ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

মেয়াদোত্তীর্ণ খাবারসহ নানা অনিয়মে চট্টগ্রামে উৎসব সুপার স্টোর, ফ্লেভারস, মেরিডিয়ানকে ৪০ লাখ টাকা জরিমানা

August 23, 2026
0 0
0
মেয়াদোত্তীর্ণ খাবারসহ নানা অনিয়মে চট্টগ্রামে উৎসব সুপার স্টোর, ফ্লেভারস, মেরিডিয়ানকে ৪০ লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ ও পচা-বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং প্রয়োজনীয় নিবন্ধন ও সনদ না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রাম নগরের চারটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার (২২ আগস্ট) নগরের বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

বিশুদ্ধ খাদ্য আদালত, চট্টগ্রাম মহানগরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন, র‍্যাব-৭, সিএমপি ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিকে ১৯ লাখ টাকা, মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডকে ১০ লাখ টাকা, উৎসব সুপার শপকে ১০ লাখ টাকা এবং রিও ক্যাফে-মাজায়দারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারির কারখানায় নিম্নমানের ঘি ব্যবহার, পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ ও ব্যবহার, মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া পোকাযুক্ত বাদাম, অপরিচ্ছন্ন সরঞ্জাম, নোংরা ড্রেনেজ ব্যবস্থা এবং ফ্রিজারে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের মতো অনিয়মও ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডে চিপস, নুডলস ও ম্যাংগো বারের মান নিয়ন্ত্রণে ব্যর্থতা, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, তেলাপোকার উপস্থিতি, ম্যাংগো পাল্পের ড্রামে পোকামাকড় এবং পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

উৎসব সুপার শপে মেয়াদোত্তীর্ণ মোমোস, নষ্ট মরিচ, মসলা ও চকোলেট সংরক্ষণ ও বিক্রির পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। আমদানিকৃত পণ্যে প্রয়োজনীয় তথ্য না থাকা, নিবন্ধন ছাড়া শিশুখাদ্য ও অনুমোদনহীন খাদ্য সম্পূরক বিক্রির মতো অনিয়মও ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে রিও ক্যাফে-মাজায়দারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি, পচা-বাসি খাবার সংরক্ষণ, কর্মীদের স্বাস্থ্যবিধি না মানা এবং প্রয়োজনীয় নিবন্ধন ও সনদ ছাড়া ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

গেল বেশ কিছুদিন আগে নগরীর সিএসসিআর, ন্যাশনাল হাসপাতাল, পার্কভিউ, ইবনে সিনা হাসপাতাল এবং সিজিএস গ্রামার স্কুলসহ বেশ কিছু নামীদামী প্রতিষ্ঠানের নিজস্ব পার্কিং না থাকা বা পার্কিংয়ের জায়গায় বাণিজ্যিক কার্যক্রম চালানো, আবাসিক এলাকায় স্কুল পরিচালনা এবং বাণিজ্যিক ভবনে ল্যাব ও হাসপাতাল পরিচালনার মতো নানা অনিয়ম অভিযানে ধরা পড়ে। গোলপাহাড় মোড় থেকে পাঁচলাইশ অভিমুখী গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে নিজস্ব পার্কিং সুবিধা না রেখেই গড়ে উঠেছে শেভরন হাসপাতাল, উৎসব সুপার স্টোর, আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুল ও প্রোবেল  একাডেমি।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, অভিযানে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বেশ কিছু গুরুতর অসঙ্গতি পাওয়া গেছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আদালত ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিকে আগামী ২২ সেপ্টেম্বর, মেরিডিয়ান ফুড প্রোডাক্টসকে ৬ সেপ্টেম্বর এবং উৎসব সুপার শপকে ৩০ আগস্ট আদালতে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ShareTweetPin
Previous Post

নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post

টানা ৪ দিনের ছুটির সুযোগ মিলছে চলতি সপ্তাহে

Related Posts

যে কারণে সিএমপির ৫ থানার ওসিকে রদবদল করা হলো
Uncategorized

যে কারণে সিএমপির ৫ থানার ওসিকে রদবদল করা হলো

August 23, 2026
3
টানা ৪ দিনের ছুটির সুযোগ মিলছে চলতি সপ্তাহে
Uncategorized

টানা ৪ দিনের ছুটির সুযোগ মিলছে চলতি সপ্তাহে

August 23, 2026
3
নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Uncategorized

নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

August 23, 2026
5
বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Uncategorized

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

August 23, 2026
4
সরকারের ঋনের পরিমাণ ৫৬ হাজার কোটি, শোধ করেছে সাড়ে ৪৮ হাজার কোটি
Uncategorized

সরকারের ঋনের পরিমাণ ৫৬ হাজার কোটি, শোধ করেছে সাড়ে ৪৮ হাজার কোটি

August 23, 2026
6
গ্যাস নিয়ে স্বস্তির বার্তা দিল পেট্রোবাংলা
Uncategorized

গ্যাস নিয়ে স্বস্তির বার্তা দিল পেট্রোবাংলা

August 22, 2026
6
Next Post
টানা ৪ দিনের ছুটির সুযোগ মিলছে চলতি সপ্তাহে

টানা ৪ দিনের ছুটির সুযোগ মিলছে চলতি সপ্তাহে

No Result
View All Result

সাম্প্রতিক

যে কারণে সিএমপির ৫ থানার ওসিকে রদবদল করা হলো

টানা ৪ দিনের ছুটির সুযোগ মিলছে চলতি সপ্তাহে

মেয়াদোত্তীর্ণ খাবারসহ নানা অনিয়মে চট্টগ্রামে উৎসব সুপার স্টোর, ফ্লেভারস, মেরিডিয়ানকে ৪০ লাখ টাকা জরিমানা

নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সরকারের ঋনের পরিমাণ ৫৬ হাজার কোটি, শোধ করেছে সাড়ে ৪৮ হাজার কোটি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In