ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে

June 19, 2026
0 0
0
৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনায় নতুন গতি আসছে। টার্মিনালটির অপারেটর সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) চারটি অত্যাধুনিক শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন স্থাপনের মাধ্যমে আগামী জুলাই থেকে টার্মিনালকে পূর্ণ সক্ষমতায় পরিচালনার প্রস্তুতি নিয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্রেনগুলো বহনকারী জাহাজ শুক্রবার পতেঙ্গা টার্মিনালে পৌঁছানোর কথা রয়েছে। ক্রেন খালাসের সময় নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনাল সংলগ্ন এলাকায় সব ধরনের নৌযানকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

চীনের স্যানি মেরিন হেভি ইন্ডাস্ট্রির তৈরি নতুন এসটিএস ক্রেনগুলো স্থাপনের ফলে কনটেইনার ওঠানো-নামানোর গতি ও জাহাজ পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। এর আগে আরএসজিটি টার্মিনালের জন্য ১৪টি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি) ক্রেন সংগ্রহ করেছিল।

আরএসজিটি বাংলাদেশের কর্মকর্তারা জানান, নতুন ক্রেনগুলো ১৬ সারি কনটেইনার বহনকারী বড় জাহাজ পরিচালনায় সক্ষম। বর্তমানে চট্টগ্রাম বন্দরে সাধারণত ১২ থেকে ১৩ সারির কনটেইনারবাহী জাহাজ বেশি আসে। ভবিষ্যতের বাণিজ্যিক চাহিদা বিবেচনায় বড় জাহাজ গ্রহণের সক্ষমতা তৈরির অংশ হিসেবেই এই বিনিয়োগ করা হয়েছে।

প্রতিটি ক্রেন সর্বোচ্চ ৬০ টন পর্যন্ত বিশেষায়িত কার্গো উত্তোলন করতে পারবে। একই সঙ্গে এগুলো সম্পূর্ণ বিদ্যুৎচালিত হওয়ায় জ্বালানি ব্যয় ও কার্বন নিঃসরণ কমাতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন চারটি ক্রেন চালু হলে টার্মিনালে একই সময়ে দুটি জাহাজে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। ফলে জাহাজ খালাস ও লোডিংয়ের সময়ও কমে আসবে।

পতেঙ্গা কনটেইনার টার্মিনালের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় সাড়ে চার লাখ টিইইউস। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির কারণে এতদিন পুরো সক্ষমতা কাজে লাগানো সম্ভব হয়নি। সম্প্রতি স্ক্যানার স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এখন টার্মিনালটি পূর্ণমাত্রায় পরিচালনার পথে এগোচ্ছে।

আরএসজিটির কর্মকর্তাদের মতে, গত দুই বছরে অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতিতে বিনিয়োগের ফলে দীর্ঘমেয়াদে টার্মিনালের কার্যক্ষমতা আরও বাড়বে। নতুন এসটিএস ক্রেন যুক্ত হওয়ার পর ২০২৬ সালের জুলাই থেকে টার্মিনালটি সর্বোচ্চ সক্ষমতায় পরিচালনা করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, ২২ বছরের চুক্তির আওতায় ২০২৪ সালে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব গ্রহণ করে রেড সি গেটওয়ে টার্মিনাল এবং একই বছরের জুন থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

ShareTweetPin
Previous Post

হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

Next Post

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা

Related Posts

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪
Uncategorized

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

July 17, 2026
4
মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ
Uncategorized

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

July 17, 2026
4
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান
Uncategorized

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

July 16, 2026
9
মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার
Uncategorized

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

July 16, 2026
10
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু
Uncategorized

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

July 16, 2026
5
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার
Uncategorized

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

July 16, 2026
4
Next Post
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা

No Result
View All Result

সাম্প্রতিক

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In