ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

ভারতের আপত্তিতে বাংলাদেশকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে না নেপাল

June 14, 2026
0 0
0
ভারতের আপত্তিতে বাংলাদেশকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে না নেপাল
ভারতের অনুমোদন না পাওয়ায় নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি আপাতত বন্ধ হয়ে গেছে। ফলে আগামী ১৫ জুন থেকে বাংলাদেশে নেপাল থেকে মোট ৬০ মেগাওয়াট নয়, বরং আগের মতোই ৪০ মেগাওয়াট বিদ্যুৎই রফতানি করা হবে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি খাত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তাদের মতে, ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি (সিইএ) বিদ্যমান ট্রান্সমিশন লাইনের সক্ষমতা সীমিত উল্লেখ করে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের অনুমোদন স্থগিত রেখেছে। ফলে বাংলাদেশে বিদ্যুৎ রফতানি বাড়ানোর উদ্যোগ আপাতত বাস্তবায়ন হচ্ছে না।

নেপাল ইলেকট্রিসিটি অথরিটির (এনইএ) বিদ্যুৎ বাণিজ্য বিভাগের পরিচালক থার্কা বাহাদুর থাপা বলেন, বর্তমানে শুধুমাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎই বাংলাদেশে রফতানি করা হবে। অতিরিক্ত ২০ মেগাওয়াট সরবরাহের জন্য প্রয়োজনীয় ত্রিপক্ষীয় চুক্তি এখনও সম্পন্ন হয়নি। এ বিষয়ে ভারতের সিইএর মাধ্যমে প্রক্রিয়া শুরু করা হলেও চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি।

খাতসংশ্লিষ্টরা জানান, শুধু ভারতের অনুমোদনই নয়, বিদ্যুৎ রফতানি বাড়াতে আরও কয়েকটি প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে নেপাল-ভারত জ্বালানি সচিব পর্যায়ের যৌথ স্টিয়ারিং কমিটির (জেএসসি) সিদ্ধান্ত এবং নতুন বা সংশোধিত ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর।

তবে পরবর্তীতে নিগম লিমিটেড জানায়, ভারত-বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন লাইনে অতিরিক্ত ২০ মেগাওয়াট বরাদ্দ দেওয়ার মতো জায়গা নেই বা সংকুলান হবে না। অথচ এই সঞ্চালন লাইনের সক্ষমতা এক হাজার মেগাওয়াট।

২০২৪ সালের জানুয়ারিতে নেপাল-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির (জেএসসি) বৈঠকে ভারতীয় ট্রান্সমিশন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানির বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে ২০২৪ সালের অক্টোবর ও নভেম্বর মাসে নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশে রফতানিকৃত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে নেপালের ত্রিশুলি ও চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প থেকে। নেপালের বিদ্যুৎ প্রথমে ঢালকেবার-মুজাফফরপুর ৪০০ কেভি ট্রান্সমিশন লাইনের মাধ্যমে ভারতে প্রবেশ করে। পরে বাহারামপুর-ভেড়ামারা ৪০০ কেভি সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে পৌঁছায়।

ভারতের অনুমোদন ছাড়া সম্প্রসারণ অনিশ্চিত
অতিরিক্ত বিদ্যুৎ রফতানির জন্য এখন নেপাল-ভারত যৌথ বৈঠক এবং ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির অনুমোদন প্রয়োজন হবে। এরপর নতুন ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বিদ্যুৎ রফতানি সম্প্রসারণ অনিশ্চিত হয়ে পড়েছে।

নেপাল সরকারের পরিকল্পনা অনুযায়ী অনুমোদন পাওয়া গেলে বাংলাদেশে মোট রফতানি ৬০ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব হবে।

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে নেপাল বাংলাদেশ ও ভারতে বিদ্যুৎ রফতানি করে আয় করেছে প্রায় ২০ দশমিক ৯৯৫২ বিলিয়ন রুপি। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ১৩ দশমিক ১০৩৩ বিলিয়ন রুপি।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণে এ ধরনের প্রশাসনিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। নেপাল-ভারত-বাংলাদেশ ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য কাঠামোকে আরও কার্যকর করতে অবকাঠামো উন্নয়ন ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: কাঠমান্ডু পোস্ট

ShareTweetPin
Previous Post

বেনাপোল বন্দরে শ্রমিক কর্মবিরতি, আমদানি পণ্যের লোড-আনলোড বন্ধ

Next Post

মার্চেন্ট হিসাবের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে

Related Posts

অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি
Uncategorized

অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি

September 18, 2026
1
কমেনি সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম
Uncategorized

কমেনি সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম

September 18, 2026
2
জামিননামা পৌঁছানোর একদিন পরও কারাগারে বন্দী হাজতি, মেলেনি মুক্তি
Uncategorized

জামিননামা পৌঁছানোর একদিন পরও কারাগারে বন্দী হাজতি, মেলেনি মুক্তি

September 18, 2026
3
১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ চট্টগ্রাম বিমানবন্দরে এক যাত্রী আটক
Uncategorized

১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ চট্টগ্রাম বিমানবন্দরে এক যাত্রী আটক

September 18, 2026
5
মহাবিশ্বে ৫০০ কোটি বছর আগের হাইড্রোজেনের সংকেত পেলেন বিজ্ঞানীরা
Uncategorized

মহাবিশ্বে ৫০০ কোটি বছর আগের হাইড্রোজেনের সংকেত পেলেন বিজ্ঞানীরা

September 18, 2026
3
এশিয়ার মুদ্রাবাজারে চাপ বাড়লেও স্থিতিশীল বাংলাদেশি টাকা
Uncategorized

এশিয়ার মুদ্রাবাজারে চাপ বাড়লেও স্থিতিশীল বাংলাদেশি টাকা

September 18, 2026
2
Next Post
মার্চেন্ট হিসাবের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে

মার্চেন্ট হিসাবের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে

No Result
View All Result

সাম্প্রতিক

অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি

কমেনি সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম

জামিননামা পৌঁছানোর একদিন পরও কারাগারে বন্দী হাজতি, মেলেনি মুক্তি

১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ চট্টগ্রাম বিমানবন্দরে এক যাত্রী আটক

মহাবিশ্বে ৫০০ কোটি বছর আগের হাইড্রোজেনের সংকেত পেলেন বিজ্ঞানীরা

এশিয়ার মুদ্রাবাজারে চাপ বাড়লেও স্থিতিশীল বাংলাদেশি টাকা

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In