ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার প্রতারণায় ১২ কোটি টাকা আত্মসাৎ গ্রাহকের

February 18, 2026
0 0
0
চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার প্রতারণায় ১২ কোটি টাকা আত্মসাৎ গ্রাহকের

চট্টগ্রামে সিটি ব্যাংক পিএলসি-র আগ্রাবাদ কর্পোরেট ডিভিশনে প্রায় ১১ কোটি ৮৪ লাখ টাকার এক চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। গ্রাহকের বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয়। দীর্ঘ প্রায় তিন বছর ধরে পরিকল্পিতভাবে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, অভিযুক্তদের মধ্যে রয়েছেন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তার সঙ্গে আরও তিনজন ব্যক্তি যোগসাজশে এ জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, চট্টগ্রামের স্বনামধন্য পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপ-এর বিভিন্ন ব্যাংক হিসাব থেকে জাল কাগজপত্র ও ভুয়া এফডিআর (ফিক্সড ডিপোজিট রসিদ) তৈরি করে অর্থ সরানো হয়। আসামিরা ভুয়া নথি ব্যবহার করে একাধিক এফডিআর খোলা ও ভাঙানোর মাধ্যমে অর্থ স্থানান্তর করেন। পাশাপাশি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ নিজেদের ও স্বজনদের বিভিন্ন হিসাবে সরিয়ে নেওয়া হয়েছে বলে তদন্তে জানা গেছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ২৩ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত সময়ে ধাপে ধাপে এ অনিয়ম সংঘটিত হয়। প্রাথমিকভাবে আত্মসাতের পরিমাণ ধরা হয়েছে ১১ কোটি ৮৪ লাখ ১০ হাজার ৯০০ টাকা, তবে তদন্ত চলমান থাকায় এ অঙ্ক আরও বাড়তে পারে বলে জানিয়েছে দুদক। প্রয়োজনে নতুন আসামি সংযুক্ত করার কথাও জানানো হয়েছে।

মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর প্রতারণা, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গ সংক্রান্ত ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আসামিদের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

সিটি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকের আমানত ফেরতের বিষয়েও আলোচনা চলছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

একাধিক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকিং খাতে গ্রাহক আস্থার সংকট তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তদন্ত শেষে প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছে দুদক।

প্রদা/ডিও

Tags: চট্টগ্রামদুর্নীতি
ShareTweetPin
Previous Post

চট্টগ্রামে প্রথম সাইকেল ট্র্যাক করছেন মেয়র শাহাদাত

Next Post

আনোয়ারায় হিফয সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন

Related Posts

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪
Uncategorized

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

July 17, 2026
4
মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ
Uncategorized

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

July 17, 2026
4
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান
Uncategorized

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

July 16, 2026
8
মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার
Uncategorized

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

July 16, 2026
9
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু
Uncategorized

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

July 16, 2026
5
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার
Uncategorized

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

July 16, 2026
2
Next Post
আনোয়ারায় হিফয সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন

আনোয়ারায় হিফয সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন

No Result
View All Result

সাম্প্রতিক

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In