ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অপরাধ

চট্টগ্রাম চেম্বার নির্বাচন স্থগিতাদেশ ঘিরে দুই ব্যবসায়ী নেতাকে আইনি নোটিশ

November 13, 2025
0 0
0
চট্টগ্রাম চেম্বার নির্বাচন স্থগিতাদেশ ঘিরে দুই ব্যবসায়ী নেতাকে আইনি নোটিশ

একের পর এক জটিলতায় ঝুলে যাচ্ছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। ব্যবসায়ী মোহাম্মদ বেলালের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ২২ সেপ্টেম্বর দুই শ্রেণিকে বাদ রেখে নির্বাচন পরিচালনার আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। সেই আদেশের পর ২২ অক্টোবর আপিল করে বাণিজ্য মন্ত্রণালয়। আপিল শুনানির পর নির্বাচনে স্থগিতাদেশ দেওয়া হয়।

শুনানি শেষে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল আদালত এ বিষয়ে হাইকোর্টে দায়ের হওয়া রিট দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আদেশ দেন। হাইকোর্টে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়।

এবার সেই নির্বাচন নিয়ে আপিল বিভাগের আদেশ অবমাননার অভিযোগে প্রতিদ্বন্দ্বী প্যানেলের লিডার ও মামলার বাদী সম্মিলিত ব্যবসায়ী পরিষদের এসএম নুরুল হক ও মোহাম্মদ বেলালকে আইনি নোটিশ পাঠিয়েছেন ইউনাইটেড বিজনেস ফোরামের পরিচালক পদের প্রার্থী আকতার পারভেজ।

তার পক্ষে আইনজীবী মোহাম্মদ আব্দুল হাই নোটিশে উল্লেখ করেন, ‘৩০ অক্টোবর আপিল বিভাগ টাউন অ্যাসোসিয়েশন, ট্রেড গ্রুপের প্রতিনিধিদের ২৪ ঘণ্টার মধ্যে বিবাদী করার নির্দেশনা দিলেও আপিল বিভাগের সেই আদেশ অমান্য করেছেন মোহাম্মদ বেলাল। রিটের বাদী মোহাম্মদ বেলালের এই বিলম্ব ও এড়িয়ে যাওয়ার আচরণ থেকে স্পষ্ট যে, তার উদ্দেশ্য ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যাহত করা।’

‘এছাড়া এসএম নুরুল হক চেম্বার নির্বাচন বানচাল করতে সভা-সমাবেশ করেছেন। সমাবেশে তিনি বলেছেন, নির্বাচন বাণিজ্য মন্ত্রণালয় বন্ধ করেছে। অথচ বাস্তবে তারাই একের পর এক মামলা করে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করেছেন। এতে তাদের দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য আরও স্পষ্ট হয়ে ওঠে।’

নোটিশে আরও উল্লেখ করা হয়, এসএম নুরুল হক সমাবেশে দাবি করেছেন- নির্বাচন উচ্চ আদালতের স্থগিতাদেশের অন্তর্বর্তী আদেশ অনুযায়ী হতে হবে। যেখানে শুধু টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপগুলোকে বাদ দিতে হবে। যদিও আপিল বিভাগ সরাসরি হাইকোর্টের আদেশ সংশোধন করে পুরো নির্বাচন স্থগিত করেছেন। যতক্ষণ রিট পিটিশন মামলায় জারি করা রুল নিষ্পত্তি না হয়। নুরুল হকের এই দাবি সরাসরি বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ; যা আদালত অবমাননা। এই বক্তব্য আদালতের কার্যক্রমকে অবমূল্যায়ন করেছে, বিশেষ করে আপিল বিভাগের নির্দেশনাকে। আদালতের কার্যক্রমকে অবমূল্যায়ন করে দেওয়া বক্তব্য প্রত্যাহার করা, নিঃশর্ত ক্ষমা প্রকাশ এবং আপিল বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করতে ২৪ ঘণ্টা সময় দিয়ে এই নোটিশ জারি করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপ সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ইউনাইটেড বিজনেস ফোরাম। ব্যবসায়ীদের ভোটে ১২ জন সাধারণ শ্রেণিতে, ৬ জন সহযোগী শ্রেণিতে এবং ৩ জন করে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে পরিচালক নির্বাচিত হয়ে থাকেন। পরিচালকদের ভোটে নির্বাচিত হন সভাপতি ও দুইজন সহ-সভাপতি। তবে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণিতে এবার পরিচালক হওয়ার পথে ছিলেন মোট ৬ জন।

এ প্রসঙ্গে নোটিশ গ্রহীতা মোহাম্মদ বেলাল বলেন, আদালতের আদেশ অনুযায়ী কাজ করেছি। আদালত অবমাননাকর কিছু করলে সেটা সংশ্লিষ্ট আদালত দেখবেন।

প্রদা/ডিও

Tags: চট্টগ্রামচট্টগ্রাম চেম্বারচট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি
ShareTweetPin
Previous Post

জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন

Next Post

অর্থনৈতিক সংকট মোকাবিলায় অগ্রগতি দেখিয়েছে সরকার

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
15
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
13
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
15
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
11
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
18
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
24
Next Post
অর্থনৈতিক সংকট মোকাবিলায় অগ্রগতি দেখিয়েছে সরকার

অর্থনৈতিক সংকট মোকাবিলায় অগ্রগতি দেখিয়েছে সরকার

No Result
View All Result

সাম্প্রতিক

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In