ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

October 30, 2026
0 0
0
জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাপানের সঙ্গে বিগ-বি (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট) নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বিগ-বি নিয়ে আলোচনা বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ উদ্যোগে অন্য কোনো দেশকে যুক্ত করা কিংবা বঙ্গোপসাগরকেন্দ্রিক সমুদ্রপথ নিয়েও কোনো আলোচনা হয়নি।

শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে সফরের বিস্তারিত তুলে ধরার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মাতারবাড়িকে কেন্দ্র করে বিগ-বি উদ্যোগের আওতায় ভারত, নেপাল ও ভুটানকে যুক্ত করে বৃহত্তর শিল্প সরবরাহব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কি না– জানতে চান এক সাংবাদিক। জবাবে হুমায়ুন কবির বলেন, জাপান সরকারের সঙ্গে আলোচনায় বাংলাদেশ শুরু থেকেই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ককে গুরুত্ব দিয়েছে। যৌথ বিবৃতিতেও তৃতীয় কোনো দেশের উল্লেখ নেই।

তিনি বলেন, অন্য কোনো দেশকে নিয়ে আলোচনা করতে হলে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদেরও আলোচনার টেবিলে থাকতে হবে। তাদের সঙ্গে বসেই এ ধরনের আলোচনা করতে হবে। জাপানের সঙ্গে এবারের আলোচনায় তৃতীয় কোনো দেশকে নিয়ে কথা হয়নি।

বিগ-বি নিয়ে আলোচনার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, যৌথ বিবৃতিতে বিষয়টিকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার একান্ত অর্থনৈতিক অংশীদারত্বের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। দুই দেশের মধ্যকার এই অংশীদারত্বের বাইরে অন্য কোনো দেশকে নিয়ে আলোচনা হয়নি।

বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগব্যবস্থা ও সমুদ্রপথ নিয়ে জাপানের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বঙ্গোপসাগর কিংবা সমুদ্রপথ নিয়ে কোনো আলোচনা হয়নি। এ ধরনের বিষয়ে আলোচনা করতে হলে সংশ্লিষ্ট অংশীদারদের উপস্থিতি প্রয়োজন।

এদিকে বিগ-বি ও মাতারবাড়ি প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল। দলটির কাছ থেকে দায়িত্বশীল আচরণ ও বক্তব্য প্রত্যাশা করেন তিনি। এ বিষয়ে সরকারের অবস্থান বুঝতে জাপান সফরের যৌথ বিবৃতি পড়ার আহ্বান জানান।

তিনি বলেন, যৌথ বিবৃতি পড়লেই বিষয়টি পরিষ্কার হবে। না দেখে, না বুঝে বা না পড়ে দেশ বিক্রি হয়ে যাওয়ার মতো মন্তব্য করা ঠিক নয়।

জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬৩০ কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি এবং ঋণের সুদের হার নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ এখন আর আগের মতো ঋণ, অনুদান ও আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল থাকতে চায় না। বরং বিভিন্ন দেশের সঙ্গে প্রকৃত বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে চায়।

তিনি বলেন, ১৫ থেকে ২০ বছর আগে বাংলাদেশ ঋণ, সহজ শর্তের ঋণ ও সহায়তার ওপর নির্ভরশীল ছিল। এখন সেই অবস্থান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ বিনিয়োগ অংশীদার হতে চায়। যেসব দেশের সঙ্গে ব্যবসা হবে, তা হবে পারস্পরিক বিনিয়োগের ভিত্তিতে। এক্ষেত্রে কোনো পক্ষই অন্য পক্ষের ওপর নির্ভরশীল থাকবে না।

জাপানের ঋণের সুদের হার প্রায় ৩ শতাংশে পৌঁছানোর বিষয়টি তুলে ধরে এক সাংবাদিক জানতে চান, বহুপক্ষীয় ঋণদাতা সংস্থাগুলোর তুলনায় বেশি সুদে জাপানের ঋণ নেওয়া হবে কি না। জবাবে প্রতিমন্ত্রী বলেন, ৬৩০ কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি মূলত বেসরকারি খাতের বিনিয়োগের। কোন বিনিয়োগ বাংলাদেশের জন্য উপযোগী, তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।মানচিত্র দেখুন

তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক অর্থায়নের অন্যান্য বিকল্পের সঙ্গে প্রতিযোগিতামূলক হবে—এমন বিনিয়োগই গ্রহণ করা হবে। এ বিষয়ে বাংলাদেশের বাছাই করার সুযোগ রয়েছে।

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকেই উদ্যোগ নিতে হবে:

জাপান সফরে রোহিঙ্গা সংকট ও মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয়– সব পর্যায়েই বিষয়টি নিয়ে আলোচনা করবে বাংলাদেশ।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাপান বাংলাদেশকে সহযোগিতা করবে। এ বিষয়ে জাপানের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে সংকটের মূল সমাধান মিয়ানমারের হাতে। দেশটিকে আলোচনায় আসতে হবে এবং সংকট সমাধানে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের একার পক্ষে এ সংকটের সমাধান সম্ভব নয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সফর শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্বের অংশ হিসেবে বিগ-বি উদ্যোগের বিষয়টিও উল্লেখ করা হয়।

ShareTweetPin
Previous Post

সরকারি বাসা থেকে আগামীকালের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

Next Post

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

Related Posts

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাতে রেমিট্যান্স কমার ঝুঁকি, বাড়তে পারে মূল্যস্ফীতি
Uncategorized

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাতে রেমিট্যান্স কমার ঝুঁকি, বাড়তে পারে মূল্যস্ফীতি

October 30, 2026
3
নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
Uncategorized

নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

October 30, 2026
3
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
Uncategorized

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

October 30, 2026
4
সরকারি বাসা থেকে আগামীকালের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
Uncategorized

সরকারি বাসা থেকে আগামীকালের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

October 30, 2026
4
জাতীয় গ্রিডে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহের পর্যায়ে রূপপুরের প্রথম ইউনিট
Uncategorized

জাতীয় গ্রিডে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহের পর্যায়ে রূপপুরের প্রথম ইউনিট

October 29, 2026
4
চট্টগ্রামে সাম’স রেস্টুরন্টকে ১ লাখ ৫০ হাজার ও জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিদপ্তর
Uncategorized

চট্টগ্রামে সাম’স রেস্টুরন্টকে ১ লাখ ৫০ হাজার ও জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিদপ্তর

October 29, 2026
7
Next Post
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

No Result
View All Result

সাম্প্রতিক

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাতে রেমিট্যান্স কমার ঝুঁকি, বাড়তে পারে মূল্যস্ফীতি

নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারি বাসা থেকে আগামীকালের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

জাতীয় গ্রিডে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহের পর্যায়ে রূপপুরের প্রথম ইউনিট

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In