ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

সড়ক দখল করে হাসপাতালের পার্কিং বন্ধে সিডিএর কঠোর হুঁশিয়ারি

July 20, 2026
0 0
0
সড়ক দখল করে হাসপাতালের পার্কিং বন্ধে সিডিএর কঠোর হুঁশিয়ারি

চট্টগ্রাম নগরের ক্রমবর্ধমান যানজট নিরসনে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বেসরকারি হাসপাতালগুলোকে পর্যাপ্ত নিজস্ব পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। পার্কিং সুবিধা নিশ্চিত না করলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সোমবার দুপুরে নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত সিডিএর একটি উচ্চক্ষমতাসম্পন্ন দল মেট্রোপলিটন হাসপাতাল, রয়েল হাসপাতাল, মেডিকেল সেন্টার ও সিএসসিআর হাসপাতালসহ কয়েকটি বেসরকারি হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করে।

পরিদর্শন দলে সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সেলিম, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান, অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ এবং অথরাইজড অফিসার-২ মো. তানজীব হোসেন উপস্থিত ছিলেন।

পরিদর্শনে দেখা যায়, মেট্রোপলিটন হাসপাতালের পার্কিং ব্যবস্থা তুলনামূলক ভালো হলেও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। অন্যদিকে সিএসসিআর হাসপাতাল, মেডিকেল সেন্টার ও রয়েল হাসপাতালের পার্কিং ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল বলে মন্তব্য করেন পরিদর্শনকারী কর্মকর্তারা। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে অনুমোদিত নকশা অনুযায়ী দ্রুত পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘নগরের যানজটের অন্যতম কারণ বেসরকারি হাসপাতালগুলোর সামনে অপর্যাপ্ত পার্কিং এবং সড়কে যানবাহন দাঁড় করিয়ে রাখা। অধিকাংশ হাসপাতাল সিডিএর ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে পর্যাপ্ত পার্কিং ছাড়াই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। এটি আর চলতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালগুলো নিজেরাও জানে তারা কোথায় কোথায় আইন ভঙ্গ করেছে। তাই অবিলম্বে নিজস্ব উদ্যোগে পর্যাপ্ত স্থায়ী পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আংশিক পার্কিং বা লোকদেখানো ব্যবস্থা গ্রহণযোগ্য নয়।’

বেলায়েত হোসেন জানান, সিডিএ, চট্টগ্রাম সিটি করপোরেশন, ওয়াসা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরের যানজট নিরসনে সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, ‘নগরবাসীর দুর্ভোগ কমাতে কাউকে ছাড় দেওয়া হবে না। আজ যেসব হাসপাতালকে সতর্ক করা হয়েছে, এটিই তাদের প্রতি শেষ সতর্কবার্তা। পরবর্তী পরিদর্শনে হাসপাতালের আকার অনুযায়ী প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা দৃশ্যমান না হলে কোনো অজুহাত গ্রহণ না করে সরাসরি কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সিডিএ সূত্র জানায়, নগরের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও হাসপাতালের অনুমোদিত নকশা এবং পার্কিং ব্যবস্থার বিষয়টি পর্যায়ক্রমে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin
Previous Post

বিশ্বকাপ ফাইনাল দেখে বাড়ি ফেরেন যুবক, পরে মিলল ঝুলন্ত লাশ

Next Post

হালাল পণ্যের ৫ ট্রিলিয়ন ডলারের বাজারে বাংলাদেশের রফতানি এখনো ১ বিলিয়নের নিচে

Related Posts

সুশাসন ও প্রযুক্তিনির্ভর কৌশলে ‘ট্রিপল এ’ রেটিং ধরে রেখেছে ডাচ্-বাংলা ব্যাংক
Uncategorized

সুশাসন ও প্রযুক্তিনির্ভর কৌশলে ‘ট্রিপল এ’ রেটিং ধরে রেখেছে ডাচ্-বাংলা ব্যাংক

July 20, 2026
0
দায়িত্বচ্যুতি, বরখাস্ত ও মামলায় নতুন করে আলোচনায় সিডিএ প্রকৌশলী হাসান
Uncategorized

দায়িত্বচ্যুতি, বরখাস্ত ও মামলায় নতুন করে আলোচনায় সিডিএ প্রকৌশলী হাসান

July 20, 2026
3
পাঁচ বছরে দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যাংক  হবে ব্র্যাক ব্যাংক

4
বিশ্বকাপ ফাইনাল দেখে বাড়ি ফেরেন যুবক, পরে মিলল ঝুলন্ত লাশ
Uncategorized

বিশ্বকাপ ফাইনাল দেখে বাড়ি ফেরেন যুবক, পরে মিলল ঝুলন্ত লাশ

July 20, 2026
1
বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?
Uncategorized

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?

July 20, 2026
10
Next Post
হালাল পণ্যের ৫ ট্রিলিয়ন ডলারের বাজারে বাংলাদেশের রফতানি এখনো ১ বিলিয়নের নিচে

হালাল পণ্যের ৫ ট্রিলিয়ন ডলারের বাজারে বাংলাদেশের রফতানি এখনো ১ বিলিয়নের নিচে

No Result
View All Result

সাম্প্রতিক

সুশাসন ও প্রযুক্তিনির্ভর কৌশলে ‘ট্রিপল এ’ রেটিং ধরে রেখেছে ডাচ্-বাংলা ব্যাংক

দায়িত্বচ্যুতি, বরখাস্ত ও মামলায় নতুন করে আলোচনায় সিডিএ প্রকৌশলী হাসান

পাঁচ বছরে দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যাংক হবে ব্র্যাক ব্যাংক

হালাল পণ্যের ৫ ট্রিলিয়ন ডলারের বাজারে বাংলাদেশের রফতানি এখনো ১ বিলিয়নের নিচে

সড়ক দখল করে হাসপাতালের পার্কিং বন্ধে সিডিএর কঠোর হুঁশিয়ারি

বিশ্বকাপ ফাইনাল দেখে বাড়ি ফেরেন যুবক, পরে মিলল ঝুলন্ত লাশ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In