত্রণে দেওয়া হয়। তবে বিভিন্ন সময় বিসিআইসির কারখানা বন্ধ হয়, বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয় অথবা আগের মালিককে ফিরিয়ে দেওয়া হয়। সাতটি কারখানা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকেও দেওয়া হয়েছিল।

বিসিআইসির তথ্যমতে, ১১টি কারখানা চালু আছে। এর মধ্যে ৭টি সার কারখানা। কাগজ, সিমেন্ট, গ্লাসশিট এবং স্যানিটারিওয়্যার ও ইনসুলেটরের কারখানা রয়েছে একটি করে। ২০২২-২৩ অর্থবছরে বিসিআইসির লোকসান ৮৭৫ কোটি টাকা।

বাংলাদেশ ইস্পাত শিল্প করপোরেশনের (বিএসইসি) নিয়ন্ত্রণে শুরুতে ৬২টি শিল্পপ্রতিষ্ঠান ছিল। ১৯৮৪ সালে তারা বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড প্রতিষ্ঠা করে। বর্তমানে করপোরেশনের ব্যবস্থাপনায় ৯টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে। এর মধ্যে এটলাস বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড এবং ইস্টার্ন কেব্​লস লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার পুঁজিবাজারে ছাড়া হয়েছে।

ইস্টার্ন টিউবস, গাজী ওয়্যারস লি, জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোং, প্রগতি ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি ও ঢাকা স্টিল ওয়ার্কসের ১০০ শতাংশ শেয়ার সরকারের। ২০১৩ সালে জাপানের হোন্ডার সঙ্গে যৌথভাবে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডে বিএসইসির ৩০ শতাংশ শেয়ার রয়েছে। চট্টগ্রামের দ্য জেনারেল ইলেকট্রিক কোম্পানি অব বাংলাদেশে ২৫ শতাংশের কিছু বেশি শেয়ারের মালিক বিএসইসি।

বিগত সরকারগুলো বিভিন্ন কারখানা চালু রাখতে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৫ অনুযায়ী, চিনি শিল্প করপোরেশনের কাছে সরকারের বকেয়া ঋণ ও সুদের পরিমাণ ৮ হাজার ৬২৫ কোটি টাকা, বিসিআইসির কাছে ৮ হাজার ২৩৬ কোটি টাকা এবং বিএসইসির কাছে ১৯৫ কোটি টাকা।

বিদেশি বিনিয়োগের আশা

শিল্প মন্ত্রণালয়ের অধীন কারখানাগুলোতে বিনিয়োগে বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের আগ্রহ আছে। যেমন দেশের চালু চিনিকল আধুনিকায়ন ও বন্ধ চিনিকলে নতুন উৎপাদনকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে জাপানের কোম্পানি মারুবেনি করপোরেশন। মারুবেনি প্রোটেকস করপোরেশনের মাধ্যমে দেশের পশ্চিমাঞ্চলে তিনটি চিনিকলে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করতে চায় তারা। এ জন্য গত সপ্তাহে মারুবিনির একটি প্রতিনিধিদল বিএসএফআইসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন।

সরকারি কারখানা নিয়ে বিশ্লেষকদের মধ্যে দুই মত রয়েছে। কেউ কেউ কারখানাগুলো সরকারি খাতে রাখার পক্ষে। তাঁদের মতে, পণ্যবাজারে সরকারের নিয়ন্ত্রণ বজায় রাখতে হলে কারখানা থাকতে হবে। অন্য পক্ষ বছরের পর বছর লোকসান দিয়ে সরকারের মালিকানায় কারখানা রাখার কোনো কারণ দেখেন না।

ShareTweetPin
Previous Post

৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়

Related Posts

৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়
Uncategorized

৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়

November 22, 2026
2
দেশেই মিটবে পেঁয়াজের চাহিদা, দরকার পরবে না ভারত থেকে আমদানির
Uncategorized

দেশেই মিটবে পেঁয়াজের চাহিদা, দরকার পরবে না ভারত থেকে আমদানির

November 22, 2026
6
জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা
Uncategorized

জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা

November 21, 2026
12
৫ শতাধিক মানুষের অংশগ্রহণে চলছে পাগলা মসজিদের টাকা গণনা
Uncategorized

৫ শতাধিক মানুষের অংশগ্রহণে চলছে পাগলা মসজিদের টাকা গণনা

November 21, 2026
9
বাণিজ্যিক ব্যাংকের ৫৫ শতাংশ বিনিয়োগ করতে হবে রিটেইল ও এসএমই খাতে: গভর্নর
Uncategorized

বাণিজ্যিক ব্যাংকের ৫৫ শতাংশ বিনিয়োগ করতে হবে রিটেইল ও এসএমই খাতে: গভর্নর

November 20, 2026
8
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী
Uncategorized

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

November 20, 2026
7
No Result
View All Result

সাম্প্রতিক

শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা যাবে বেসরকারি খাতে

৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়

দেশেই মিটবে পেঁয়াজের চাহিদা, দরকার পরবে না ভারত থেকে আমদানির

জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা

৫ শতাধিক মানুষের অংশগ্রহণে চলছে পাগলা মসজিদের টাকা গণনা

বাণিজ্যিক ব্যাংকের ৫৫ শতাংশ বিনিয়োগ করতে হবে রিটেইল ও এসএমই খাতে: গভর্নর

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In