ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

সাড়া দিতে হামাসের সময় তিন-চার দিন গাজা প্রস্তাবে: ট্রাম্প

October 1, 2025
0 0
0
সাড়া দিতে হামাসের সময় তিন-চার দিন গাজা প্রস্তাবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দেওয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য হামাসের হাতে তিন থেকে চার দিন সময় আছে। তিনি বলেছেন, ইসরায়েলি ও আরব নেতারা ইতিমধ্যেই পরিকল্পনাটি মেনে নিয়েছেন।

মঙ্গলবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘হামাস এটা করবে কি করবে না—যদি না করে তাহলে খুব দুঃখজনক সমাপ্তি হবে। ’

প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘খুব বেশি নয়’।

ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও ধন্যবাদ জানান। সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে এই পরিকল্পনায় সম্মতি দিয়েছেন তিনি।

হোয়াইট হাউস প্রকাশিত ২০ দফা পরিকল্পনায় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দিদের বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি এবং ধাপে ধাপে ইসরায়েলের সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, হামাসকে নিরস্ত্র হতে হবে এবং যুক্তরাষ্ট্র আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে একটি ‘অস্থায়ী আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী’ মোতায়েন করবে।

এতে আরও বলা হয়েছে, গাজার শাসনকাজে হামাস কোনো ভূমিকা রাখতে পারবে না। তবে যারা শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হবে তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে এবং যারা গাজা ছাড়তে চাইবে তাদের নিরাপদে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

ট্রাম্প বলেন, পরিকল্পনায় গাজায় একটি অন্তর্বর্তীকালীন টেকনোক্র্যাট সরকার গঠনের বিষয়ও রয়েছে, যারা সেবাদান করবে। গাজাবাসীদের স্বশাসন, বাস্তুচ্যুতদের ফিরে আসার নিশ্চয়তা এবং ‘গাজার মানুষকে উচ্ছেদ না করার’ প্রতিশ্রুতিও এর মধ্যে রয়েছে।

ইসরায়েলের দুই বছরের যুদ্ধের ফলে ফিলিস্তিনে মৃতের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়ে গেছে। একইসঙ্গে ভয়াবহ মানবিক সংকট চলছে। মঙ্গলবার ইসরায়েলি হামলায় আরও কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে দক্ষিণ ও মধ্য গাজায় ত্রাণের সন্ধানে থাকা ২০ জনও ছিলেন।

আল জাজিরা জানায়, গাজা সিটিতে প্রতি মিনিটে বিস্ফোরণ হচ্ছে, কারণ ইসরায়েলের স্থল অভিযান আরও বিস্তৃত হচ্ছে।

ডেইর আল-বালাহ শহরে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হন, যাদের মধ্যে এক শিশু ও এক সাংবাদিকও ছিলেন। নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে বিমান হামলায় আরও চারজন নিহত হন।

প্রস্তাব পর্যালোচনা করছে হামাস

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, হামাসের নেতারা প্রস্তাবটি নিয়ে কাজ করছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি বলেছেন, পরিকল্পনার কয়েকটি বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা ও আলোচনা দরকার।

তিনি আশা প্রকাশ করেছেন, সব পক্ষ গঠনমূলকভাবে প্রস্তাবটি বিবেচনা করবে এবং যুদ্ধ থামাতে এই সুযোগ কাজে লাগাবে।

ফাতাহ জানিয়েছে, তারা যুদ্ধ শেষ ও বেসামরিক মানুষের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে স্বাগত জানায়। তবে ফাতাহ নেতা আব্বাস জাকি পরিকল্পনাটিকে ‘আত্মসমর্পণের দলিল’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এটি মেনে নেওয়া মানে হবে অপমানকে স্বীকৃতি দেওয়া, দখল বৈধ করা এবং ফিলিস্তিনিদের ঐক্য ভেঙে দেওয়া।

‘এটা কোনো প্রস্তাব নয়, একপ্রকার আল্টিমেটাম’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিকল্পনাটিকে স্বাগত জানালেও তার মুখপাত্র বলেছেন, অগ্রাধিকার হওয়া উচিত মানুষের দুর্ভোগ কমানো।

আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, ট্রাম্পের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে এটি আসলে প্রস্তাব নয়, বরং হামাসের প্রতি চাপ বা আল্টিমেটাম। ট্রাম্প নেতানিয়াহুকে সরাসরি বলেছেন, হামাস রাজি না হলে ইসরায়েলকে ‘যা করার করতে হবে’—অর্থাৎ আরও কঠোর অভিযান চালানোর অনুমতি দেওয়া হয়েছে।

কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাতও পরিকল্পনাটিকে সমস্যাযুক্ত বলেছেন। তার মতে, ‘হামাসকে শুরুতেই তাদের সব ক্ষমতা ছেড়ে দিতে হবে এমন এক পক্ষের কাছে যাদের তারা বিশ্বাস করে না, আর বিশ্বও যাদের বিশ্বাস করে না। ’

তিনি আরও বলেন, ট্রাম্প যখন পরিকল্পনা ঘোষণা করছিলেন, তখন নেতানিয়াহু নিজের স্বার্থের সঙ্গে মিলিয়ে কিছু কথা বলেন, যা পরিকল্পনার বিরোধী। তবু ট্রাম্প তাকে থামাননি।

প্রদা/ডিও

Tags: ট্রাম্পহামাস]
ShareTweetPin
Previous Post

ঠেকাতে পারলো না শাটডাউন যুক্তরাষ্ট্র

Next Post

ব্যবসা-বিনিয়োগে ব্যবসায়ীদের দুশ্চিন্তা

Related Posts

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪
Uncategorized

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

July 17, 2026
4
মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ
Uncategorized

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

July 17, 2026
4
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান
Uncategorized

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

July 16, 2026
9
মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার
Uncategorized

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

July 16, 2026
10
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু
Uncategorized

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

July 16, 2026
5
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার
Uncategorized

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

July 16, 2026
4
Next Post
ব্যবসা-বিনিয়োগে ব্যবসায়ীদের দুশ্চিন্তা

ব্যবসা-বিনিয়োগে ব্যবসায়ীদের দুশ্চিন্তা

No Result
View All Result

সাম্প্রতিক

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In