ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

তিন দিন পর গ্রিডে যুক্ত হলো আদানির ইউনিট-২, বাড়বে বিদ্যুৎ সরবরাহ

September 13, 2026
0 0
0
তিন দিন পর গ্রিডে যুক্ত হলো আদানির ইউনিট-২, বাড়বে বিদ্যুৎ সরবরাহ

তিন দিন বন্ধ থাকার পর আজ দুপুর ১২টা ৪ মিনিটে বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে পুনরায় যুক্ত হয়েছে আদানির ঝাড়খণ্ড বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২।

ইউনিটটি গ্রিডে যুক্ত হওয়ায় আদানির কাছ থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে দেশজুড়ে চলমান তীব্র লোডশেডিংয়ে কিছুটা স্বস্তি মিলতে পারে।

এর আগে, ফিড ইউনিটে কারিগরি ত্রুটির কারণে ইউনিটটি বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম টিবিএসকে ইউনিটটি গ্রিডে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, ইউনিটটি পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে। আজ সকাল ৯টায় আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ ছিল ৭৫৮ মেগাওয়াট।

ফিড ইউনিটে কারিগরি ত্রুটির কারণে গত ১০ সেপ্টেম্বর ইউনিট-২ বন্ধ হওয়ার পর থেকে আদানি প্রায় ৭৫০ থেকে ৭৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল।

এর আগে আজ সকালে জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে টিবিএসকে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় আদানি পাওয়ার জানায়, নির্ধারিত সময়ের আগেই ভোর ৫টা ১৭ মিনিটে ইউনিট-২ সফলভাবে চালু করা হয়েছে এবং সকাল সাড়ে ১১টার মধ্যে এটি গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল।

১০ সেপ্টেম্বর রাত ১টার দিকে ইউনিটটি বন্ধ হওয়ার আগে আদানি পাওয়ার বাংলাদেশে প্রায় ১ হাজার ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল।

ইউনিট-২-এর মূল পানি সরবরাহ ব্যবস্থার একটি ফিড ইউনিট (বয়লার ফিড পাম্প) ত্রুটিগ্রস্ত হওয়ায় উৎপাদন ইউনিটটি বন্ধ করতে হয়েছিল।

তাপবিদ্যুৎকেন্দ্রে বয়লার ফিড পাম্প একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। এটি উচ্চচাপে বাষ্প উৎপাদনকারী বয়লারে নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করে। এতে কোনো ত্রুটি দেখা দিলে বয়লারের কার্যক্রম ব্যাহত হতে পারে এবং নিরাপত্তার জন্য স্বয়ংক্রিয়ভাবে ইউনিট বন্ধ হয়ে যেতে পারে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আদানির বিদ্যুৎকেন্দ্রে কয়েক দফা সরবরাহ বিঘ্নের পর সর্বশেষ এই কারিগরি ত্রুটি দেখা দেয়।

এর আগে ভারতের রেল নেটওয়ার্কে তীব্র যানজটের কারণে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা পরিবহন ব্যাহত হওয়ায় উৎপাদন কমিয়েছিল আদানি।

এ সময় আদানি পাওয়ার জানিয়েছিল, কয়লা পরিবহন ও লোডিংয়ে বিধিনিষেধের কারণে কয়লার প্রাপ্যতা কমে যায়। এ কারণে উৎপাদন সমন্বয় করে সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হয়।

আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। তবে কেন্দ্রটির সম্মিলিত প্রকৃত উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ৪৯৬ মেগাওয়াট।

ShareTweetPin
Previous Post

এক রানওয়ের কারণে ইউএস-বাংলার দৈনিক ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

Related Posts

এক রানওয়ের কারণে ইউএস-বাংলার দৈনিক ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
Uncategorized

এক রানওয়ের কারণে ইউএস-বাংলার দৈনিক ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

September 13, 2026
3
ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের বার্তা, ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়’
Uncategorized

ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের বার্তা, ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়’

September 12, 2026
3
ফের ৬ মাস পর উৎপাদনে ফিরছে চিটাগাং ইউরয়া ফার্টিলাইজার লিমিটেড
Uncategorized

ফের ৬ মাস পর উৎপাদনে ফিরছে চিটাগাং ইউরয়া ফার্টিলাইজার লিমিটেড

September 12, 2026
3
যে কারণে পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি
Uncategorized

যে কারণে পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

September 12, 2026
9
ভারতে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কেন এত আলোচনায়
Uncategorized

ভারতে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কেন এত আলোচনায়

September 12, 2026
2
ব্রিকসের ঐক্য জোরদার ও নিজস্ব মুদ্রায় বাণিজ্য বাড়াতে ইরানের আহ্বান
Uncategorized

ব্রিকসের ঐক্য জোরদার ও নিজস্ব মুদ্রায় বাণিজ্য বাড়াতে ইরানের আহ্বান

September 12, 2026
4
No Result
View All Result

সাম্প্রতিক

তিন দিন পর গ্রিডে যুক্ত হলো আদানির ইউনিট-২, বাড়বে বিদ্যুৎ সরবরাহ

এক রানওয়ের কারণে ইউএস-বাংলার দৈনিক ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের বার্তা, ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়’

ফের ৬ মাস পর উৎপাদনে ফিরছে চিটাগাং ইউরয়া ফার্টিলাইজার লিমিটেড

যে কারণে পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

ভারতে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কেন এত আলোচনায়

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In