ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

মেঘনার বড় ইলিশে খরচ পুষলেও কমেছে বাজারের ক্রেতা

June 19, 2026
0 0
0
মেঘনার বড় ইলিশে খরচ পুষলেও কমেছে বাজারের ক্রেতা
চাঁদপুরের পদ্মা-মেঘনায় আহরিত ইলিশের পরিমাণ গত বছরের তুলনায় কিছুটা কমেছে। একই সময়ে উপকূলীয় আড়তগুলোতে ইলিশের সরবরাহ বেড়েছে।

বড় আকারের ইলিশ পাওয়ায় জেলেরা মাছ ধরার খরচ মেটাতে পারছেন। তবে ব্যবসায়ীদের দাবি, ইলিশ থাকলেও আগের মতো ক্রেতা নেই।
আগে ঘাটেই মাছ বিক্রি হয়ে যেত, এখন বেশিরভাগ ইলিশ শহরের বাজারে নিয়ে যেতে হচ্ছে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট সংলগ্ন ইলিশের আড়তে গিয়ে দেখা যায়, ইলিশ কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী ও জেলেরা।

পাশাপাশি ছোট-বড় আকারের পাঙ্গাশ ও আইড় মাছও ধরা পড়ছে জেলেদের জালে।আড়তে মাছ বিক্রি করতে আসা জেলে ইসমাইল রাঢ়ি জানান, তিনি চারটি বড় আকারের ইলিশ পেয়েছেন, যা সাত হাজার টাকায় বিক্রি করেছেন।

এছাড়া কিছু ছোট আকারের ইলিশ ও পাঙ্গাশের পোনা পেয়েছেন। সেগুলোও নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। তিনি বলেন, এ আড়তে সাধারণত মাছ হালি হিসেবে বিক্রি করা হয়। 

হরিণা মাছঘাটের ব্যবসায়ী জসিম সৈয়াল বলেন, গত কয়েকদিন ধরে নদীতে ভালো ইলিশ ধরা পড়ছে। বেশিরভাগ ইলিশের ওজন ৮০০ থেকে ৯০০ গ্রাম। এসব ইলিশের পাইকারি দাম প্রতি কেজি ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়। আর এক কেজির বেশি ওজনের ইলিশের দাম প্রতি কেজি ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা। ছোট আকারের ইলিশ, যা প্রতি কেজিতে পাঁচ থেকে ছয়টি হয়, সেগুলোর দাম ৭০০ থেকে ৮০০ টাকা।

পাশের আড়তের ব্যবসায়ী মো. ইব্রাহীম জানান, ইলিশের পাশাপাশি নদীতে প্রচুর পাঙ্গাশও ধরা পড়ছে। বড় আকারের পাঙ্গাশ প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের পাঙ্গাশের দাম প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা। আর আইড় মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকায়।

ইলিশের পাইকারি বিক্রেতা জাহাঙ্গীর গাজী বলেন, নদীতে পানি বাড়ায় আগের তুলনায় মাছ বেশি ধরা পড়ছে। তবে ইলিশের ক্রেতা খুবই কম। আগে ঘাটে মাছ আসার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যেত। এখন অনেককে বরফ দিয়ে মাছ সংরক্ষণ করতে হচ্ছে। পরে খুচরা বিক্রেতারা সেগুলো শহরের বাজারে নিয়ে বিক্রি করছেন।

ঘাটের প্রবীণ মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম সৈয়াল বলেন, গত বছর এ সময়ে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে সেই দাম ৫০০ থেকে ৬০০ টাকা কমেছে। ছোট আকারের ইলিশের সংখ্যাও কমেছে। তবে ইলিশের জালে এখন ছোট-বড় আকারের পাঙ্গাশও ধরা পড়ছে।

চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় জেলেরা বেশি মাছ পাচ্ছেন। বর্ষা মৌসুম যত এগোবে, নদীতে মাছের বিচরণও তত বাড়বে। তিনি বলেন, এবার জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় নদীতে ইলিশের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ পাঙাসও পাওয়া যাচ্ছে।

ShareTweetPin
Previous Post

রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়

Next Post

হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

Related Posts

যে কারণে বৈশ্বিক তেলের বাজারে সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন কেন এতো গুরুত্বপূর্ণ
Uncategorized

যে কারণে বৈশ্বিক তেলের বাজারে সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন কেন এতো গুরুত্বপূর্ণ

September 15, 2026
2
যে কারণে টানা ৫দিন ছুটির সুযোগ পাচ্ছে সরকারি চাকরিজীবীরা
Uncategorized

যে কারণে টানা ৫দিন ছুটির সুযোগ পাচ্ছে সরকারি চাকরিজীবীরা

September 15, 2026
5
ব্যবসায়ীকে চাপে ফেলে অর্থ আদায়, সিএমপির দুই এএসআই ট্রান্সফার
Uncategorized

ব্যবসায়ীকে চাপে ফেলে অর্থ আদায়, সিএমপির দুই এএসআই ট্রান্সফার

September 15, 2026
5
বাড়ছে তেলের দাম, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা
Uncategorized

বাড়ছে তেলের দাম, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

September 15, 2026
2
সাবেক মেয়র আজম নাছিরের ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের বিরুদ্ধে দুদকে মামলা
Uncategorized

সাবেক মেয়র আজম নাছিরের ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের বিরুদ্ধে দুদকে মামলা

September 14, 2026
4
গ্যাস-বিদ্যুৎ নিয়ে স্বস্তির খবর দিলেন প্রধানমন্ত্রী
Uncategorized

গ্যাস-বিদ্যুৎ নিয়ে স্বস্তির খবর দিলেন প্রধানমন্ত্রী

September 14, 2026
6
Next Post
হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

No Result
View All Result

সাম্প্রতিক

যে কারণে বৈশ্বিক তেলের বাজারে সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন কেন এতো গুরুত্বপূর্ণ

যে কারণে টানা ৫দিন ছুটির সুযোগ পাচ্ছে সরকারি চাকরিজীবীরা

ব্যবসায়ীকে চাপে ফেলে অর্থ আদায়, সিএমপির দুই এএসআই ট্রান্সফার

বাড়ছে তেলের দাম, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

সাবেক মেয়র আজম নাছিরের ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের বিরুদ্ধে দুদকে মামলা

গ্যাস-বিদ্যুৎ নিয়ে স্বস্তির খবর দিলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In