ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

এস আলমের এসএস পাওয়ারকে এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি

August 19, 2026
0 0
0
এস আলমের এসএস পাওয়ারকে এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি

এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার-১ লিমিটেডের পক্ষে ঋণপত্র (এলসি) খোলার জন্য এবার প্রায় ৩২ লাখ মার্কিন ডলার ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যুৎ উৎপাদন সচল রাখার যুক্তিতে কেন্দ্রীয় ব্যাংক এই বিশেষ অনুমতি প্রদান করেছে।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়েছে, এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংকের অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণের অবশিষ্ট ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ ডলার ছাড় এবং নতুন এলসি খোলার অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত রোববারও প্রতিষ্ঠানটির জন্য এলসি খোলার অনুরূপ একটি অনুমতি দেওয়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংকের এ ঋণ ছাড় ও এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ২৭ কক(৩) ধারার বিধান কার্যকর হবে না।

তবে এ ঋণসুবিধার ক্ষেত্রে বিশেষ শর্ত আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ঋণসুবিধার বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কোনো দায় সৃষ্টি হবে না এবং ভবিষ্যতে রূপালী ব্যাংক এই এলসি বাবদ বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, চট্টগ্রামের বাঁশখালীর এই বিদ্যুৎ প্রকল্পটি বর্তমানে চালু রয়েছে এবং জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করছে। কাঁচামালের সংকট দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটাতে পারে। মূলত উৎপাদন কার্যক্রম সচল রাখার স্বার্থেই এস আলম গ্রুপ ঋণখেলাপি হওয়া সত্ত্বেও এসএস পাওয়ার-১-কে এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।

তারা আরও জানান, অতীতেও জনস্বার্থে, কর্মসংস্থান ও উৎপাদন অব্যাহত রাখতে বিভিন্ন কোম্পানিকে এমন বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এলাকায় এস আলম গ্রুপ ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হয়েছে। প্রকল্পটিতে এস আলম গ্রুপের ৭০ শতাংশ মালিকানা রয়েছে এবং বাকি ৩০ শতাংশের মালিক চীনের সেপকো থ্রি ও এইচটিজি ডেভেলপমেন্ট গ্রুপ। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিটের মাধ্যমে কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদন শুরু করে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে-বেনামে নেওয়া ঋণের পরিমাণ বর্তমানে ২ লাখ ২৫ হাজার কোটি টাকার বেশি, যার একটি বড় অংশই ইতিমধ্যে খেলাপি হয়ে পড়েছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী খেলাপি প্রতিষ্ঠানের অনুকূলে কোনো ব্যাংক থেকে নতুন ঋণ বা এলসি খোলার সুযোগ না থাকলেও, বিদ্যুৎ সংকটের দোহাই দিয়ে এসএস পাওয়ারের জন্য এই বিধিনিষেধ শিথিল করল বাংলাদেশ ব্যাংক।

ShareTweetPin
Previous Post

চট্টগ্রামে অনিবন্ধিত কারখানায় ভেজাল মার্জারিন উৎপাদনে ৪ লাখ টাকা জরিমানা

Next Post

সামিট গ্রুপের মালিকানাধীন SAPL ডিপো সহ অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার কর ফাঁকির মামলা

Related Posts

যে পদ্ধতি অবলম্বন করলে হাইওয়ে রোডে এআই ক্যামেরা জরিমানা থেকে মুক্ত থাকবেন
Uncategorized

যে পদ্ধতি অবলম্বন করলে হাইওয়ে রোডে এআই ক্যামেরা জরিমানা থেকে মুক্ত থাকবেন

August 19, 2026
2

5
দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার
Uncategorized

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

August 19, 2026
2
জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
Uncategorized

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

August 19, 2026
2
একনেক সভায় ৯৩৩৩ কোটি টাকার দশ প্রকল্প অনুমোদন
Uncategorized

একনেক সভায় ৯৩৩৩ কোটি টাকার দশ প্রকল্প অনুমোদন

August 19, 2026
3
Next Post
সামিট গ্রুপের মালিকানাধীন SAPL ডিপো সহ অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার কর ফাঁকির মামলা

সামিট গ্রুপের মালিকানাধীন SAPL ডিপো সহ অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার কর ফাঁকির মামলা

No Result
View All Result

সাম্প্রতিক

যে পদ্ধতি অবলম্বন করলে হাইওয়ে রোডে এআই ক্যামেরা জরিমানা থেকে মুক্ত থাকবেন

সামিট গ্রুপের মালিকানাধীন SAPL ডিপো সহ অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার কর ফাঁকির মামলা

এস আলমের এসএস পাওয়ারকে এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি

চট্টগ্রামে অনিবন্ধিত কারখানায় ভেজাল মার্জারিন উৎপাদনে ৪ লাখ টাকা জরিমানা

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In