ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার চাপ, রেলপথে পণ্য পরিবহন সংকটে

February 18, 2026
0 0
0
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার চাপ, রেলপথে পণ্য পরিবহন সংকটে

চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) প্রয়োজনীয় মালবাহী কনটেইনার, লোকোমোটিভ ও জনবলের ঘাটতির কারণে কনটেইনার জট তীব্র হচ্ছে। চলতি মাসের প্রথম সপ্তাহে বন্দরে শ্রমিক আন্দোলন এবং পরে নির্বাচন-সংক্রান্ত বিঘ্নের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

লাগাতার আন্দোলনের কারণে মাসের শুরুতে সিজিপিওয়াইয়ে কনটেইনারের সংখ্যা বেড়ে প্রায় ১,৮৩১ টিইইউসে দাঁড়িয়েছিল। বর্তমানে কমে ১,৩৫২ টিইইউস হলেও এটি ধারণক্ষমতার প্রায় ৫০০ টিইইউস বেশি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রমজানের শেষে যাত্রীবাহী ট্রেনের চাপ বৃদ্ধি পেলে কনটেইনারের স্তুপ আরও বাড়তে পারে।

বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “রেলের সক্ষমতার ঘাটতির কারণে সবসময় জট থাকে। চাহিদামতো ট্রেন না চলায় আমদানি-রপ্তানিকারকদের অতিরিক্ত পোর্ট চার্জ বহন করতে হয়। সময়মতো পণ্য পরিবহনও করা যায় না।”

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক ২০০ একক কনটেইনার পরিবহনের জন্য রেলওয়েকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখনো কোনো জবাব পাওয়া যায়নি। ইয়ার্ডের মোট ধারণক্ষমতা ৮২৫ একক। বর্তমানে প্রতিদিন সর্বোচ্চ দুটি কনটেইনার ট্রেন চলাচল করছে। কোনো দিন তিনটি, আবার কোনো দিন একটিও ট্রেন চলছে না। এক বছর আগেও প্রতিদিন তিন থেকে চারটি ট্রেন চলত।

প্রতিটি ট্রেনে ৪০ ফুটের ৩২টি বা ২০ ফুটের ৬৪টি কনটেইনার বহন সম্ভব। সিজিপিওয়াই থেকে জ্বালানি তেল, পাথর, খাদ্যশস্য ও শিল্প কাঁচামাল পরিবহনে মোট ১৫টি ইঞ্জিনের চাহিদা থাকলেও নিয়মিত পাওয়া যাচ্ছে মাত্র সাতটি। কেবল কনটেইনার ট্রেনের জন্য প্রয়োজন সাতটি ইঞ্জিন, কিন্তু বাস্তবে আছে মাত্র দুটি।

রেলের পূর্বাঞ্চলে সচল রয়েছে ১,১৩১টি কোচ ও ৭৬টি ইঞ্জিন, যেখানে সব ট্রেন চালাতে ন্যূনতম ১,১৬টি ইঞ্জিন ও ১,৫০০ কোচ প্রয়োজন। রোলিং স্টক সংকটের কারণে চাহিদা অনুযায়ী ট্রেন চালানো যাচ্ছে না। রেলের প্রধান অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্বাঞ্চল) মো. শহীদুল ইসলাম বলেন, “রমজানেও পণ্য পরিবহন সেবা স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

গত এক যুগে রেল উন্নয়নে প্রায় এক লাখ কোটি টাকা ব্যয় করা হলেও, গত দশকে বহরে মাত্র ৩০টি নতুন লোকোমোটিভ যুক্ত হয়েছে। নতুন ৩০০টি ইঞ্জিন আমদানি করা হলেও কার্যকর হতে কমপক্ষে দুই বছর সময় লাগবে।

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানিকৃত কনটেইনারের মাত্র ২ শতাংশ রেলপথে পরিবহন হয়। ২০২৩-২৪ অর্থবছরে রেলপথে ৮৮ হাজার একক কনটেইনার পরিবহন করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ৯২,৮২৮ কনটেইনারে ৮,২৬,৩৩২ মেট্রিক টন পণ্য পরিবহন করা হয়। পণ্য পরিবহন থেকে রেলের আয়ের বড় অংশ আসে; ২০২৩-২৪ অর্থবছরে এ খাত থেকে আয় হয়েছে ১৫২ কোটি ৬৬ লাখ টাকা, যার মধ্যে কনটেইনার পরিবহন থেকে এসেছে ১১৪ কোটি ৬৯ লাখ টাকা।

রেলের কোচ ও ইঞ্জিনের আয়ু শেষ হওয়ায় প্রতিনিয়ত রেলওয়ে চ্যালেঞ্জের মুখে। রমজান ও যাত্রীবাহী ট্রেনের চাপ বেড়ে যাওয়ায় পণ্য পরিবহন আরও সংকুচিত হতে পারে। তবে বন্দরে ট্রেন চালুর সময়সূচি নির্ধারণ এবং নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রদা/ডিও

ShareTweetPin
Previous Post

২৩ লক্ষ কোটি টাকার ও বেশি দায়ভার নিয়ে তারেক রহমানের যাত্রা শুরু

Next Post

সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related Posts

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
Uncategorized

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

May 25, 2026
4
ঢাকার কালশী বস্তিতে ভয়াবহ আগুন
Uncategorized

ঢাকার কালশী বস্তিতে ভয়াবহ আগুন

May 25, 2026
3
আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আওয়ামী লীগ: তৌহিদ হোসেন
Uncategorized

আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আওয়ামী লীগ: তৌহিদ হোসেন

May 25, 2026
4
লুণ্ঠিত অধিকার ফেরাচ্ছে সরকার : মাহদী আমিন
Uncategorized

লুণ্ঠিত অধিকার ফেরাচ্ছে সরকার : মাহদী আমিন

May 25, 2026
4
চট্টগ্রামে দেড় কোটি টাকার কাজ ২ কোটি ৩০ লাখে দেওয়ার অভিযোগ
Uncategorized

চট্টগ্রামে দেড় কোটি টাকার কাজ ২ কোটি ৩০ লাখে দেওয়ার অভিযোগ

May 25, 2026
3
ঈদের আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম
Uncategorized

ঈদের আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম

May 25, 2026
2
Next Post
সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

No Result
View All Result

সাম্প্রতিক

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

ঢাকার কালশী বস্তিতে ভয়াবহ আগুন

আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আওয়ামী লীগ: তৌহিদ হোসেন

লুণ্ঠিত অধিকার ফেরাচ্ছে সরকার : মাহদী আমিন

চট্টগ্রামে দেড় কোটি টাকার কাজ ২ কোটি ৩০ লাখে দেওয়ার অভিযোগ

ঈদের আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In