স্মার্ট জিন্স, স্মার্ট জ্যাকেট, এপারেল লিমিটেড, বিএম কনটেইনার ডিপো, চিটাগাং ডেনিমসহ আরও অসংখ্য শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে শত শত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমান। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারকে নিয়মিত ভ্যাট ও ট্যাক্স প্রদানসহ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রেখে যাচ্ছে স্মার্ট গ্রুপ।
অন্যদিকে, মাস্টার নজীর আহমদ ট্রাস্টের পক্ষ থেকেও বাঁশখালীর নাপোড়া, শেখেরখীল, ছনুয়া, চাম্বলসহ উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটকালীন পরিস্থিতিসহ নানা সময়ে অসহায় ও সাধারণ মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান করে আসছে এই ট্রাস্ট।
সম্প্রতি বিভিন্ন সময়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল স্মার্ট জিন্সের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান এবং স্মার্ট জিন্স, স্মার্ট জ্যাকেট ও বিএম কনটেইনার ডিপোসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ঘিরে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, কয়েক মাস আগেও চট্টগ্রামের একটি সন্ত্রাসী গোষ্ঠী বড় অঙ্কের চাঁদা দাবিকে কেন্দ্র করে তাঁদের বাড়িতে হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি কমিশন ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে চলমান আন্দোলনের বিষয়টিকে পুঁজি করে সিআইপি মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি, দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক হিসেবে।
দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যেন কেউ মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে দেশের সচেতন নাগরিকদের সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
একটি বিষয় আমাদের গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন—তাঁদের প্রতিষ্ঠিত শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার শ্রমিক-কর্মচারীর জীবিকা ও তাঁদের পরিবারের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। এসব প্রতিষ্ঠান কেবল একজন উদ্যোক্তার সাফল্যের প্রতীক নয়; বরং অসংখ্য মানুষের কর্মসংস্থান, পরিবারের অন্ন-বস্ত্রের সংস্থান এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
সুতরাং, তাঁদের প্রতিষ্ঠান কিংবা অগ্রযাত্রার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার মানে শুধু একজন উদ্যোক্তার বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়; এর নেতিবাচক প্রভাব পড়তে পারে হাজারো শ্রমিক-কর্মচারী ও তাঁদের পরিবারের ওপর। বৃহত্তর অর্থে দেশের কর্মসংস্থান, শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।
তাই যেকোনো অভিযোগের সত্যতা যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা থেকে বিরত থাকা এবং দেশের শিল্পপ্রতিষ্ঠান, কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রযাত্রার স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার অনুরোধ করছি।







