ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

বাংলাদেশে এবার চাকরি ঝুঁকিতে ৬ লাখ , বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

August 29, 2026
0 0
0
বাংলাদেশে এবার চাকরি ঝুঁকিতে ৬ লাখ , বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক
মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা বাংলাদেশেও ক্রমে স্পষ্ট হচ্ছে। জ্বালানির দাম বেড়েছে, গ্যাসের সংকটে শিল্পকারখানা ও সার উৎপাদন ব্যাহত হচ্ছে।

এর প্রভাব পড়ছে পরিবহন ব্যয়, কৃষি, পণ্যের দাম ও মানুষের আয়-রোজগারে।এই সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে পড়তে পারে।

একইসঙ্গে দারিদ্র্য কমানোর যে অগ্রগতি হওয়ার কথা ছিল, সেটিও বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক।বিশ্বব্যাংকের এপ্রিলের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট এবং পরে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব মোকাবিলায় জরুরি সহায়তা প্রকল্পের প্রস্তুতি-সংক্রান্ত মূল্যায়নে এসব ঝুঁকি তুলে ধরা হয়।

গত ২৬ জুন বাংলাদেশকে খাদ্যনিরাপত্তা, জীবিকা ও জরুরি জ্বালানি সরবরাহে সহায়তার জন্য ১১০ কোটি ডলারের দুটি প্রকল্প অনুমোদন করে বিশ্বব্যাংক।বাংলাদেশ এমন সময়ে এই সংকটের মুখে পড়েছে, যখন অর্থনীতি আগে থেকেই উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংক খাত, কম বিনিয়োগ ও সীমিত রাজস্ব সক্ষমতার চাপে রয়েছে।

বিশ্বব্যাংকের হিসাবে, শুধু ২০২৫ সালেই দেশে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ১৪ লাখ বেড়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার আগে ধারণা করা হয়েছিল, ২০২৬ সালে প্রায় ১৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠতে পারবেন। এখন বিশ্বব্যাংকের হিসাব বলছে, সেই সংখ্যা নেমে আসতে পারে প্রায় ৫ লাখে। অর্থাৎ আরও প্রায় ১২ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ হারাতে পারেন।

পণ্যের দাম বাড়াও দারিদ্র্যের ওপর চাপ বাড়াচ্ছে। বিশ্বব্যাংকের মূল্যায়নে বলা হয়েছে, জ্বালানির বাড়তি দাম আংশিকভাবে ভোক্তার ওপর চাপানো হলে মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫ শতাংশের বেশি বাড়তে পারে। এরপর পরিবহন, খাদ্য ও অন্যান্য পণ্যের দাম বাড়ার দ্বিতীয় দফার প্রভাব সবচেয়ে বেশি পড়বে নিম্ন আয়ের মানুষের ওপর।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি বলেছেন, জুলাইয়ে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমেছে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ না হলে এটি আরও কমত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ।

বাংলাদেশের জন্য বড় ঝুঁকির একটি জায়গা জ্বালানি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে আমদানি করা অপরিশোধিত তেলের ৬০ থেকে ৬৫ শতাংশ এবং এলএনজির ৫৫ থেকে ৬০ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। দেশে গ্যাসের চাহিদার এক-তৃতীয়াংশের বেশিও আমদানি করা এলএনজি দিয়ে মেটানো হয়।

সংঘাতের কারণে এলএনজি সরবরাহেও বড় বিঘ্ন ঘটেছে। বিশ্বব্যাংকের মূল্যায়ন অনুযায়ী, পেট্রোবাংলার ছয়টি এলএনজি সরবরাহ চুক্তির পাঁচটিতে সরবরাহকারী পক্ষ ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছে। অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে তৈরি পরিস্থিতির কারণে চুক্তি অনুযায়ী সরবরাহ দিতে না পারার কথা জানিয়েছে তারা। বিশ্বব্যাংকের জুনের মূল্যায়নের সময় স্পট মার্কেটে এলএনজির দাম প্রতি এমএমবিটিইউ ২৪ থেকে ২৮ ডলারে উঠেছিল।

উচ্চ দামের চাপ এখনো রয়েছে। গত ২৪ আগস্ট সরকার সেপ্টেম্বরে সরবরাহের জন্য দুটি এলএনজি কার্গো কেনার অনুমোদন দিয়েছে। একটি কার্গোর দাম প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬২৫ ডলার এবং অন্যটির ২৪ দশমিক ২৫ ডলার। যুদ্ধের আগে স্পট মার্কেটে বাংলাদেশ সাধারণত ১০ থেকে ১২ ডলারের মধ্যে এলএনজি কিনত।

জ্বালানির উচ্চ দাম সরকারের ওপরও বাড়তি চাপ তৈরি করছে। বিশ্বব্যাংকের জুনের মূল্যায়নে দীর্ঘ সময় সরবরাহ বিঘ্নিত থাকার একটি পরিস্থিতি ধরে বলা হয়েছিল, ২০২৫-২৬ অর্থবছরে জ্বালানি ভর্তুকির চাপ জিডিপির ২ দশমিক ৮ শতাংশে উঠতে পারে। জ্বালানি ভর্তুকির মোট চাপ ২৫০ কোটি থেকে ৪৮০ কোটি ডলারের মধ্যে পৌঁছানোর আশঙ্কাও করা হয়েছিল। এতে সামাজিক নিরাপত্তা ও জরুরি প্রয়োজনের মতো খাতে সরকারের ব্যয়ের সুযোগ কমতে পারে।

সংকটের প্রভাব পড়ছে কৃষিতেও। বাংলাদেশে প্রতি হেক্টর আবাদি জমিতে প্রায় ৩৯২ কেজি সার ব্যবহার হয়, যা বৈশ্বিক গড়ের দ্বিগুণের বেশি। ফলে আন্তর্জাতিক বাজারে সার সরবরাহ ও দামের অস্থিরতা বাংলাদেশের খাদ্য উৎপাদনের জন্য বড় ঝুঁকি তৈরি করে।

দেশে ইউরিয়া উৎপাদনের জন্যও নিয়মিত গ্যাস প্রয়োজন। গ্যাস সরবরাহে চাপের কারণে মার্চের শুরুতে দেশের ছয়টি বড় ইউরিয়া কারখানার মধ্যে পাঁচটির উৎপাদন বন্ধ করা হয়েছিল। পরে গ্যাস পরিস্থিতি কিছুটা উন্নত হলে কয়েকটি কারখানা আবার উৎপাদনে ফেরে।

আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দামও প্রায় ৩০ শতাংশ বেড়েছে। বিশ্বব্যাংক সতর্ক করেছে, দীর্ঘ সময় সরবরাহ বিঘ্নিত থাকলে আন্তর্জাতিক বাজারে সারের দাম আরও বড় মাত্রায় বাড়তে পারে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরও বাংলাদেশ একই ধরনের চাপের মুখে পড়েছিল। সে সময় বিশ্ববাজারে জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় খাদ্যের দাম এবং সরকারের ভর্তুকি ব্যয় দুটিই বেড়েছিল। বর্তমান মধ্যপ্রাচ্যের সংঘাতেও একই ধরনের ঝুঁকি দেখা যাচ্ছে বলে বিশ্বব্যাংকের মূল্যায়নে বলা হয়েছে।

চাপ রয়েছে স্বাস্থ্য খাতেও। বিশ্বব্যাংকের মূল্যায়ন অনুযায়ী, বৈশ্বিক সরবরাহব্যবস্থার বিঘ্ন এবং দেশে বিদ্যুৎ ও জ্বালানির উচ্চ ব্যয় প্রায় ১৯ হাজার সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং ৬ হাজার ২০০ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের খরচ বাড়াচ্ছে।

দেশের প্রায় ৬৪টি বড় সরকারি হাসপাতালের মাসিক বিদ্যুৎ বিল সব মিলিয়ে প্রায় ৬ লাখ থেকে ১১ লাখ ডলার। বিদ্যুৎ না থাকলে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে জেনারেটর চালাতে হওয়ায় তাদের জ্বালানি ব্যয়ও বাড়ছে।

ওষুধশিল্পও এই চাপের বাইরে নয়। বিশ্বব্যাংকের হিসাবে, দেশের প্রায় ২৫০টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওষুধ তৈরির সক্রিয় কাঁচামালসহ বিভিন্ন উপকরণের জন্য আমদানির ওপর নির্ভরশীল। হাসপাতালের ৯০ শতাংশের বেশি ব্যবহার্য চিকিৎসাসামগ্রীও আমদানি করা হয়। ফলে পরিবহন ও জ্বালানির খরচ বাড়লে স্বাস্থ্যসেবার ব্যয়ও বাড়ে।

এমন সময়ে স্বাস্থ্য খাতের ওপর এই চাপ তৈরি হয়েছে, যখন দেশে বড় ধরনের হামের প্রাদুর্ভাব চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৮ আগস্ট পর্যন্ত হাম-সংক্রান্ত ৯৯টি মৃত্যু পরীক্ষায় নিশ্চিত হয়েছে এবং আরও ৮৬১টি মৃত্যু সন্দেহভাজন হাম-সংক্রান্ত হিসেবে নথিভুক্ত হয়েছে। তাই সব মিলিয়ে ৯৬০ মৃত্যুকে সরাসরি ‘হামে মৃত্যু’ বলা ঠিক হবে না।

বিশ্বব্যাংকের এই আশঙ্কার কিছু লক্ষণ এরই মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে দেখা যাচ্ছে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, শিল্পকারখানায় নতুন গ্যাস-সংযোগ না পাওয়া, কোথাও কাজের সময় কমে যাওয়া এবং জ্বালানি সংকটে কিছু কারখানা বন্ধ হওয়ার মতো ঘটনা ইতোমধ্যে ঘটছে।

সাম্প্রতিক কারখানা বন্ধ ও শ্রমিকদের চাকরি হারানোর ঘটনা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরছে উল্লেখ করে তিনি বলেন, এটিই এখন বাস্তবতা; বিশ্বব্যাংকের মূল্যায়ন সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে।

ShareTweetPin
Previous Post

কমেছে সোনা-রুপার দাম

Next Post

তিন মাস পর বিশ্ববাজার পর্যবেক্ষণ করে জ্বালানির দাম সমন্বয় করবে অর্থ মন্ত্রণালয়

Related Posts

ফ্রান্সে আন্দোলনের জেরে অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা, ক্ষতি কয়েক শ মিলিয়ন ইউরো
Uncategorized

ফ্রান্সে আন্দোলনের জেরে অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা, ক্ষতি কয়েক শ মিলিয়ন ইউরো

October 19, 2026
8
প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
Uncategorized

প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

October 19, 2026
5
যে কারণে আরও বাড়তে পারে তেলের দাম
Uncategorized

যে কারণে আরও বাড়তে পারে তেলের দাম

October 18, 2026
8
দেশে দারিদ্র্যের হার বাড়ছে, ঝুঁকিতে আরও ৬ কোটি মানুষ
Uncategorized

দেশে দারিদ্র্যের হার বাড়ছে, ঝুঁকিতে আরও ৬ কোটি মানুষ

October 18, 2026
6
সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১ লাখ ৪৫ হাজার কারাবন্দি
Uncategorized

সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১ লাখ ৪৫ হাজার কারাবন্দি

October 18, 2026
6
আনোয়ারায় বাবার স্বপ্ন বাস্তবায়নে ‘আলোকায়ন’ প্রকল্পে আলোকিত গ্রামীণ জনপদ
Uncategorized

আনোয়ারায় বাবার স্বপ্ন বাস্তবায়নে ‘আলোকায়ন’ প্রকল্পে আলোকিত গ্রামীণ জনপদ

October 17, 2026
24
Next Post
তিন মাস পর বিশ্ববাজার পর্যবেক্ষণ করে জ্বালানির দাম সমন্বয় করবে অর্থ মন্ত্রণালয়

তিন মাস পর বিশ্ববাজার পর্যবেক্ষণ করে জ্বালানির দাম সমন্বয় করবে অর্থ মন্ত্রণালয়

No Result
View All Result

সাম্প্রতিক

ফ্রান্সে আন্দোলনের জেরে অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা, ক্ষতি কয়েক শ মিলিয়ন ইউরো

প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

যে কারণে আরও বাড়তে পারে তেলের দাম

দেশে দারিদ্র্যের হার বাড়ছে, ঝুঁকিতে আরও ৬ কোটি মানুষ

সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১ লাখ ৪৫ হাজার কারাবন্দি

আনোয়ারায় বাবার স্বপ্ন বাস্তবায়নে ‘আলোকায়ন’ প্রকল্পে আলোকিত গ্রামীণ জনপদ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In