চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সংঘটিত বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গণেশকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গত ১০ জানুয়ারি (শনিবার) তারিখ সন্ধ্যায় চট্টগ্রামের একটি আভিযানিক দল কোতোয়ালী থানাধীন লালদীঘী কোর্ট রোডের সুপার মার্কেট এলাকা থেকে অভিযুক্তকে আটক করে। আটককৃত গণেশ কোতোয়ালী থানার সেবক কলোনীর শেরীপ প্রকাশ শরিফ দাশের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রদা/ডিও







