ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অপরাধ

খেলাপিদের আবার ঋণ নেওয়ার পথ বন্ধ হচ্ছে উচ্চ আদালতে রিট করে

October 9, 2025
0 0
0
খেলাপিদের আবার ঋণ নেওয়ার পথ বন্ধ হচ্ছে উচ্চ আদালতে রিট করে

খেলাপি ঋণগ্রহীতারা ব্যাংকের ঋণ পরিশোধ না করেই এক শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে উচ্চ আদালতে রিট করে স্থগিতাদেশ নিয়ে সেই ঋণ ‘নিয়মিত’ করে ফেলছেন। এমন সুবিধা নিয়েছেন এক হাজার ৮৬ জন ঋণগ্রহীতা।

তাদের নিয়মিত করা ঋণের পরিমাণ এক লাখ ৬৩ হাজার ১৫০ কোটি টাকা। এই অনিয়ম ঠেকাতে এবার কঠোর হতে যাচ্ছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ে সম্প্রতি একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তারা (সিএফও)।

বৈঠকে অংশ নেওয়া অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলানিউজকে জানান, দেশের অনেক প্রভাবশালী ব্যবসায়ী ঋণ পরিশোধ না করেও আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যাচ্ছেন। এ জন্য আইনের অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে।

সূত্র জানায়, খেলাপি ঋণ থেকে রেহাই পেতে রিট করার পেছনে রাজনৈতিক ও বিভিন্ন প্রভাবশালী মহলের ভূমিকা রয়েছে। এই অপচর্চা বন্ধে প্রয়োজনীয় আইনি সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে কোন কোন আইনের মারপ্যাচ বন্ধ করতে হবে, সেগুলোও চিহ্নিত করা হয়েছে।

একইসঙ্গে, উচ্চ আদালতে আর্থিক খাত সংশ্লিষ্ট মামলাগুলো পরিচালনার জন্য একটি ডেডিকেটেড বেঞ্চ গঠনের প্রস্তাবও উঠেছে। এতে করে মামলা দ্রুত নিষ্পত্তি হবে এবং ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আটকে থাকবে না।

বর্তমানে, গ্রাহকরা অনুমোদিত ঋণের মাত্র ১ শতাংশ ডাউন পেমেন্ট দিয়েই রিট করে স্থগিতাদেশ নিতে পারছেন এবং পরবর্তীতে নতুন ঋণ পাওয়ার সুযোগও তৈরি হচ্ছে। সরকার এই হার বাড়িয়ে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত করতে চায়, যাতে এ ধরনের সুবিধা গ্রহণ কঠিন হয়ে পড়ে। এতে করে খুব সহজে রিট করে খেলাপি খাতা থেকে বেরিয়ে যাওয়ার পথ বন্ধ হবে।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করছে অর্থ মন্ত্রণালয়। নতুন নীতিমালা প্রণয়নের প্রক্রিয়াও শুরু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত অর্থঋণ আদালতে দায়ের হওয়া মামলার সংখ্যা দুই লাখ ৫৩ হাজার ৯১টি। এসব মামলার বিপরীতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা দাঁড়িয়েছে তিন লাখ ৪৩ হাজার ২৪২ কোটি টাকা। এর মধ্যে বিচারাধীন মামলাতেই আটকে রয়েছে দুই লাখ ৩০ হাজার ৪৪০ কোটি টাকা। অথচ আদায় হয়েছে মাত্র ছয় হাজার ৬৭৩ কোটি টাকা, যা মোট পাওনার মাত্র ৩ শতাংশ।

আর্থিক খাত সংশ্লিষ্টরা বলছেন, রিট করে সহজে খেলাপি খাতা থেকে বেরিয়ে আবার নতুন করে ঋণ নেওয়ার সুযোগ বন্ধ করা গেলে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরবে। প্রকৃত উদ্যোক্তারা ঋণের সুযোগ পাবে এবং ব্যাংক খাতে টাকার অপচয় কমবে।

প্রদা/ডিও

Tags: খেলাপি ঋণপ্রতারণাবাংলাদেশ ব্যাংক
ShareTweetPin
Previous Post

অর্থনীতিতে মন্দার ছায়া: আস্থাহীনতা, স্থবির বিনিয়োগ ও বেকারত্ব বৃদ্ধি

Next Post

এক যুগ পর বাস্তবায়নের পথে চট্টগ্রাম কর ভবন প্রকল্প

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
15
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
13
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
15
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
11
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
18
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
24
Next Post
এক যুগ পর বাস্তবায়নের পথে চট্টগ্রাম কর ভবন প্রকল্প

এক যুগ পর বাস্তবায়নের পথে চট্টগ্রাম কর ভবন প্রকল্প

No Result
View All Result

সাম্প্রতিক

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In