ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আমদানি রপ্তানি

বিশ্ববাজারে তুলার দাম আবার বাড়ছে

October 6, 2021
0 0
0
বিশ্ববাজারে তুলার দাম আবার বাড়ছে

উদ্যোক্তাদের আশঙ্কা  ডিসেম্বরের দিকে সুতার দাম ১৫ শতাংশের মতো বাড়তে পারে ।

বিশ্ববাজারে তুলার দাম আবার বাড়ছে। ফলে সুতার মূল্যবৃদ্ধির শঙ্কা তৈরি হচ্ছে। সেটি হলে বিপদে পড়তে পারেন নিট পোশাক কারখানার মালিকেরা।

সুতার মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএর নেতারা। তাঁরা বলছেন, গত এক দশকে বিশ্ববাজারে তুলার দামের সূচক (ইনডেক্স) সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এটি চলতি মাসজুড়ে অব্যাহত থাকলে ডিসেম্বরে সুতার দাম বাড়তে পারে ১৫ শতাংশের মতো। তাই নতুন ক্রয়াদেশ নেওয়ার ক্ষেত্রে বিদেশি ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে পোশাকশিল্পের মালিকদের সতর্ক থাকতে হবে।

বিটিএমএ ভবনে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী বলেন, সুতার দাম নিয়ন্ত্রণে স্থানীয় স্পিনারদের খুব বেশি নিয়ন্ত্রণ নেই। কারণ, তুলা আন্তর্জাতিক পণ্য। গত আগস্টেও তুলার বৈশ্বিক মূল্যসূচক ১০০ পয়েন্টের নিচে ছিল। গত মাসের শেষ দিকে তা ১০০ পয়েন্ট স্পর্শ করে। চলতি মাসে সেটি আরও বেড়েছে। আজ (গতকাল) তুলার দামের সূচক ১০৫ পয়েন্ট, যা গত শুক্রবার ছিল ১০৭ পয়েন্ট।

সুতার বাড়তি দাম নিয়ে হঠাৎ করে গত সেপ্টেম্বরে পোশাক ও বস্ত্র খাতের মালিকেরা মুখোমুখি অবস্থানে চলে যান। তখন শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যস্থতায় বৈঠকে বসেন বিটিএমএ, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিটিএলএমইএর নেতারা। ২১ আগস্ট দ্বিতীয় সভায় তিন সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। একই সঙ্গে সিদ্ধান্ত হয়, পোশাকশিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রতি কেজি ৩০ কার্ডেড সুতার সর্বোচ্চ দাম হবে ৪ ডলার ২০ সেন্ট। তবে সভায় এ কথাও বলা হয়, বিশ্ববাজারে তুলার দামের সূচক ১০০ পয়েন্ট ছাড়িয়ে গেলে দাম আবার বাড়বে আর সূচক যদি ৮৫ পয়েন্ট বা তার নিচে নামে, তাহলে সুতার দাম কমবে। তা ছাড়া পিআইয়ের (প্রোফর্মা ইনভয়েস বা বিক্রেতা বস্ত্রকলের আনুষ্ঠানিক দাম) মেয়াদ ৭ দিনের পরিবর্তে ১৫ দিন করা হয়।

পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিশ্ববাজারে তুলার দামের সূচক বাড়তি। সেটি যদি অব্যাহত থাকে এবং দুই-তিন মাস পর সুতার দাম বাড়ে, তাহলে আপত্তি নেই। কারণ, আজ তুলার ক্রয়াদেশ দিলে সেটি দেশে আসতে দুই থেকে তিন মাস সময় লাগবে। সমস্যা হচ্ছে, বিশ্ববাজারে তুলার দাম কিছুটা বাড়তি থাকায় ইতিমধ্যে ৩০ কার্ডেড সুতার দাম ৪ ডলার ৪০ সেন্ট দাবি করতে শুরু করেছে কিছু স্পিনিং মিল। হঠাৎ করে সুতার দাম বাড়লে সব নিট পোশাকমালিকই ক্ষতির মুখে পড়বেন।

ShareTweetPin
Previous Post

ভারতে পেট্রলের দামে নতুন রেকর্ড, ডিজেলও রেকর্ডের পথে

Next Post

ব্যবসায়ী নওশাদ হোসেন সিবিআইএফ চট্টগ্রাম জেলা সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত

Related Posts

যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ কোটি ডলার কৃষিপণ্য কিনতে হবে
আমদানি রপ্তানি

যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ কোটি ডলার কৃষিপণ্য কিনতে হবে

February 11, 2026
37
১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে বাংলাদেশ
আমদানি রপ্তানি

১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে বাংলাদেশ

February 10, 2026
30
সাত মাসে ইইউতে পোশাক রপ্তানি কমেছে প্রায় ৪ শতাংশ
আমদানি রপ্তানি

সাত মাসে ইইউতে পোশাক রপ্তানি কমেছে প্রায় ৪ শতাংশ

February 10, 2026
42
যুক্তরাজ্য থেকে নৌবাহিনীর জন্য আসছে আধুনিক জরিপ জাহাজ
আমদানি রপ্তানি

যুক্তরাজ্য থেকে নৌবাহিনীর জন্য আসছে আধুনিক জরিপ জাহাজ

February 8, 2026
18
চারটি নতুন জাহাজ কিনছে চীন থেকে বাংলাদেশ
আমদানি রপ্তানি

চারটি নতুন জাহাজ কিনছে চীন থেকে বাংলাদেশ

February 8, 2026
15
পাকিস্তান থেকে ওয়াগন ও ট্রেনের বগি কিনতে চায় বাংলাদেশ
আমদানি রপ্তানি

পাকিস্তান থেকে ওয়াগন ও ট্রেনের বগি কিনতে চায় বাংলাদেশ

February 8, 2026
17
Next Post
ব্যবসায়ী নওশাদ হোসেন সিবিআইএফ চট্টগ্রাম জেলা সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত

ব্যবসায়ী নওশাদ হোসেন সিবিআইএফ চট্টগ্রাম জেলা সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In