ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠকের আলোচিত ৫ বিষয় ট্রাম্পের সাথে

August 19, 2025
0 0
0
জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠকের আলোচিত ৫ বিষয় ট্রাম্পের সাথে

হোয়াইট হাউসে সোমবার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা রাশিয়ার যুদ্ধ থামানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। বৈঠকটি ছিল সৌহার্দ্যমূলক, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনার মূল বিষয় ছিল—ইউক্রেন যুদ্ধবিরতি বা শান্তি চুক্তিতে রাজি হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো তাকে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে। এ সময় ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনে কথা বলেন, যাতে জেলেনস্কি ও পুতিনের সরাসরি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়। তবে কবে বা আদৌ এমন বৈঠক হবে কিনা তা অনিশ্চিত।

এই বৈঠক থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিচে তুলে ধরা হলো:

আপাত ঐক্য, কিছু মতভেদও

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার মাত্র তিন দিন পরেই ট্রাম্প তার চিরাচরিত মিত্রদের নিয়ে বৈঠকে বসেন এবং আলোচনার প্রায় পুরোটা জুড়েই ছিল ঐক্যের বার্তা। তবে কিছু মতপার্থক্যও সামনে আসে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ আলোচনার আগে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প তা বিনয়ের সাথেই নাকচ করে দেন। অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ পুতিনের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘আমি নিশ্চিত নই যে প্রেসিডেন্ট পুতিন আদৌ শান্তি চান।’ তবে অতীতে প্রেসিডেন্ট জেলেনস্কির সফরের মতো এবার কোনো উত্তপ্ত বাক্যবিনিময় হয়নি।

নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি

ট্রাম্প বলেন, ইউরোপীয় দেশগুলো সমন্বয়ের মাধ্যমে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে এবং যুক্তরাষ্ট্র এতে সহায়তা করবে। তবে যুক্তরাষ্ট্র সরাসরি সেনা পাঠাবে কিনা—এই প্রশ্ন এড়িয়ে যান তিনি। ইউরোপীয় নেতারা ন্যাটোর ধারা ৫–এর মতো নিশ্চয়তা চান, যাতে ইউক্রেন আক্রান্ত হলে তা ন্যাটো সদস্য দেশগুলোর ওপর হামলা হিসেবে গণ্য হয়। এ নিয়ে ট্রাম্প শুধু বলেন, ‘আমরা তাদের খুব ভালো নিরাপত্তা ও সুরক্ষা দেব।’

জেলেনস্কিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষেপে বলেন, ‘সবকিছু।’

পুতিনের সঙ্গে ‘শাটল কূটনীতি’

প্রেসিডেন্ট বাইডেন পুতিনকে ‘খুনি স্বৈরশাসক’ বললেও ট্রাম্প বরাবরই রুশ প্রেসিডেন্টের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। বৈঠকের এক পর্যায়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা থামিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি পুতিনকে ফোন করেন। পরে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব জানান, ট্রাম্প ওভাল অফিসে ফিরে এসে পুতিনের সঙ্গে তার আলোচনার বিস্তারিত বিবরণ দেন।

সম্ভাব্য জেলেনস্কি-পুতিন বৈঠক

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি পুতিনকে দুই নেতার মধ্যে একটি বৈঠকের আয়োজনের জন্য ফোন করেছেন। তবে এ বিষয়ে সব পক্ষ একমত কি না, তা স্পষ্ট নয়।

পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ ফোনালাপকে ‘খোলামেলা ও গঠনমূলক’ বলে উল্লেখ করেন। তবে কূটনৈতিক ভাষায় ‘খোলামেলা’ আলোচনার অর্থ প্রায়শই দাঁড়ায় যে দুই পক্ষের মধ্যে পুরোপুরি ঐক্যমত্য হয়নি। পুতিন যদিও জেলেনস্কির সঙ্গে বৈঠকের বিষয়টি সরাসরি নাকচ করেননি, তবে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে বৈধ বা নিজের সমকক্ষ মনে করেন না।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতারা উচ্চপর্যায়ের আলোচক নিয়োগে সম্মত হলেও পুতিন নিজে জেলেনস্কির সঙ্গে বসবেন কিনা তা অনিশ্চিত।

৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির আগ্রহ

ট্রাম্প বলেছেন যে তিনি ইউক্রেনকে আর সহায়তা দিতে চান না, তবে তিনি ইউক্রেনীয়দের রুশ আক্রমণ প্রতিহত করতে সাহায্য করার জন্য অস্ত্র বিক্রি করতে ইচ্ছুক। জেলেনস্কি রাশিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি কমাতে আরও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

জেলেনস্কি সোমবার সাংবাদিকদের বলেন, নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে ইউক্রেন ইউরোপের মাধ্যমে ৯ হাজার কোটি ডলারের আমেরিকান অস্ত্র কিনবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছ থেকে ড্রোন কিনবে।

তিনি বলেন, একটি আনুষ্ঠানিক চুক্তি এখনও সম্পন্ন হতে বাকি আছে। তবে এই ধরনের একটি বড় চুক্তি ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এবং একটি শান্তি চুক্তি হলে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে।

Tags: জেলেনেস্কিট্রাম্পপুতিন
ShareTweetPin
Previous Post

ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ৬ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর

Next Post

পরিশোধে সময়সীমা বাড়লো শিল্প কাঁচামাল আমদানির মূল্য

Related Posts

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪
Uncategorized

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

July 17, 2026
4
মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ
Uncategorized

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

July 17, 2026
4
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান
Uncategorized

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

July 16, 2026
9
মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার
Uncategorized

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

July 16, 2026
10
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু
Uncategorized

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

July 16, 2026
5
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার
Uncategorized

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

July 16, 2026
4
Next Post
পরিশোধে সময়সীমা বাড়লো শিল্প কাঁচামাল আমদানির মূল্য

পরিশোধে সময়সীমা বাড়লো শিল্প কাঁচামাল আমদানির মূল্য

No Result
View All Result

সাম্প্রতিক

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In