নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ২০ কর্মকর্তা নিয়ে ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে ইসি ভবন থেকে সংসদ ভবনের উদ্দেশ্য রওনা দিয়েছে কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১ টা ৫০ মিনিটের দিয়ে ইসি সচিবের নেতৃত্বে কর্মকর্তারা রওনা দেন।
এসময় ইসি সচিব আখতার আহমেদ সারাবাংলাকে জানান, ‘ব্যালট পেপার, ব্যালট বক্সসহ ভোটার সকল সামগ্রী নিয়ে আমরা সংসদ ভবনে যাচ্ছি। রাষ্ট্রপতি ভোট গ্রহণ শেষে আবার সকল কিছু নিয়ে নির্বাচন এসে গেজেট প্রকাশের পরবর্তী কার্যক্রম শুরু করব।’
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় নির্বাচনি কর্তা সিইসি এ এম এম নাসির উদ্দিনকে সহায়তার জন্য নির্বাচন কমিশন ২০ জন কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।
তারা হলেন, ইসি সচিব আখতার আহমেদ, যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক মো. সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদ, সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ, সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া, একান্ত সচিব এএসএম জাকির হোসেন, একান্ত সচিব এসএম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা ও সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান। জাতীয় সংসদ সচিবালয় থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।







