ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

জ্বালানি সংকট মোকাবিলায় দেশীয় কয়লা উত্তোলনে নজর সরকারের

October 12, 2026
0 0
0
জ্বালানি সংকট মোকাবিলায় দেশীয় কয়লা উত্তোলনে নজর সরকারের
বৈশ্বিক বাজারে জ্বালানির উচ্চমূল্য, আমদানি ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা বিবেচনায় নিয়ে স্থানীয় কয়লাসম্পদ ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। এ ক্ষেত্রে দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনিকে প্রাথমিক অগ্রাধিকারে রাখা হয়েছে।

তবে কয়লা উত্তোলনে পরিবেশ, কৃষিজমি, পানিসম্পদ সংরক্ষণ ও স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি কয়লা খনিতে প্রায় ৭৮০ কোটি টন কয়লা মজুদ রয়েছে।

বর্তমানে বড়পুকুরিয়া ছাড়া অন্য চারটি খনি থেকে কয়লা উত্তোলন হচ্ছে না। নিজস্ব কয়লা ব্যবহার করা গেলে জ্বালানি আমদানির ব্যয় কমানোর পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চাহিদার বড় অংশ দেশীয় উৎস থেকে পূরণ করা সম্ভব হতে পারে।
খনিসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ফুলবাড়ী খনি থেকে বছরে প্রায় দেড় কোটি টন কয়লা উত্তোলন করা সম্ভব হতে পারে। এ ছাড়া বড়পুকুরিয়া নর্থ থেকে ৬০ লাখ এবং দিঘিপাড়া থেকে ৩০ লাখ টন কয়লা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে এ তিন খনি থেকে বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ টন কয়লা উত্তোলনের সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর উত্তোলন শুরু করতে পাঁচ থেকে আট বছর সময় লাগতে পারে।ফুলবাড়ী খনি প্রায় ১০ হাজার একর এলাকাজুড়ে বিস্তৃত। সেখানে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। খনি উন্নয়নে প্রায় ৪৮ বর্গকিলোমিটার জায়গা প্রয়োজন হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ফলে স্থানীয় বাসিন্দাদের স্থানান্তর, পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং পরিবেশগত প্রভাব মোকাবিলায় কার্যকর পরিকল্পনা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ক্ষেত্রে কৃষিজমি ও সুপেয় পানির উৎস ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষকে স্থানান্তর করতে হলে তাদের জীবিকা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ কারণে খনি উন্নয়নের আগে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্বচ্ছ ব্যবস্থা এবং পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন জরুরি।

জ্বালানি বিশেষজ্ঞ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ম. তামিম বলেন, কয়লা উত্তোলনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে সমীক্ষা করা প্রয়োজন। ঝুঁকি সীমিত এবং তা মোকাবিলা করা সম্ভব হলে উত্তোলনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে ঝুঁকি বেশি হলে দেশীয় কয়লা উত্তোলনের পরিকল্পনা বাদ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

জ্বালানি বিশেষজ্ঞ ও ভূতত্ত্ববিদ অধ্যাপক বদরূল ইমাম বলেন, আমদানিনির্ভরতা কমাতে নিজস্ব কয়লা ব্যবহার ইতিবাচক হতে পারে। তবে উত্তোলনের ক্ষেত্রে কৃষিজমি, সুপেয় পানি ও পরিবেশগত জটিলতাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তার মতে, ভূগর্ভস্থ পদ্ধতিতে সীমিত বা মাঝারি পরিসরে কয়লা উত্তোলনের সম্ভাবনাও যাচাই করা প্রয়োজন।

দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা সাত হাজার মেগাওয়াটের কিছু বেশি। এসব কেন্দ্রে ব্যবহৃত কয়লার প্রায় ৯৫ শতাংশ আমদানি করা হয়। আমদানির প্রধান উৎস ইন্দোনেশিয়া। দেশটিতে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে সরবরাহ বিঘ্নিত হলে বাংলাদেশকে দূরবর্তী দেশ থেকে কয়লা আমদানি করতে হতে পারে। এতে পরিবহন ব্যয় ও সরবরাহের অনিশ্চয়তা বাড়ার ঝুঁকি রয়েছে।

নিজস্ব কয়লাসম্পদ ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর দপ্তরে দেশের কয়লা খনিগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়েছে। এতে বড়পুকুরিয়া, ফুলবাড়ী ও দিঘিপাড়া খনির পরিস্থিতি তুলে ধরা হয়। পাশাপাশি জামালগঞ্জ খনির সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। এসব খনির অগ্রগতি নিয়মিত পর্যালোচনার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জ্বালানি বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশের নিজস্ব কয়লা খনিগুলোর অবস্থা, উত্তোলনের সম্ভাবনা ও আর্থিক সাশ্রয়সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপনা দেওয়া হয়েছে।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব বলেন, বর্তমান জ্বালানি সংকটে দেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে কয়লা বড় বিকল্প হতে পারে। বড়পুকুরিয়া ছাড়াও অন্যান্য সম্ভাব্য কয়লা খনি নিয়ে কাজ করছে পেট্রোবাংলা।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় কয়লা উত্তোলনের সম্ভাবনা যাচাই করা প্রয়োজন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থনৈতিক লাভ, পরিবেশগত ঝুঁকি, কৃষিজমি ও পানিসম্পদ সংরক্ষণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন-সব বিষয় সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।

সূত্র: বণিক বার্তা

ShareTweetPin
Previous Post

সারাদেশে দুদিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

Next Post

দূর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দর

Related Posts

দূর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দর
Uncategorized

দূর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দর

October 12, 2026
1
সারাদেশে দুদিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Uncategorized

সারাদেশে দুদিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

October 12, 2026
1
বিশ্ববাজারে কমল তেলের দাম
Uncategorized

বিশ্ববাজারে কমল তেলের দাম

October 12, 2026
4
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা দিল্লিতে আটক
Uncategorized

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা দিল্লিতে আটক

October 10, 2026
2
স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ
Uncategorized

স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ

October 10, 2026
3
এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
Uncategorized

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

October 4, 2026
1
Next Post
দূর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দর

দূর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দর

No Result
View All Result

সাম্প্রতিক

দূর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দর

জ্বালানি সংকট মোকাবিলায় দেশীয় কয়লা উত্তোলনে নজর সরকারের

সারাদেশে দুদিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

বিশ্ববাজারে কমল তেলের দাম

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা দিল্লিতে আটক

স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In