ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

আদালত প্রাঙ্গণে সোহেল-স্বপ্নাকে ‘খুনি’ ‘খুনি’ বলে ধিক্কার

June 7, 2026
0 0
0
আদালত প্রাঙ্গণে সোহেল-স্বপ্নাকে ‘খুনি’ ‘খুনি’ বলে ধিক্কার
সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের পর আদালত প্রাঙ্গণে তাদের ‘খুনি’ ‘খুনি’ বলে ধিক্কার ও তিরস্কার জানিয়েছে বিক্ষুব্ধ জনতা।

রোববার (৭ জুন) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে আসামিদের পুলিশের পাহারায় বের করে প্রিজন ভ্যানে তোলার সময় উত্তেজিত জনতা এ ধিক্কার ও তিরস্কার জানায়।

বেলা ১২টার দিকে সামনে-পেছনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে হেলমেট পরিহিত অবস্থায় সোহেলকে পাঁচতলা থেকে আদালত থেকে বের করা হয়। তার পরপরই স্বপ্নাকেও একইভাবে বের করা হয়।

আদালত ভবন থেকে প্রায় ২৫-৩০ গজ দূরেই রাখা ছিল পৃথক প্রিজন ভ্যান। উপস্থিত উৎসুক জনতা এবং সংবাদকর্মীদের ভিড় ঠেলে যখন তাদের আলাদাভাবে পৃথকভাবে তোলা হচ্ছিল তখন বিক্ষুব্ধ জনতা ‘খুনি খুনি’ বলে তিরস্কার করতে থাকে।

এরপর অনেকেই সেদিকে এগিয়ে যায়। কিন্তু পুলিশি পাহারার কারণে তারা আসামির কাছে ঘেঁষতে পারেনি।
এ সময় বিক্ষুব্ধ জনতা সোহেলকে ‘খুনি খুনি’ বলে ধিক্কার জানায়।স্বপ্নাকেও একইভাবে ধিক্কার জানিয়ে জনতা ‘মারো মারো’ বলে চিৎকার করে। এসময় কড়া নিরাপত্তা থাকলেও পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধাক্কাধাক্কি হতে দেখা যায়।

এর আগে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা রামিসার আইনগত উত্তরাধিকারকে (ওয়ারিশ) দিতে বলা হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা ১১টা বাজার ৫ মিনিট আগে মহানগর দায়রা জজ আদালত ভবনের পঞ্চম তলায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের কাঠগড়ায় আনা হয় আসামিদের।

রায় ঘোষণা ঘিরে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

মামলার বাদী ও আসামিপক্ষের স্বজনেরা আদালতে উপস্থিত হতে শুরু করেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
আদালতের প্রধান ফটক ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি অন্য যে কোনো দিন থেকে বেশি লক্ষ্য করা গেছে। আদালত চত্বরে রাজারবাগ পুলিশ লাইন থেকে অতিরিক্ত ফোর্স নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছেন।

গত ১৯ মে শিশুটি ধর্ষণ ও হত্যার শিকার হয়। হত্যার পর রুমের জানালার গ্রিল কেটে ১নং আসামি সোহেল রানা পালিয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে আসামি স্বপ্নাকে হেফাজতে নেয় পুলিশ। আর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা করেন।

মামলাটি শুরু থেকেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হত্যাকাণ্ডের ঘটনার বিস্তারিত বিবরণ, সাক্ষ্য-প্রমাণ, ময়নাতদন্ত প্রতিবেদনসহ সব প্রয়োজনীয় নথি আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে। মামলায় মোট ১৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করা হয়।

ShareTweetPin
Previous Post

ছয় দাবিতে চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

Next Post

বাজেটে পে-স্কেল নিয়ে বড় পরিকল্পনা

Related Posts

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪
Uncategorized

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

July 17, 2026
4
মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ
Uncategorized

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

July 17, 2026
4
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান
Uncategorized

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

July 16, 2026
9
মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার
Uncategorized

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

July 16, 2026
9
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু
Uncategorized

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

July 16, 2026
5
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার
Uncategorized

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

July 16, 2026
3
Next Post
বাজেটে পে-স্কেল নিয়ে বড় পরিকল্পনা

বাজেটে পে-স্কেল নিয়ে বড় পরিকল্পনা

No Result
View All Result

সাম্প্রতিক

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In