ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

চট্টগ্রামে কমেছে কোরবানির পশু, চাহিদা মেটানোই চ্যালেঞ্জ

May 18, 2026
0 0
0
চট্টগ্রামে কমেছে কোরবানির পশু, চাহিদা মেটানোই চ্যালেঞ্জ

চট্টগ্রামে এবার কোরবানিতে ৮ লাখ ১৮ হাজার ৬৮১টি পশুর চাহিদা থাকলেও স্থানীয় খামারিদের কাছে মজুত রয়েছে মাত্র ৭ লাখ ৮৩ হাজার ১৫১টি পশু। অর্থাৎ চাহিদার তুলনায় প্রায় ৩৫ হাজার পশুর ঘাটতি রয়েছে। তবে গত বছর কোরবানিতে গবাদিপশুর চাহিদা ছিল আট লাখ ৯৬ হাজার ২৬৯টি। সে হিসেবে এবার চট্টগ্রামে পশুর চাহিদা কমেছে ৭৭ হাজার ৫৮৮টি। একই সঙ্গে চলতি বছরের স্থানীয়ভাবে পশু উৎপাদন গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।

সংশ্লিষ্টরা বলছেন, গো-খাদ্যের দাম বৃদ্ধিসহ নানা প্রতিকূল পরিস্থিতিতে গত দেড় বছরে চট্টগ্রামে পাঁচ শতাধিক খামার বন্ধ হয়ে গেছে। যে কারণে এবার পশু উৎপাদন কমেছে বলে মনে করা হচ্ছে।

তবে জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, পশুর উৎপাদন কমলেও চট্টগ্রামে কোরবানিতে পশুর কোনও ঘাটতি হবে না। ইতিমধ্যে চট্টগ্রামের পশুর হাটের পাশাপাশি বিভিন্ন খামার, এমনকি রাস্তা ও অলিগলিতেও গরু-ছাগল ওঠা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে ট্রাকে পশু আসছে। যা দিয়ে স্থানীয় চাহিদা মিটবে।

জেলা প্রাণিসম্পদ দফতর সূত্র জানিয়েছে, এ বছর চট্টগ্রাম মহানগরী এবং ১৪টি উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৮ লাখ ১৮ হাজার ৬৭১টি। ওই হিসেবে এবার স্থানীয় উৎপাদনের বিপরীতে ৩৫ হাজার ৫২০টি গবাদিপশুর ঘাটতি রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, এ বছর চট্টগ্রাম মহানগর ও উপজেলায় স্থানীয়ভাবে ৭ লাখ ৮৩ হাজার ১৫১টি গবাদিপশু পালন করা হয়েছে। গত বছর এর সংখ্যা ছিল ৮ লাখ ৬০ হাজার ৮৮২টি। এক বছরের ব্যবধানে স্থানীয় উৎপাদন কমেছে ৭৭ হাজার ৭৩১টি।

এ বছর স্থানীয়ভাবে হৃষ্টপুষ্ট গরুর সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ২৭৯টি, যা গত বছর ছিল ৫ লাখ ৩৫ হাজার ৮১৩। ছাগল এক লাখ ৯৪ হাজার ৫১৯টি, যা গত বছর ছিল দুই লাখ ৫১ হাজার ৭৪। মহিষ ৪৭ হাজার ৮৩৪টি, যা গত বছর ছিল ৬৪ হাজার ১৬৩। ভেড়ার সংখ্যা কমে ৪১ হাজার ৪২৩-এ দাঁড়িয়েছে, যা গত বছর ছিল ৫৫ হাজার ৬৯৭।

এর আগে চট্টগ্রামে স্থানীয়ভাবে গবাদি পশুর উৎপাদন ছিল ২০২৪ সালে ৮ লাখ ৫২ হাজার ৩৫৯টি, ২০২৩ সালে ৮ লাখ ৪২ হাজার ১৬৫টি, ২০২২ সালে ৭ লাখ ৯১ হাজার ৫০১টি, ২০২১ সালে ৭ লাখ ৫৬ হাজার ৩৩৪টি, ২০২০ সালে ৬ লাখ ৮৯ হাজার ২২টি ও ২০১৯ সালে স্থানীয়ভাবে হৃষ্টপুষ্ট করা হয়েছিল ৬ লাখ ১০ হাজার ২১৯টি গবাদিপশু।

দেড় বছরে পাঁচ শতাধিক খামার

জেলা প্রাণিসম্পদ দফতরের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ছোট-বড় মিলিয়ে প্রায় ১২ হাজার ৫০০টি খামার ছিল। তবে গত এক থেকে দেড় বছরে পাঁচ শতাধিক খামার বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগ সংকট এবং পশুপালনের ব্যয় বেড়ে যাওয়াকে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

নগরের স্থায়ী-অস্থায়ী হাটে আসছে পশু

চট্টগ্রাম সিটি করপোরেশন এবার তিনটি স্থায়ী ও তিনটি অস্থায়ী পশুর হাট ইজারা দিয়েছে। স্থায়ী পশুর হাটের মধ্যে রয়েছে- সাগরিকা, মুরাদপুরের বিবিরহাট ও পোস্তারপাড় পশুর হাট। পাশাপাশি অস্থায়ী পশুর হাটের মধ্যে রয়েছে কর্ণফুলী, মুসলিমাবাদ মাঠ ও ওয়াজেদিয়া হাট। এসব বাজারেও কোরবানির পশুর বেচাকেনা হবে। হাটগুলোতে ইতিমধ্যে ইজারাদাররা মাঠ সাজানোসহ অন্য আনুষঙ্গিক প্রস্তুতি নিতে শুরু করেছেন। ইতিমধ্যে এসব হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু আসতে শুরু করেছে।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর বাংলা ট্রিবিউনকে জানান, চট্টগ্রামে এবার স্থানীয়ভাবে যে পশু উৎপাদন যা হয়েছে তাতে আমাদের ৩৫ হাজার ৫২০টি গরু, মহিষ ও ছাগল ভেড়ার ঘাটতি আছে। তবে এটি কোনও ব্যাপার নয়। যে পশু মজুত আছে সেটা চট্টগ্রামের বাসিন্দাদের জন্য যথেষ্ট। যেটুকু ঘাটতি আছে সেটা পূরণে তিন পার্বত্য জেলা ও কুষ্টিয়া, ফরিদপুর, নওগাঁ, সিরাজগঞ্জসহ উত্তরের জেলাগুলো থেকে পশু আসবে। ফলে শেষ পর্যন্ত পশু উদ্বৃত্ত থাকতে পারে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলায় গত দেড় বছরে ৩০০ খামার বন্ধ হয়ে গেছে। গো–খাদ্যের দাম বাড়তিসহ নানা সমস্যার কারণে এসব খামার বন্ধ হয়েছে। তবে কোরবানির পশুর কোনও ঘাটতি হবে না।

ShareTweetPin
Previous Post

৯৫ বার পেছাল রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন

Next Post

গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি

Related Posts

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪
Uncategorized

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

July 17, 2026
4
মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ
Uncategorized

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

July 17, 2026
4
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান
Uncategorized

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

July 16, 2026
9
মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার
Uncategorized

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

July 16, 2026
9
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু
Uncategorized

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

July 16, 2026
5
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার
Uncategorized

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

July 16, 2026
3
Next Post
গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি

No Result
View All Result

সাম্প্রতিক

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In